হাদীস শরীফ কেহই এই নবাগতকে চিনিত না। (ফলে তাহাকে দূরদেশের লোক বলিয়াই মনে করা হইল) ৷ এই ব্যক্তি উপবিষ্ট লোকদের মধ্য দিয়া অগ্রসর হইয়া নবী করীম (স)-এর সম্মুখে আসিয়া দুই হাটু বিছাইয়া বসিল এবং নিজের দুই হাটু নবী করীম (স)-এর দুই হাটুর সহিত মিলাইয়া দিল ও নিজের দুই হাত নিজের দুই উরুর উপর রাখিল। অতঃপর সে বলিল ? হে মুহাম্মাদ (স)! বলুন, ইসলাম কাহাকে বলে ? উত্তরে নবী করীম (স) বলিলেন £ ইসলাম (অর্থাৎ উহার স্তম্ভ হইতেছে) এই যে, (১) তুমি সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ- উপাস্য ও আনুগত্য করার যোগ্য নাই এবং মুহাম্মাদ (স) তাহার রাসূল (২) নামায কায়েম করিবে, (৩) যাকাত আদায় করিবে, (8) রমযান মাসের রোযা রাখিবে এবং (৫) আল্লাহ্র ঘরের হজ্ব করার সামর্থ থাকিলে হজ্ব পালন করিবে । এই নবাগত পরশ্নকারী হযরত (স)-এর উত্তর শুনিয়া বলিল £ আপনি ঠিকই বলিয়াছেন। এই হাদীসের বর্ণনাকারী হযরত উমর (রা) বলেন £ এই নবাগত ব্যক্তিকে জিজ্ঞাসা করিতে ও উহার উত্তরকে সত্য ও ঠিক বলিয়া ঘোষণা করিতে দেখিয়া আমরা অত্যন্ত আশ্চর্যান্বিত হইয়া উঠিলাম ৷ অতঃপর সেই ব্যক্তি জিজ্ঞাসা করিল £ এখন বলুন, ঈমান কাহাকে বলে ? নবী করীম (স) উত্তরে বলিলেন £ ঈমান হইতেছে এই যে, তুমি আল্লাহকে, তাহার ফেরেশতা, তাহার কিতাব, পয়গম্বর ও পরকালকে সত্য বলিয়া বিশ্বাস করিবে ও সত্য বলিয়া মানিবে এবং প্রত্যেক ভাল-মন্দ সম্পর্কে আল্লাহ্র নির্ধারণ (তকদীর)-কে সত্য জানিবে ও মানিবে। ইহা শুনিয়া নবাগত লোকটি বলিল £ আপনি ঠিক বলিয়াছেন। ইহার পর সে বলিল ঃ আমাকে বলিয়া দিন ইহসান কাহাকে বলে ? উত্তরে নবী করীম (স) বলিলেন ৪ ইহসান বলা হয় এমনভাবে আল্লাহ্র বন্দেগী করাকে, যেন তুমি তাহাকে দেখিতে পাইতেছ (এই কথা মনে জাগরূক রাখা)। সেই লোকটি বলিল ঃ কিয়ামত কবে হইবে সেই সম্পর্কে আমাকে বলুন । উত্তরে তিনি বলিলেন ঃ যাহার নিকট প্রশ্নটি করা হইয়াছে, সে সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্নকারী অপেক্ষা অধিক কিছু জানে না। সে বলিলঃ আপনি উহার নিদর্শনসমূহ বলিয়া দিন। তিনি বলিলেন $ (উহার একটি নিদর্শন এই যে) দাসী নিজের সস্ত্রাঙ্জী ও মনিবকে প্রসব করিবে । (দ্বিতীয় নিদর্শন এই যে) তুমি দেখিতে পাইবে, যাহাদের পায়ের জুতা ও গায়ে কাপড় নাই, যাহারা শৃন্যহাত ও ছাগলের রাখাল, তাহারা বড় বড় প্রাসাদ রচনা করিতেছে এবং এই কাজে তাহার৷ পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করিতেছে । হযরত উমর (রা) এই সব কথা বলিবার পর এই নবাগত লোকটি চলিয়া গেল। ইহার পর আমি বসিয়া থাকিয়া কিছুক্ষণ অতিবাহিত করিলাম । তাহার পর নবী করীম (স) আমাকে সম্বোধন করিয়া বলিলেন, “হে উমর! এই প্রশ্রকারী ব্যক্তি কে ছিল তাহাকি তুমি জান ? আমি বলিলাম, আল্লাহ এবং তাহার রাসূলই তাহা ভাল জানেন । নবী করীম (স) বলিলেন £ “এ ছিলেন জিবরাঈল । তিনি তোমাদিগকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই তোমাদের এই মজলিসে আসিয়াছিলেন।" _ মুসলিম ব্যাধ্যা ইহা একটি প্রসিদ্ধ হাদীস। এই হাদীসটি “হাদীসে জিবরাঈল” নামে খ্যাত । আলোচ্য হাদীসে নবী করীম (স) আগন্তুক ব্যক্তির জিজ্ঞাসার উত্তরে পাঁচটি বিষয়ের আলোচনা করিয়াছেন। (১) ইসলাম (২) ঈমান (৩) ইহসান (৪) কিয়ামতের দিন সম্পর্কে সতকীকিরণ যে, উহার নির্দিষ্ট সময় আল্লাহ্ ছাড়া আর কাহারও জানা নাই এবং (৫) কিয়ামতের পূর্বে প্রকাশিতব্য বিশেষ নিদর্শনসমূহ ৷ এই পাঁচটি বিষয় সম্পর্কে সংশ্লিষ্ঠ হাদীসে যাহা কিছু বলা হইয়াছে, তাহার প্রত্যেকটিই বিশ্লেষণ সাপেক্ষ । www.icsbook.info
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।