হাদীস শরীফ ১৫৫ উৎসাহও দান করা হইয়াছে । আলোচ্য হাদীসে এই কথাই বুঝাইবার জন্য বলা হইয়াছে যে, দুই ব্যক্তিকে হিংসা করা অর্থাৎ উল্লিখিত দুই ব্যক্তিকে আল্লাহ যে গুণ দিয়াছেন তাহাই পাইবার জন্য কামনা করা সম্পূর্ণ সঙ্গত; বরং তাহা কর্তব্য । একজন হইতেছে সেই ব্যক্তি, যাহাকে আল্লাহ ধন-সম্পদ দান করিয়াছেন এবং আল্লাহ্র পথে খরচ করার সুযোগ ও তওফীকও তাহার রহিয়াছে । কেননা ধন-সম্পত্তির মালিক হওয়া মোটেই বড় কথা নয়, বড় কথা হইতেছে সেই ধন-সম্পত্তিকে আল্লাহ্র পথে খরচ করিতে পারা । বস্তুত অনেক লোকেরই হয়ত টাকা পয়সা রহিয়াছে; কিন্তু সেই টাকা আল্লাহ্র পথে খরচ করার তওফীক খুব কম লোকেরই হয় । যাহার এইরূপ তওফীক আছে, তাহাকেই ইসলামী শরীয়তে আদর্শ ব্যক্তিরূপে গণ্য করা হইয়াছে এবং বলা হইয়াছে যে, তোমরাও তাহারই ন্যায় গুণ লাভ করিতে চেষ্টা করিবে! আর দ্বিতীয় হইতেছে সেই ব্যক্তি, যাহাকে আল্লাহ তা*আলা দ্বীন-ইসলাম সম্পকীয় বুদ্ধি, বিদ্যা, জ্ঞান ও অন্তদৃষ্টি দিয়াছেন এবং সেই ব্যক্তি তদনুযায়ী বিচার-ফয়সালা করে ও অন্য লোকদের মধ্যে উহার প্রচার করে । কেননা দুনিয়ায় ইসলামী জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী লোকের অভাব হয়তো কখনো হয় নাই; কিন্তু তদনুযায়ী কাজ করা এবং উহাকে অন্য লোকদের পর্যন্ত পৌঁছাইবার দায়িত্ব পালন করিতে পারা বড়ই সৌভাগ্যের বিষয় । এই সৌভাগ্য যাহার হইয়াছে, সে বাস্তবিকই আদর্শ ও অনুসরণীয় । SUL LIMITE 40503 0০:০১:05 wh Ul UES হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন $ যুক্তি ও বিজ্ঞানসম্মত কথা ঈমানদার ব্যক্তির হারানো সম্পদ৷ সে সম্পদ যে যেখানেই পাইবে, সে-ই হইবে উহার সবচেয়ে বেশি অধিকারী । _ তিরমিযী ব্যাখ্যা 'হিকমতের কথা’ অর্থ £ বুদ্ধিসম্মত ও যুক্তিসঙ্গত কথা, যাহাতে দুর্বলতা ও অযৌক্তিক কিছু নাই। প্রকৃত যুক্তি ও বিজ্ঞানের যত কথাই হউক না কেন, তাহা সবই ঈমানের কথা। কেননা এই জগতে জ্ঞান ও বিজ্ঞানের ক্ষেত্রে ঈমানই হইতেছে একমাত্র যুক্তিসঙ্গত বিষয় । আল্লাহ্র অস্তিত্ব, একত্ব ও সার্বভৌমত্ব এবং রাসূলের রিসালতের অনুকূলের যত কথাই হইবে, তাহা নই টিউব রিলিভার বার তাহা সব মূলতই ভিত্তিহীন ও অবিশ্বাস্য । কাজেই বিজ্ঞান ও যুক্তির যত কথাই হউক না কেন, তাহা বলার, গ্রহণ করার ও নিজস্ব করিয়া লওয়ার অধিকার দুনিয়ার বেঈমান লোকদের অপেক্ষা এই ঈমানদার ব্যক্তিদেরই সর্বাধিক | বস্তুত এই হাদীস জ্ঞান-বিজ্ঞানের দুনিয়ায় ইসলামের জন্য এক বিশাল ও অসীম ক্ষেত্র সৃষ্টি করিয়া দিয়াছে। SE SCTE ME SES 7512 -৮৮৮১৮ WIM TS Um CF 9৮০ 9 4০৮০৪ (6০০০ 35h) www.icsbook.info
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।