হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১৫১ ধন-সম্পত্তি লাভ করে তবুও তাহার মতো হতভাগ্য ও প্রকৃত কল্যাণ হইতে বঞ্চিত আর কেহ নাই। হাদীসে উদ্ধৃত ভাষার দৃষ্টিতে এই কথা সুস্পষ্টভাবে বুঝিতে পারা যায় যে, ইলম বলিতে কেবলমাত্র নবীদের নিকট হইতে গৃহীত ইলম বুঝায় । আর এই ইলমকেই ইসলামী পরিভাষায় বলা হয় ইলমুশ শরীয়ত-_ শরীয়তের ইলম । বলা বাহুল্য, শরীয়তের মূল ইলম-এর সহিত উহার পরিপুরক এবং উহার সাহায্যকারী ইলমও শামিল রহিয়াছে এবং তাহা শিক্ষা করাও কর্তব্য, যেমন কর্তব্য মূল শরীয়তের ইলম শিক্ষা করা । আলিমদের যে উচ্চ মর্যাদার কথা আলোচ্য হাদীসে বলা হইয়াছে, তাহা যে কেবলমাত্র ইলমের কারণে-_ ইসলামের মর্যাদা দরুনই, তাহা নিঃসন্দেহ । কেননা ইলম এক বিশেষ গুণের নাম, যাহা কাহারো অর্জিত হইলে উহারই দরুন সেও মর্যাদাবান হয়। এই কারণে বলা হইয়াছে, আলিমদের মর্যাদা নবীদের মর্যাদা অনুরূপ, তবে পার্থক্য এই যে, নবীগণ আল্লাহ্র নিকট হইতে প্রত্যক্ষ ও সরাসরিভাবে ইলম লাভ করেন আর আলিমগণ তাহা হইতে বঞ্চিত। অন্যথায় উভয়েরই ইলম তথা জ্ঞানের মূল উৎস হইতেছে ওহী। কুরআনের আয়াত : 55 ৮ ০/-:১১ 5, _ “আমি যাহাকে চাই, তাহার মর্যাদা উন্নীত করিয়া দেই”-এর তাৎপর্যই এই যে, এই মর্যাদার উন্নয়ন কেবল ইলমের সাহায্যে ইলমের দরুনই হইয়া থাকে । অপরদিকে ৮৫450804010 “তোমাদের মধ্যে ঈমানদার লোকদের মর্যাদা আল্লাহ তা'আলা উন্নত ও উচ্চ করিয়া দেন’ এই আয়াতাংশেও আলিমদের কথাই বলা হইয়াছে। ইহার অর্থ হইল £ 011৯৯ 1১৮ ll ni ৮০০০ ish fol 0 ১111 Sr - 14৮ (3 |); (৮৫২১ ০৮৩১১ যে সব লোক কেবল ঈমানদার, ইলম কিছুই পায় নাই, তাহাদের তুলনায় দ্বীনের ক্ষেত্রে সেইসব লোকের সম্মান ও মর্যাদা অধিক, যাহারা ঈমান ও ইলম উভয় গুণেই বিভূষিত-__ অবশ্য যদি তাহারা আল্লাহ্‌র আদেশ যথাযথরূপে পালন করে। আলিমগণকে “নবীদের ওয়ারিশ' বলার তাৎপর্য ইহাও যে, আলিমদের নিকট দ্বীন-ইসলামের ঠিক সেই ইলমই রহিয়াছে, যাহা আছে নবীদের নিকট এবং নবীদের দায়িত্ব ও কর্তব্য যাহা, নবীদের পরে আলিমদের কর্তব্য ও দায়িতৃও ঠিক তাহাই । সেই কর্তব্য পালনে প্রস্তুত না হইলে যত বড় বিদ্যার জাহাজই হউক না কেন, তাহাকে কোনক্রমেই আলিম বলা যাইতে পারে না। কুরআনের আয়াত £ 3৯48৮193৮44 200 এ, যাহারা জানে আর যাহারা জানে না, তাহারা কি সমান হইতে পারে ? এখানে সেই সব দিয়ানতদার আলিমের কথাই বলা হইয়াছে, যাহারা ইলম অনুযায়ী আমল করে । জানে না তাহারাও, যাহারা জানিয়াও তদনুযায়ী আমল করে না। অন্য কথায়, ইলম ও মুর্খতা যেমন সমান হইতে পারে না, তেমনি আলিম ও জাহিল সমান মর্যাদার অধিকারী হইতে পারে না। তাহা হইলে যে জানিয়াও আমল করে না, সে তো মূর্খের চাইতেও নিকৃষ্ট । www.icsbook.info

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।