ইলম ইলম অর্জনের আবশ্যকতা ৮৫০৮৮৮৮৪77৮] পা এ। ৮০০০৪০০০০০৪ ৮৪ - ৮549 9৮009 7৮] ৮0৩ AT এ ০৮০ এ dl 5০9 (4৮৩ pl) হযরত আনাস (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, রাসূলে করীম (স) বলিয়াছেন £ ইলম সন্ধান করা প্রত্যেক মুসলিমের উপর ফরয-- অবশ্য কর্তব্য । আর অনুপযুক্ত ব্যক্তিকে যে ইলম দান করে, সে যেন শুকরের গলায় স্বর্ণমুক্তা, হীরা, জহরতের মালা ঝুলায়। -_ ইবনে মাজাহ ব্যাথ্যা ‘ইলম’ অর্থ সমস্ত মূল বিষয় সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন, অনুভূতি লাভ। “ইলম' শব্দটি ‘আলামত’ হইতে নির্গত হইয়াছে। আর “আলামত' মানে 2141 ও £)0331 কোন বিষয়ে প্রত্যক্ষ বুঝানো, কোন জিনিসের দিকে ইঙ্গিত । আর “আল-ইলম' (411) একটি পরিভাষা বিশেষ, ইহা হইতে ইসলাম সম্পর্কিত ইলম বুঝায় অর্থাৎ ইসলাম সম্পর্কে সকল জরুরী জ্ঞান অর্জন। এই হাদীস হইতে প্রমাণিত হয় যে, ‘ইলম!’ সন্ধান ও অর্জন করা সকল মুসলিমের জন্য কর্তব্য । কেননা ইসলাম সম্পর্কে জরুরী ইলম অর্জন না করিলে কোন লোকই ইসলাম পালন করিতে পারে না। ইসলামী আদর্শ অনুযায়ী জীবন যাপন করা সম্ভব হয় না। হাদীসের শেষাংশে ইলম দান করা সম্পর্কে একটি নীতিকথা বলা হইয়াছে । বলা হইয়াছে, শুকরের গলায় যদি স্বর্ণ, হীরা ও মণিমুক্তা খচিত মালা পরাইয়া দেওয়া হয়, তবে তাহাতে উহার অপমান ছাড়া আর কিছুই হয় না। কেননা শুকর উহার একবিন্দু মূল্য বুঝিতে পারে না। ঠিক অনুরূপ, যে লোক ইলম এর মূল্য বুঝে না, ‘ইলম’ শিক্ষা করিয়া উহার বিপরীত কাজ করে, সে ইলম-এর অপমান করে । এইজন্য যেখানে ইলমওয়ালা লোকদের এব্যাপারে বিরাট দায়িত্ব রহিয়াছে, সেখানে ইলম দান করার সময় যাহাকে ইহা দান করা হইতেছে, তাহার যোগ্যতা-অযোগ্যতা সম্পর্কেও বিবেচনা করা কর্তব্য । এখানে কথার ধরন হইতেই স্পষ্ট বুঝা যায় যে, “ইলম' বহু রকম ও প্রকারের রহিয়াছে এবং প্রত্যেক প্রকারের ইলম-এর জন্য বিশেষ ধরনের যোগ্যতার প্রয়োজন ৷ সেই যোগ্যতা অনুপাতেই ‘ইলম’ বিতরণ করা উচিত-_ অন্যথায় জুলুম হইবে । আর 'জন্তুকে উৎকৃষ্টতম অলংকার পরানো যেমন জুলুম, ইহাও তেমনি । এই ব্যাপারে সুষ্ঠ বিচার-বুদ্ধি জাগাইবার জন্যই হাদীসের এই কথাটি বলা হইয়াছে। আলিমের মর্যাদা 15571515815 40715755515 A ০০০ Vl ED 24401 56 এজ এ ০৮ এ ০0 www.icsbook.info
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।