হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ হাদীস শরীফ ৮০০০ HIS LT LCI ০০ (৭) et lil হযরত জরীর ইবনে আবদুল্লাহ (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ কিছু সংখ্যক আরব বেদুঈন একদা রাসূলে করীম (স)-এর খিদমতে আসিয়া উপস্থিত হইল । তাহাদের গায়ে ছিল পশমের তৈরী মোটা কাপড় । তখন নবী করীম (স) তাহাদের অত্যন্ত খারাপ অবস্থা দেখিতে পাইলেন, বুঝিতে পারিলেন, তাহারা কঠিনভাবে অভাব্গ্রস্ত। তখন নবী করীম (স) লোকদেরকে তাহাদের অনুকূলে দান-খয়রাত করিবার জন্য উৎসাহ দান করিলেন। কিন্তু লোকেরা সে দিকে খুব আগ্রহ প্রকাশ করিল না। ফলে রাসূলে করীম (স)-এর মুখমণ্ডলের উপর অসন্তোষের চিহ্ন খুব স্পষ্টভাবে দেখা গেল । হাদীস বর্ণনাকারী সাহাবী বলেন যে, অতঃপর একজন আনসার একটি রৌপ্যমুদ্রার থলি লইয়া আসিলেন। তাহার পর আর একজন আসিলেন। এইভাবে একের পর এক আসিতে লাগিলেন । ফলে রাসূল (স)-এর মুখমণ্ডলে আনন্দ এবং সন্তুষ্টি ফুটিয়া উঠিল। তখন রাসূলে করীম (স) বলিলেন ঃ যে ব্যক্তি ইসলামের কোন ভাল ও কল্যাণকর কাজের দৃষ্টান্ত স্থাপন করে-_ যে অনুযায়ী তাহার পরও লোকেরা কাজ করে-- তাহার নাম সকল আমলকারীর মতোই পূণ্য লিখা হইবে; কিন্তু তাহাতে অন্যান্য আমলকারীর পৃণ্য ফল কিছুমাত্র কম হইবে না। অনুরূপভাবে যে লোক ইসলামে কোন খারাপ কাজের প্রচলন করে-_ সেই ব্যক্তির নামে অন্য আমলকারীর মতোই পাপ লিখিত হইবে। কিন্তু তাহাতে অন্যদের পাপের পরিমাণ এক বিন্দু কম হইবে না। _ মুসলিম ব্যাখ্যা আলোচ্য হাদীসটি দীর্ঘ; ইহাতে মানব জীবনের জন্য এক সুন্দর আদর্শ ও কর্মপথ নির্দিষ্ট করিয়া দেওয়া হইয়াছে। প্রথমত ইহাতে স্বয়ং রাসূলে করীম (স)-এর মনোভাব ব্যক্ত হইয়াছে। তিনি অভাবী লোক দেখিলেই তাহার অভাব বিদূরণের জন্য চেষ্টিত হইতেন। সম্ভব হইলে নিজেই তাহার অভাব পূরণ করিয়া দিতেন, অন্যথায় সাহাবিগণকে সেই দিকে উদ্বুদ্ধ করিতেন । তাহার সঙ্গী-সাথীদের প্রকৃতিও ইহা ইহাতে সুস্পষ্ট হইয়া উঠিয়াছে। যখনই রাসূলে করীম (স) তাহাদিগকে কোন নেক ও জনকল্যাণমূলক কাজের দিকে আহ্বান জানাইতেন, সাধারণত সাহাবায়ে কিরাম তখনই সেই কাজে ঝাঁপাইয়া পড়িতেন। কখনো কখনো প্রথম দিক দিয়া ইহার ব্যতিক্রম হইলেও শেষ পর্যন্ত তাহারা সেই কাজ না করিয়া পারিতেন না । এবং নবী করীম (স) প্রথম কিছুটা মনঃক্ষুন্ন হইলেও শেষ পর্যন্ত সাহাবাদের আত্মদান ও ত্যাগ দেখিয়া বিশেষ সন্তুষ্ট হইতেন এবং সেই সন্তুষ্টির আলো তাহার মুখমণ্ডলকে অধিকতর উজ্জ্বল-উদ্ভাসিত করিয়া দিত। হাদীসের শেষাংশে রাসূলে করীম (স) সমগ্র মানুষের জন্য এক স্থায়ী মূলনীতি পেশ করিয়াছেন। আর তাহা হইতেছে এই ঃ যে লোক ভাল কাজের প্রচলন করে আর লোকেরা তাহা দেখিয়া অনুরূপ কাজে লাগিয়া যায়, তাহার আমলনামায় সেই ভাল কাজ করার সওয়াব লিখিত হইবে কিন্তু অপর কাহারো সওয়াবের মাত্রা কাম করিয়া নয়। তেমনি, যে লোক মন্দ কাজের সুচনা করে, দুনিয়ায় যতদিন অনুরূপ মন্দ কাজ করা হইবে, তাহার পাপ তাহার www.icsbook.info

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।