হাদীস শরীফ ১৫৩ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) বলিয়াছেনঃ আল্লাহ তা'আলা যাহাকে কল্যাণ দান করিতে ইচ্ছা করেন, তাহাকে তিনি দ্বীন সম্পর্কে পূর্ণ জ্ঞান ও সমঝ দান করেন। = মুসনাদে আহমদ ব্যাখ্যা বুখারী শরীফে এই হাদীসটি হযরত মুআবিয়া (রা)-এর বর্ণনা হিসাবে উদ্ধৃত হইয়াছে। তাহাতে উপরিউক্ত কথাটুকুর পরে রাসূলে করীম (স)-এর নিম্নলিখিত উক্তি রহিয়াছে ঃ $ ০৩৭ ০4 লু 22820 ON freee fre ৪:58) রঃ ৯8 ৮১ এ] ৮৮৪০০ 23 ৮৭ ৮৯0৮ ১০৮৮৮ DU GU (৬১০০ ANE UE এবং আমি বন্টন ও বিতরণকারী মাত্র, আসল দাতা তো আল্লাহ তা'আলা । আর এই উন্মত যতদিন পর্যন্ত আল্লাহ্র বিধান মুতাবিক নির্দিষ্ট দায়িত্ব পালনে বিরত থাকিবে, ততদিন পর্যন্ত তাহাদের বিরুদ্ধবাদিগণ তাহাদের কোনই ক্ষতি করিতে পারিবে না, যতক্ষণ না আল্লাহ্র চূড়ান্ত ফয়সালা আসিয়া পৌছায় । ‘ফিকাহ’ অর্থ ৯:১4 ৮১51০ ০ }-০951 প্রত্যক্ষ ও অর্জিত জ্ঞানের সাহায্যে অপ্ত্যক্ষ ও অজ্ঞাত ইলম ‘লাভ করাঁ। আর পরিভাষায় শরীয়তের বিধান সম্পর্কিত ইলমকে বলা হয় ‘ফিকাহ’ । ইহার শাব্দিক অর্থ সমঝ, হৃদয়ঙ্গম করা, মূলতত্ত ও সত্যকে উপলব্ধি করিতে পারা । দ্বীন-ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান লাভ বড়ই সৌভাগ্যের বিষয়। যে লোক দ্বীন সম্বন্ধে সঠিক সমঝ লাভ করিয়াছে, তাহার মতো সৌভাগ্যবান আর কেহ নাই। এই সৌভাগ্য যদিও মানুষের চেষ্টা ও সাধানা সাপেক্ষ; কিন্তু মূলত ইহা আল্লাহ্র দান। আর আল্লাহ তা'আলা এই দান তাহার প্রতিই করিয়া থাকে, যাহাকে বিশেষ কল্যাণ দান করা তাহার ইচ্ছা হয়। দ্বীন সমন্ধে এই সমঝই হইতেছে সকল প্রকার জ্ঞান ও বিদ্যার মূল কথা এবং ইহাতেই নিহিত রহিয়াছে অফুরন্ত কল্যাণ ও জীবনের সার্থকতা । বুখারী বর্ণিত অতিরিক্ত অংশে দ্বীন সম্পর্কিত ইলম-এর ক্ষেত্রে রাসূলে করীমের প্রকৃত মর্যাদার কথাই বলা হইয়াছ। বলা হইয়াছে, তিনি উহার বন্টনকারী মাত্র, প্রকৃত দাতা স্বয়ং আল্লাহ তা'আলা । রাসূলের কাজ হইতেছে আল্লাহ্র নিকট হইতে পাওয়া ইলমকে যথাযথভাবে ও নির্বিশেষে সকলের মধ্যে বিতরণ করা । তিনি তাহা বিতরণ করিয়াছেন, প্রচার করিয়াছেন সাধারণভাবে সকল মানুষের মধ্যে ৷ যাহার পক্ষে যে ইলম ও যতটুকু ইলম শোভনীয় এবং বাঞ্চনীয়, তাহাকে তিনি তাহার পুরামাত্রায় পৌছাইয়া দ্রিয়াছেন। এখন উহাকে গ্রহণ করা না করা প্রথমত প্রত্যেকেরই নিজস্ব ব্যাপার এবং দ্বিতীয়ত আল্লাহ যাহাকে যতটুকু তওফীক দান করিয়াছেন, তিনি ততটুকুরই ধারক হইতে পারিয়াছেন। অন্য কথায়, ইলম বন্টন ও বিস্তার করার ব্যাপারে রাসূলে করীম (স) কোন প্রকার পক্ষপাতিত্ব বা পার্থক্য করেন নাই। তাহা সত্ত্বেও রাসূলের নিকট শিক্ষার্থী সাহাবীদের মধ্যে ইলম ধারণের ক্ষমতার দিক দিয়া যে পার্থক্য পরিলক্ষিত হয়, তাহা সমঝ ও গ্রহণ-ক্ষমতার পার্থক্য এবং আল্লাহ্র তওফীকের স্বাভাবিক তারতম্যের কারণে । সেই পার্থক্য এইভাবে স্পষ্ট হইয়া উঠে যে, একই নবীর নিকট শিক্ষার্থী সাহাবীদের কেহ কেহ কুরআনের আয়াত ও রাসূলের বাণীর কেবল বাহ্যিক অর্থই বুঝিতে পারিতেন। আবার অনেক সাহাবী বাহ্যিক ও শাব্দিক অর্থের অন্তর্নিহিত ভাবধারা, নিগৃঢ়তত্ব ও প্রাণ বস্তুও পূর্ণমাত্রায় উপলব্ধি করিতে সমর্থ হইতেন। শুধু তাহাই নহে, কুরআন ও হাদীসের ~— ৯/২০ www.icsbook.info
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।