হাদীস শরীফ নি হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন ৪£ নবী করীম (স) যখন সাহাবীদিগকে (ইসলামী আমলের জন্য) আদেশ করিতেন, তখন কেবল ততটুকু কাজেরই আদেশ করিতেন, যাহা তাহারা (সহজেই) সম্পন্ন করিতে পারিতেন। (ইহা দেখিয়া) সাহাবিগণ বলিতেন $ হে আল্লাহ্র রাসূল, আমরা তো আপনার মতোই নই, আল্লাহ আপনার পূর্ব ও পরের সকল গুনাহই মাফ করিয়া দিয়াছেন। (ইহা শুনিয়া) রাসূলে করীম (স) অত্যন্ত ক্ুদ্ধ হইয়া যাইতেন, এমনকি তাহার এই ক্রোধ তীহার মুখমণ্ডল হইতেও প্রকাশিত হইত । তাহার পর তিনি বলিলেন, তোমাদের মধ্যে অধিক আল্লাহ ভীরু ও আল্লাহ্ সম্পর্কে অধিক জ্ঞানী তো আমিই। _ বুখারী অর্থাৎ রাসূলে করীম (স) অধিক আল্লাহভীরু ও আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানী হইয়াও আল্লাহ্র বিধানকে বাদ দিয়া মনগড়াভাবে কোন বৈরাগ্যবাদী নীতি রচনা করেন নাই এবং দুনিয়ার সকল দায়িত্ব ও দাবি-দাওয়া অস্বীকার করিয়া কেবলমাত্র ইবাদতকারী হওয়ার নীতিও গ্রহণ করেন নাই। বস্তুত আল্লাহ সুবিজ্ঞ, সর্বজ্ঞ দয়াবান ও পরম দয়াশীল ৷ তিনি নবীগণের মাধ্যমে যে দ্বীন দুনিয়ার মানুষের জন্য নাযিল করিয়াছেন, তাহা সর্বতোভাবে বিজ্ঞানসম্মত, ভারসাম্যপূর্ণ, মানবীয় স্বভাবের সহিত পূর্ণ সামঞ্জস্যশীল এবং মানুষের শক্তির সামর্থ্যের মাত্রানুকূল। আল্লাহ মানুষের উপর এমন কাজের বোঝা কখনই চাপাইয়া দেন না, যাহা মানুষের পক্ষে সাধ্যাতীত_- এক দুর্বিসহ বোঝা । বরং আল্লাহ্র দ্বীন তো মানুষকে অজ্ঞ মূর্খ ধর্মনেতাদের মনগড়াভাবে চাপানো যুগান্তকালের অসংখ্য দুঃসহ বোঝা হইতে মুক্তি দান করিয়াছে। কোথাও এই বোঝা দ্বীনদারী বা ধর্ম পালনের নামে প্রচলিত ছিল, আর কোথাও ছিল আধ্যাত্মিকতা ও ধ্যান-যপের মনোহর নামে । আল্লাহ্র নবী এই ধরনের সকল জিনিসকেই বাতিল ঘোষণা করিয়াছেন। এখন যে ব্যক্তি দ্বীনদারীর নামে চরম ও কঠোর কৃচ্ছুসাধনার পথ অবলম্বন করিয়া জীবনকে সংকীর্ণ করিয়া তোলে, জীবনের গতিপথকে করে বন্ধুর ও কন্টকাকী্ণ, এইভাবে নিজেদের ও অন্য মানুষদের উপর শরীয়তের বাহিরের কতকগুলি জিনিস চাপাইয়া দেয়, তাহারা আর যাহাই করুক, রাসূলে করীম (স)-এর উপস্থাপিত দ্বীন পালন করে না । পালন করে নিজেদের বা নিজেদেরই মতো অন্য মানুষের মনগড়া ধর্ম। ভাল আদর্শ সংস্থাপন ১4০2 BE এ) 1৮০ ০০ জে nl HI এ ২১০০৫ As 7০01০৮৬01০৬ ৫5045 ++. ৮7০১ ৮০ 0০০54501760 ৯১০54০৫০৮০১ ৮9 35451৮52৮15 ০৮৮ 95551৮৮2765 ০ USTED ESL ০০1 ০৮ রঙ পপ 0 "0 £82 4e ২০৪ ৯% ু ০4256 2 202 প্ প্ EM Es ৭০ (৯৩31 SS ০৮ ০3 চি IS ০ ৩০৮ 3 esr www.icsbook.info
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।