হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১৪৯ ০৮৮০১৪০৪১০০ ০৮৯৮/০০১০০৮০৮৮৮০/০1০০)০০ ৮৫) LS DLS ৪৮01৮৪004০৪ ৮ ৮৪০০৯ Smee SG তত 2০৮14 09 SHIN ০০০৬০ - Ab bo এপ হা ৮১ ০ ৯১১1 905১ (১2৮ (৬445) হযরত আবূ দারদা (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) বলিয়াছেন $ যে ব্যক্তি “ইলম' সন্ধান করার উদ্দেশ্য পথ চলিবে, আল্লাহ তা'আলা তাহার জন্য বেহেশতে যাইবার পথ সহজ ও সুগম করিয়া দিবেন এবং ফেরেশতাগণ ইলম সন্ধানীর সন্তুষ্টি বিধানের জন্য তাহাদের পাখা বিছাইয়া দেন। আলিমের জন্য আসমান-জমিনের সব অধিবাসীই আল্লাহ্‌র নিকট গুনাহ মাফীর জন্য দো'আ করে, এমন কি পানির ভিতরের মাছও। শুধুমাত্র ইবাদতকারী অপেক্ষা আলিম তত বেশি মর্যাদাবান, যত বেশি মর্যাদা পুর্ণিমা রাত্রের চন্দ্রের সমগ্র তারকার তুলনায় । আলিমগণ নবীদের ওয়ারিশ-_ উত্তরাধিকারী এবং নবীগণ কোন টাকা-পয়সা রাখিয়া যান নাই; তাহারা রাখিয়া গিয়াছেন শুধু ইলম । অতএব যে লোক এই ইলম গ্রহণ করিল, সে পূর্ণ অংশই গ্রহণ করিল। -- তিরমিযী ব্যাখ্যা এই হাদীসটিতে প্রথমত, ইলম সন্ধান, অর্জন করার সম্মান ও মর্যাদার কথা বলা হইয়াছে এবং ইহা বুঝাইবার জন্যই ইলম সন্ধান - পথের পথিকের মর্যাদা বুঝানো হইয়াছে। এইজন্য তিনটি কথা বলা হইয়াছে । প্রথমত, ইলম সন্ধানের উদ্দেশ্যে যে লোক কোন পথ চলিবে, কোন দৃূরত্‌ অতিক্রম করিবে; আল্লাহ তাহার জান্নাত গমনের পথ সুগম ও সহজ করিয়া দিবেন। অন্য কথায় ইলম অর্জন এমন একটি কাজ, যাহার ফলে জান্নাত গমন খুবই সহজ হইয়া যায়। কেননা জান্নাত লাভ নেক আমল করার উপর একান্তভাবে নির্ভরশীল । আর ইসলামী ইলম ব্যতীত নেক আমল সম্ভব নহে। দ্বিতীয়ত, ইলম সঙ্ধানকারীর জন্য ফেরেশতাগণ পাখা বিস্তার করিয়া দেন। ইহার অর্থ, আল্লাহ্র নিকটবর্তী ফেরেশতাগণ তাহার প্রতি সন্তুষ্ট হইয়া থাকেন। তাহাদের এই সন্তুষ্টির মূল কারণ হইতেছে ইলম অর্জন করিয়া নেক আমল করার উদ্দেশ্য থাকা । ফেরেশতাগণ যখন দেখিত পান যে, একটি লোক কেবলমাত্র আল্লাহ্‌র বিধান অনুযায়ী জীবন যাপন ও নেক আমল তখন তাহারা সন্তুষ্ট না হইয়া পারেন না। এই সন্তুষ্টির ফলেই তাহারা শিক্ষার্থীর সকল প্রকার সাহায্য ও আনুকূল্য দান করিতে শুরু করেন। এই কথাটি বুঝাইবার জন্যই বলা হইয়াছে, “ফেরেশতাগণ ইলম সন্ধানকারীর জন্য তাহাদের পক্ষ বিস্তার করিয়া দেন। পাখা বিস্তার করিয়া দেওয়ার অর্থই হইতেছে সকল প্রকার আনুকূল্য ও সাহায্য-সহযোগিতা দান। শুধু তাহাই নয়, দ্বীন সম্পর্কিত ইলম যে লোক অর্জন করে, তাহার জন্য আসমান জমিনের সকল জীবই আল্লাহ্র নিকট গুনাহ মাফীর জন্য প্রার্থনা করে। কেননা দ্বীন শিখিয়া তদনুযায়ী যে লোক জীবন যাপন করে, সে গোটা সৃষ্টি লোকের সহিত আনুকূল্য করে। গোটা সৃষ্টিলোক www.icsbook.info

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।