হাদীস শরীফ ১৪১ আসিলেন। তিনি বলিলেন £ তোমরাই কি এইসব কথা বলিতেছিলে ?__ আল্লাহ্র শপথ, আমিই কি তোমাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক আল্লাহ ভীরু নই, আমি কি আল্লাহ্র নাফরমানীকে তোমাদের অপেক্ষাও অধিক ভয় করিয়া চলি না? কিন্তু তাহা সত্ত্বেও দেখ, আমি রোযা রাখি, আবার ভাঙ্গিও। আমি নামাযও পড়ি, আবার ঘুমাই, বিশ্রামও করি। স্ত্রীদের (সহিত সম্পর্ক ত্যাগ করার পরিবর্তে) আমি বিবাহও করি আর ইহাই হইতেছে আমার নীতি__ আমার আদর্শ । কাজেই যে আমার নীতি ও আদর্শ অনুসরণ করিবে না, আমার সহিত তাহার কোনই সম্পর্ক নাই। ব্যাখ্যা ইবাদত-বন্দেগী ইসলামী জীবন-আদর্শের মূল কথা । উহা যথাযথভাবে পালন করা ও উহাতে মনকে ডুবাইয়া দেওয়ার ফলেই মানুষের মন পরিশুদ্ধি লাভ করে, বান্দা আল্লাহ্র নৈকট্য লাভে ধন্য হয়। উপরন্তু যে বান্দা যত বেশি ইবাদত-বন্দেগীতে মনোযোগী হইবে, তাহার মন আল্লাহ্র সহিত যতখানি সম্পর্কশীল হইবে, আল্লাহ্র ভয় ও ভালবাসা তাহার মনে ততখানি গভীরভাবে দৃঢ়মূল হইবে । আর যে এই ব্যাপারে যতখানি দুর্বল ও অমনোযোগী হইবে, সে আল্লাহ্র নিকট হইতে ততখানি দূরে থাকিয়া যাইবে । এই কারণে যত বেশি এইদিকে মনোযোগী হওয়া যায়, বান্দার পক্ষে ততই মঙ্গল, ইহাতে কোনই সন্দেহ নাই। কিন্তু এইসব সত্ত্বেও ইহার অপর দিকটি ভুলিয়া গেলে চলিবে না। তাহা এই যে, ইসলাম এক স্বভাবসম্মত ও চূড়ান্তভাবে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা । জীবনের কোন এক ব্যাপারে অধিকতর গুরুত্ব আরোপ করা এবং তাহার ফলে এই ভারসাম্য বিনষ্ট করাকে ইসলাম পছন্দ করিতে পারে না। কাজেই ইবাদত বন্দেগীতে এতদূর মশগুল হওয়া, যাহার ফলে দেহ ও মনের স্বভাবসম্মত দাবি ও তাগিদ অপূর্ণ থাকিয়া যায় কিংবা সামাজিক জীবনের গ্রন্থি চূর্ণ হয়, তাহা কখনই আল্লাহ্র নিকট পছন্দনীয় হইতে পারে না। এইরূপ নীতি ইসলামে প্রত্যাখ্যান করা হইয়াছে। ইসলামের পরিভাষায় ইহাকে বলা হইয়াছে 'রাহবানীয়াত'__ বৈরাগ্যবাদ-_ সন্ন্যাস ধর্ম এবং কুরআন মজীদে স্পষ্ট বলা হইয়াছে $ 745 6৮৩ Usp তাহাদের জন্য বিধিবদ্ধ করিয়া দেই নাই। = সূরা আল-হাদীদ £ ২৭ নবী করীম (স) ইহাকে ‘নিজের প্রতি কঠোরতা অবলম্বন" বলিয়া অভিহিত করিয়াছেন । তিনি বলিয়াছেন ঃ 81551004405 eS তোমরা নিজেদের প্রতি কঠোরতা ও কৃচ্ছ সাধনা অবলম্বন করিও না। যদি কর, তাহা হইলে আল্লাহ তোমাদের উপর কঠোরতা করিবেন। আল্লামা ইমাম রাগিব ইহার ব্যাখ্যা প্রসঙ্গে বলিয়াছেন £ BALA সিএ EL এ অত্যধিক ভয়ের দরুন ইবাদত পালনের ব্যাপারে অতিরিক্ত বাড়াবাড়ি করাকেই “রাহবানীয়াত' বলা হয়। __মুফরাদাতে রাগিব £ ২০৩ পৃ. www.icsbook.info
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।