হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রর হাদীস শরীফ হযরত ইবনে মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে, রাসূলে করীম (স) ইরশাদ করিয়াছেন ঃ আল্লাহ সেই বান্দাকে সবুজ-সতেজ করিয়া রাখিবে, যে আমার কথা শুনিল, উহার পূর্ণ রক্ষণাবেক্ষণ করিল, উহাকে স্মরণে রাখিল এবং উহাকে যেরূপ শুনিয়াছে ঠিক সেইভাবেই- হুবহু তাহাই অন্য লোক পৰ্যন্ত পৌঁছাইয়া দিল। অনেক সময় এইরূপ হয় যে, (পরোক্ষভাবে) যাহার নিকট একটি কথা পৌছিয়াছে, সে উহার (প্রত্যক্ষ) শ্রবণকারী অপেক্ষা অনেক বেশি ও ভাল করিয়া উহাকে স্মরণ রাখিয়াছে। __ আবু দাউদ, তিরমিযী ব্যাখ্যা রাসূলুল্লাহর কথা শোনা, উহাকে পুরাপুরি হিফাযত করা-_ স্মরণ করিয়া রাখা এবং হুবহু সেই কথাকেই অপরিবর্তণীয়ভাবে অন্য লোকদের পর্যন্ত পৌছাইয়া দেওয়ার উপর উক্ত হাদীসে বিশেষ গুরুত্ব আরোপ করা হইয়াছে । এই কাজ যে সঠিকভাবে সম্পন্ন করিতে পারিবে; রাসূল (স) তাহার জন্য দো'আ করিয়া বলিয়াছেন যে, আল্লাহ যেন এই লোককে সবুজ ও সতেজ রাখেন। রাসূলের নিকট হইতে আমরা দুইটি জিনিস পাইয়াছি। একটি হইতেছে আল্লাহ্‌র কালাম কুরআন মজীদ আর অপরটি হইতেছে তাহার নিজের বাণী ৷ কুরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহই গ্রহণ করিয়াছেন । তিনি কুরআন মজিদে বলিয়াছেন £ “আমিই “বিধান' নাযিল করিয়াছি এবং আমিই উহার সংরক্ষণকারী |" এই জন্যই আল্লাহ উহার হিফাযতের এক অস্বাভাবিক ও সুদৃঢ় ব্যবস্থা করিয়া দিয়াছেন। কিন্তু ইসলামী জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ চিত্র জানিবার জন্য কেবলমাত্র কুরআন মজীদই যথেষ্ট নহে, সেই সেঙ্গ উহার বাহক নবী করীম (স)-এর বাণীসমূহ ও কুরআনের বাস্তব ব্যাখ্য প্রসঙ্গে তিনি তখন যাহা বলিয়াছেন, তাহার সুরক্ষিত থাকা একান্ত আবশ্যক ছিল। সেই জন্যই রাসূল করীম (স) এই তাগিদ করিয়াছেন এবং উহার মর্যাদা ব্যাখ্যা করিয়াছেন। বস্তুত ইহারই ফলে আজ আমরা হাদীস শাস্ত্রের এক বিরাট সম্পদ পাইতেছি, যাহা নিঃসন্দেহে সুরক্ষিত ও অবিকৃতভাবেই আমাদের নিকট পৌঁছিয়াছে। ইহা দেখিয়া আমরা রাসূলের এই মহান বাণীর সত্যতাই পুরাপুরি উপলব্ধি করিতে পারি। ইসলাম প্রচারের পদ্ধতি BL 02 9 15:59 (৮৮1০8 401 ৮৮) 0৩ 003 ০ ৮০৮৮০ ০21০5 পা শা ed পা hl পু টি টি 6 প% ৮62৮5 ক ৩ চন (১4। ৮১২) - ০৯১৫ ০০০৩ ০৩৮৪ হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে, রাসূলে করীম (স) বলিয়াছেন £ দ্বীন-ইসলাম শিক্ষা দাও এবং লোকদের পক্ষে তাহা সহজসাধ্য করিয়া দাও। (এই কথা তিনবার বলিলেন) আর যখন তোমার মধ্যে ক্রোধের সঞ্চার হইবে, তখন (পূর্ণভাবে) চুপচাপ হইয়া থাক। (ইহা দুইবার বলিলেন) _ আল-আদাবুল মুফরাদ ব্যাখ্যা ইসলামী জীবনাদর্শ যেমন সর্বতোভাবে বিজ্ঞানসম্মত, তেমনি ইহার প্রচার পদ্ধতিও একান্ত বৈজ্ঞানিক । আলোচ্য হাদীসে এই জন্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হইয়াছে। প্রথমত, দ্বীন-ইসলাম প্রচার করার আদেশ করা হইয়াছে। বলা হইয়াছে, লোকদিগকে ইসলামের শিক্ষা দাও, ইসলামের জ্ঞান ও তথ্য তাহাদের মধ্যে প্রচার কর । ইসলামী আদর্শ যে প্রচারমূলক, প্রচার সাপেক্ষ এবং উহার প্রতি বিশ্বাসী প্রত্যেকটি মানুষেরই কর্তব্য হইতেছে উহার নীতি ও আদর্শের কথা অন্য মানুষের নিকট পৌছানো, তাহা এই কথা হইতে বুঝা www.icsbook.info

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।