bie হাদীস শরীফ আল্লামা মাহমুদ ইবনে উমর যামাখশারী বলিয়াছেন ঃ দুনিয়া ত্যাগী পাদ্রী-পুরোহিতদের নীতিকেই রাহবানীয়াত বা বৈরাগ্যবাদ বলা হয়। অবিরামভাবে রোযা রাখা, চট পরিধান করা, গোশত না খাওয়া ইত্যাদিই রাহবানীয়াত । = গারীবুল হাদীস, আল ফায়িক, খণ্ড ১, পৃ. ২৬৯ এই বৈরাগ্যবাদ ইসলামে কেবল পরিত্যাজ্যই নয়, ইহা ইসলামের উৎসাদন-__ মূলোৎপাটন ৷ ইসলামে ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইহার প্রতি অমনোযোগিতা কিংবা স্বল্প মনোযোগী হওয়াও মারাত্মক; কিন্তু তাই বলিয়া ইসলাম নিছক কোন ইবাদতের ধর্ম নয়। ইসলাম তো মানুষের সমগ্র জীবন সম্পর্কে বিধি-বিধান দেয়। ঈমান ও ইবাদতের উপর ব্যক্তিজীবন ও সমষ্টি জীবন-_ তথা সামগ্রিক জীবনের ইমারত রচনা করে । এমতাবস্থায় যে লোক কেবলমাত্র আনুষ্ঠানিক ইবাদত-বন্দেগীতে লিপ্ত হইয়া থাকে, দ্বীনের অপরাপর হুকুম-আহকাম এবং ব্যক্তিক ও সামগ্রিক দাবি-দাওয়া যথাযথরূপে আদায় করিতে প্রস্তুত না হয় কিংবা আনুষ্ঠানিক ইবাদতে অধিক মনোযোগ দেওয়ার ফলে এ সবের প্রতি কম গুরুত্ব আরোপ করে, সে নবীগণের উপস্থাপিত জীবন ব্যবস্থা জীবন সম্পর্কে গোটা স্কবীমকেও অকেজো করিয়া দেয়। সে তাহার অর্থই বুঝিতে পারে না। সে তখন নবীগণের উপস্থাপিত জীবন ব্যবস্থা অনুসরণ না করিয়া স্বকপোলকল্সিত বিধান পালন করিতে শুরু করে। বস্তুত ইসলামের দৃষ্টিতে জীবনের সেই পরিকল্পনাই শুদ্ধ, নির্ভুল ও আল্লাহ্র মনোনীত, যাহাতে আনুষ্ঠানিক ইবাদতের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করিয়াও জীবনের অন্যান্য দায়িতৃ ও কর্তব্য সঠিকরূপে পালন করা হয়, কেবল একদিকের হক আদায় করা হয় না, সকল দিকের প্রতি পূর্ণ সামঞ্জস্য সহকারে সমান গুরুত্ব আরোপ করা হয়। ইহাই আল্লাহ্র কিতাবসম্মত, ইহাই আখিরী নবীর উপস্থাপিত ও নিজ জীবনে অনুসৃত আদর্শ । এই জন্যই তিনজন সাহাবী তাহা বুঝিতে না পারিয়া নবী করীম (স)-এর ইবাদতের তুলনায় নিজেদের ইবাদতকে কম মাত্রার মনে করিয়াছিলেন এবং নবী করীম (স) এইজন্যই তাহাদের ধারণাকে ভুল বলিয়া প্রত্যাহার ও প্রতিবাদ করিয়াছিলেন । তিনি যাহা বলিয়াছেন, তাহার অর্থ এই যে, আল্লাহ্র প্রতি অধিক ভীত-সন্ত্রস্ত হইলেই সারারাত নামায পড়িতে হইবে, আর প্রত্যেক দিন রোযা রাখিতে হইবে এমন কোন কথাই নাই এবং আল্লাহ্র নিষিদ্ধ কাজ হইতে বিরত থাকিতে গিয়া নিজ-বিবাহিত স্ত্রীর সঙ্গেও সম্পর্কচ্ছেদ করিতে হইবে, তাহাও কিছুমাত্র যুক্তিসঙ্গত কথা নয় । * বর্তমান সময়েও ইসলাম সম্পর্কে উক্তরূপ বৈরাগ্যবাদী ধারণা অনেক লোকের মধ্যে বিদ্যমান। তাহাদের ধারণা-ভ্রান্তি আলোচ্য হাদীস ও তৎসঙ্গের আলোচনা হইতে অকাট্যভাবে প্রমাণিত হয়। এই হাদীসের সমর্থনে নিম্নোক্ত হাদীসটিও পাঠ করা দরকার ৪ ৮৮৮০৭০৮১৮75 BEE 4১0৮০ 0৩ ০০ ০১০৮০ EE b op he rer ৪ পাত. #0 a » 0 #20 4 ৮০৩ UAE ৭5 এ] 9 47) ০৮৮০5 iS ০৪ Ll LG 3৯১, 2-84 Ss 8 ০০৮৬ ০8 পপ লতা ৪৪ ডু 2A নু ০০ পপ ৫ লতি oe, ৪ 014৯৮ ৮৯১ ০৪ ail ০০ ভাল ০৮৮১ ০৯৪ Ls ৩ ১ ৩ পা LE লা পল El (৬১৯ - Ud SLD www.icsbook.info
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।