হাদীস শরীফ টির উপরস্তু খারাবীকে ভাল জিনিস দ্বারাই দূর করিয়া থাকেন। ইহা একটি বাস্তব সত্য যে, নাপাকী দ্বারা নাপাকী দূর হইতে পারে না। _ মুসনাদে আহমদ ব্যাখ্যা এই হাদীস হইতে এই কথা স্পস্টভাবে প্রমাণিত হয় যে, কোন কাজের কেবল উদ্দেশ্য সৎ হইলেই তাহা যথেষ্ট নয় বরং সেই সদুদ্দেশ্যে সম্পন্ন কাজ আঞ্জাম দেওয়ার জন্য যে পন্থা ও উপায় অবলম্বন করা হইবে এবং তাহাতে যে সব দ্রব্যসামগ্রী ও উপাদান লাগানো হইবে তাহাও নিঃসন্দেহে সৎ ও পবিত্র হইতে হইবে । নাপাক ও অসৎ পন্থায় এবং অপবিত্র উপাদান সামগ্রীর দ্বারা সৎ উদ্দেশ্য লাভ করার কোন আশাই করা সঙ্গত নয় । কেবল পাক উপায়েই সৎ উদ্দেশ্য হাসিল হইতে পারে । এই সংক্ষিপ্ত কথাটি মুসলমানদের ব্যবহারিক জীবনের জন্য একটি মূলনীতি বিশেষ- খারাপ জিনিস দ্বারা খারাপ জিনিস দূর করা যায় না, ভাল জিনিস দ্বারাই খারাপ জিনিস দূর করা যায় এবং নাপাকী দ্বারা নাপাকী দূর করিয়া পবিত্রতা লাভ করা যাইতে পারে না। এই মূলনীতি সমগ্র জীবন ও জীবনের সমগ্র ক্ষেত্রে প্রযোজ্য । উপরন্তু ইহা একটি মৌলিক দৃষ্টিভঙ্গি । আপনার উদ্দেশ্য সৎ হইলে আপনাকে সেইজন্য উপায়-উপাদানও নিশ্চয়ই সৎ ও নির্মল গ্রহণ করিতে হইবে ৷ কেননা অসৎ ও নাপাক উপায়-উপাদান দ্বারা যদি সৎ উদ্দেশ্য হাসিল করিতে চান তবে আপনার গোটা উদ্দেশ্যটাই নাপাক হইয়া যাইবে । অনুরূপভাবে আপনি যদি দান-খয়রাত করিয়া পরকালীন সওয়াব হাসিল করিতে চান, তবে আপনাকে নিশ্চয়ই সৎ পথে উপার্জিত অর্থ খরচ করিতে হইবে । হারাম পথে উপার্জিত অর্থ দান করিলে তাহাতে কোন সওয়াব হইতে পারে না । কেননা সওয়াব একটি পবিত্র জিনিস, ইহা অপবিত্র অর্থ দানে লাভ করা সম্ভব নয়, উপরস্তু হারাম মাল দান করিয়া সওয়াব লাভের আশা করা ধৃষ্টতা ও গুনাহের কাজ-_ সন্দেহ নাই। সমাজে সাধারণত উদ্দেশ্যের সৎ হওয়ার উপরই গুরুত্ব আরোপ করা হয়, উহার জন্য গৃহীত উপায়-উপাদানেরও যে পবিত্র হওয়া দরকার, সেই দিকে খুব কম ভ্রক্ষেপ করা হয়। এই কারণেই আজ দুনিয়ার দুর্নীতি ও অসৎ কাজকর্মে ভরিয়া গিয়াছে। এই পরিপ্রেক্ষিতে রাসূলে করীম (স)-এর এই ছোট আকারের বাণীটি অত্যন্ত মূল্যবান ৷ মুসলিম জাতির পুনর্গঠনের ব্যাপারেও এই মূলনীতিরই প্রয়োগ হওয়া আবশ্যক। www.icsbook.info
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।