রি হাদীস শরীফ অণু-পরমাণু হইতে বিরাট বিরাট জীব-জন্তু পর্যন্ত সকলেই-_ আল্লাহ্র বিধান পালন করিয়া চলে। পার্থক্য এই যে, মানুষ ছাড়া অন্যান্য জীব ও বস্তু তাহা পালন করে অন্ধ প্রাকৃতিক নিয়মের অমোঘ বাধ্যবাধকতার বশবর্তী হইয়া । আর দ্বীন শিখিয়া মানুষ তাহা পালন করে জানিয়া-বুঝিয়া স্বতঃস্ফূর্ত প্রেরণার ফলে । এই কারণে দ্বীন মুতাবিক জীবন যাপনকারীরসহিত গোটা সৃষ্টিলোকের আনুকূল্য ঘটে । উপরস্তু তাহার অর্জিত ইলম ও তদানুযায়ীর আমলের ফলে গোটা সৃষ্টিলোকের উপর আল্লাহ তাআলার অফুরন্ত রহমত বর্ষিত হয়। ফেরেশতাদের পরে সমগ্র সৃষ্টিলোকের কথা বলা হইয়াছে। তাহার পর পানির নীচে মাছেরও মাগফিরাত চাওয়ার কথা উল্লেখ করিয়া সমগ্র জ্তৃ-জানোয়ারের উল্লেখের সম্পূর্ণতা বিধান করা হইয়াছ। মাছের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ এই যে, তাহাদেরই কারণে বৃষ্টিপাত হয় এবং সমস্ত কল্যাণ লাভ হইয়া থাকে । ইবাদত একটি নূর বিশেষ, যাহা আবেদের মূল সত্ত্বার সহিত সততসঙ্গী হইয়া থাকে, যেমন তারকাসমূহের নিজস্ব জ্যোতি রহিয়াছে। পক্ষান্তরে ইলমও একটি নূর; তাহা যেমন আলিমকে আলোকমগ্ডিত করে, তেমনই তাহা অপরকেও করে জ্যোতির্ময় । কিন্তু চন্দ্রের আলো যেহেতু সূর্য থেকে গৃহীত, তেমনি আলিমের ইলম রাসূলে করীম (স) হইতে গৃহীত। এইজন্য আলিমকেও চন্দ্রের সহিত তুলনা করা হইয়াছে। হাদীসটির শেষ অংশে মোট তিনটি কথা বলা হইয়াছে। প্রথম £ আবিদের তুলনায় আলিমের মর্যাদা বেশি । আবিদ সে, যে বেশি বেশি ইবাদত করে । আর আলিম, যে লোক দ্বীন-ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান ও সমঝ পাইয়াছে। আবিদ লোক কেবল নিজের পরকালীন মুক্তির ব্যবস্থায়ই দিনরাত মশগুল থাকে । কিন্তু যে লোক দ্বীন-ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করিয়াছে, সে কেবল নিজের কল্যাণের ব্যবস্থাই করিতে পারে না, অন্য সব মানুষকেও সে কল্যাণ পথের সন্ধান দিতে পারে এবং তাহাই সে করে তাহার সাধ্যানুসারে । আলিম ও আবিদের মাঝে মর্যাদার দিক দিয়া যে পার্থক্য রহিয়াছে রাসূলের করীম (স) তাহা একটি বাস্তব দৃষ্টান্ত দ্বারা বুঝাইতে চাহিয়াছেন। তিনি বলিয়াছেন £ আকাশে লক্ষ তারাকা ঝকমক করিতে থাকে; কিন্তু সে সবের মিলিত আলোকেও জগৎ অতখানি আলোকিত হইতে পারে না, যতখানি আলোকিত হয় পুর্ণিমার রাত্রিতে পূর্ণ চন্দ্রের বিশ্বপ্াবী আলোকধারায়। কাজেই লক্ষ তারকার তুলনায় চন্দ্রের মর্যাদা অনেক বেশি । ঠিক এইরূপ লক্ষ আবিদের তুলনায় একজন আলিমের মর্যাদা অনেক বেশি । দ্বিতীয়, আলিমগণ নবীগণের ওয়ারিশ-_ উত্তরাধিকারী । নবীগণ দুনিয়ার প্রকৃত ইলম ও জ্ঞানের বাহক । তাহারা জীবনব্যাপী সাধনার মধ্য দিয়া সে জ্ঞানের প্রকাশ ও প্রচার করেন এবং কঠিন সংগ্রামের মাধ্যমে উহাকে করেন প্রতিষ্ঠিত । আলিম তাহারাই যাহারা নবীগণের প্রচারিত এই জ্ঞান লাভ করিয়া থাকেন৷ নবীগণের অবর্তমানে আলিমগণই হন এই জ্ঞানের প্রচার ও প্রতিষ্ঠা-প্রচেষ্টার জন্য দায়িত্বশীল ৷ কাজেই লক্ষ মুসলিমের তুলনায় একজন নবীর যেমন অধিক সম্মান ও মর্যাদা, অনুরূপভাবে লক্ষ আবিদের তুলনায় একজন আলিমের মর্যাদা অধিক। এই প্রসঙ্গে একথাও বলিয়া দেওয়া হইতেছে যে, নবীগণ দুনিয়ায় ধন-সম্পত্তি রাখিয়া যায় না এবং আলিমগণ ধন-সম্পত্তি লাভ করিয়া নবীগণের উত্তরাধীকারী হন না। বরং তাহারা কেবলমাত্র নবীগণের প্রচারিত ইলম-এর উত্তরাধীকারী হইয়া থাকেন। তৃতীয়, যে লোক নবীদের পরিত্যক্ত ইলম লাভ করে, সে-ই পূর্ণমাত্রার অংশ লাভ করিয়া থাকে, সে প্রকৃতই ভাগ্যবান । আর যে লোক এই ইলম লাভ করিতে পারে না, সে যদি বিপুল www.icsbook.info
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।