টি হাদীস শরীফ ইলম গোপন করা পাপ পি ত. খুর ao" ৬০০ 10. HS ৮) 27 5০০0 2 ০8) 2 ৩৩৩৩ ৪০ ন৮০ ৮০177০0৮৮০0 ০৮ BE এ) ০৮০ 9০ ০3 ০০ 2৮৮১ ৬ ৮০ (৬৭০০ ১১1১১] ০] এত) - LD ১৩ ১৮০৩৫ ০৯১ ll হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, হযরত নবী করীম (স) ইরশাদ করিয়াছেন ঃ যে লোক কোন জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসিত হইবে, সে যদি উহা গোপন রাখে, তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহার মুখের উপর আগুনের লাগাম পরাইয়া দিবেন। _ মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিযী ব্যাখ্যা এই হাদীসে ইলম-এর প্রকাশ ও প্রচার করার গুরুতু এবং উহার প্রকাশ না করার ক্ষতি ও মারাত্মক পরিণাম সম্পর্কে আলিমগণকে হুঁশিয়ার করা হইয়াছে। হাদীসের মূল প্রতিপাদ্য এই যে, ইলম গোপন করা কঠিন গুনাহের কাজ। কেহ যদি কোন বিষয়ের ইলম লাভ করিয়া থাকে, তবে তাহার স্বতঃই কর্তব্য হয় উহার প্রচার ও প্রকাশের ব্যবস্থা করা, সেই জন্য চেষ্টা ও কষ্ট স্বীকার করা । যদি তাহা না করে, তবে সে যেমন ইলম-এর সঠিক মর্যাদা বুঝিল না, তেমনি ইলম লাভ হইলে যে স্বাভাবিক দায়িত্ব অর্পিত হয়, তাহাও সে পালন করিল না। বস্তুত ইলম শিক্ষার উদ্দেশ্যই হয় উহাকে প্রচার ও প্রকাশ করা এবং লোকদিগকে প্রকৃত সত্যের দিকে আহ্বান জানানো । কিন্তু ইলম গৌপনকারী তাহা আদৌ বুঝিতে পারে না। আলিম ব্যক্তিকে যদি কেহ কোন কথা জিজ্ঞাসা করে, কেহ তাহার নিকট কোন বিষয় জানিতে চাহে আর সে যদি সে বিষয়ে জ্ঞানী ও ইলমসম্পন্ন হইয়াও তাহাকে সে বিষয়ে অবহিত না করে, তাহা হইলে সে ইলম গোপন করার অপরাধে অপরাধী হয় । আর ইলম গোপন করার অপরাধের শাস্তি এই যে, কিয়ামতের দিন আল্লাহ তাহার মুখের উপর আগুনের লাগাম পরাইয়া দিবেন। কেননা, এই মুখ দিয়া দুনিয়ায় ইলম প্রচার করাই ছিল তাহার কর্তব্য । কিন্তু সে এই কর্তব্য পালন করে নাই। এই জন্যই তাহাকে এই কঠোর শাস্তি দান করা হইবে । লাগাম পরানোর কথাটি দৃষ্টান্তমূলক | কেননা লাগাম লাগানো হয় জানোয়ারের মুখে । যে লোক ইলম গোপন করিল, সে যেন ঠিক নিজেকে জন্তু-জানোয়ারের পর্যায়ে নামাইয়া দিল । আর জন্তুর মুখে লাগাম পরাইলে উহার মুখ যেমন কোন কাজ করিতে পারে না, ইলম গোপনকারী ব্যক্তিও নিজের মুখকে সত্য প্রচারের কাজ হইতে তেমনি বন্ধ করিয়া রাখে । আগুনের লাগাম উহার অনিবার্য শাস্তি। ইলম প্রচার আলিমদের নিকট হইতে আল্লাহ্র গৃহীত এক প্রতিশ্রুতি । ইলম গোপন করিলে এই প্রতিশ্রুতিই ভঙ্গ হইয়া যায়, ইহার বরখেলাফ কাজ করা হয়। সকল কল্যাণের মূল ইলম 9 এপ পরী শে ৪ 8৮০০1) an প্র পা চ পে -০১০)। ৬ 46557 টড ৮ এ] ১৫0০ IRE ৮৮0 0০৮৬৪ ০ ০৪ (৬৮1 -4) www.icsbook.info
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।