হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১৩৯ ইসলামী পরহেজগারীর দ্বিতীয় মাপকাঠি এই যে, বান্দাহর উপর কোন অসুবিধা, অসুখ ও বিপদ আসিলে তাহাকে আল্লাহ্র তরফ হইতে আসা জিনিস মনে করিবে এবং উহাকে অকুষ্ঠিত চিন্তে সহ্য করার মাধ্যমে আল্লাহ্‌র নিকট পরকালীন সওয়াব লাভের আশা পোষণ করিবে । এই ধারণা মনে স্থানও দিবে না যে, আহা! আমার এই বিপদ-- এই অসুবিধা যদি না হইত। কেননা যাহা কিছু হইয়াছে তাহা আল্লাহ্‌র ফয়সালা মুতাবিকই হইয়াছে, তাহা হইতে নিজেকে দূরে রাখা সম্ভব নয়। এখন উহাকে তুমি আল্লাহ্র রহমত ও পরকালীন কল্যাণ লাভের উপায় হিসাবেও গ্রহণ করিতে পার আর এই ধারণা করিয়া মন খারাপ করিয়াও বসিতে পার যে, এই বিপদ কেন আসিল । তবে প্রথম প্রকার মনোভাব হওয়াই ঈমানদারীর ও পরহেজগারীর লক্ষণ । আর মানুষের মধ্যে এইরূপ মনোভাব হইতে পারে তখন, যখন মানুষ দুনিয়ার আয়েশ-আরামের তুলনায় পরকালের সুখ-শান্তির চিন্তা সর্বাধিক করিবে । আর ইহাই হইতেছে ইসলামী পরহেজগারীর মূল ভিত্তি। তবে এই দুনিয়ায় সুখ-শান্তির পরিবর্তে দুঃখ-বিপদ ও অশান্তির কামনা করিতে হইবে, এমন ধারণাও যেন কাহারো মনে জাগ্রত না হয়। কেননা তাহা কুরআন-হাদীসে সুস্পষ্ট নিষিদ্ধ । নবী করীম (স) সাহাবাগণকে সব সময় আল্লাহ্‌র কল্যাণ ও শান্তির জন্য দো'আ করিতে উপদেশ দিতেন বলিতেন $ £:3| 4). _ আল্লাহ্‌র নিকট কল্যাণের জন্য দো'আ কর। অতএব, হযরত আবৃযর (রা) বর্ণিত অত্র হাদীসের লক্ষ্য এই নয় যে, মানুষ এই দুনিয়ায় রি রা আল্লাহ্‌র ফয়সালা অনুযায়ী বান্দা যখন কোন বিপদে পড়িয়া যায়, তখন পরহেজগারীর উহ বদ" পির যত ত কার বলার টিকে মি নাবী বাঞ্চনীয় এবং এই কথাও মনে করা উচিত যে, এই বিপদ না আসিলে সে পরকালের এই সওয়াব লাভের আশা করিতে পারিত না। এই পর্যায়ে আরও একটি হাদীস উল্লেখ্য £ ADIL BE DN IS ০৩ ৮০৮০০০] ০2 ৪ ০4 De রর রা ১৮ এ রে রি পড পণ ও গণ ও পা পা )এ বাণ ত (৬১০) 7586 হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আ'স (রা) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, হযরত রাসূলে করীম (সে) বলিলেন £ হে আবদুল্লাহ, তুমি যে দিনভর রোযা থাক ও রাতভর ইবাদতে অতিবাহিত করিয়া দাও, সে খবর কি আমি পাই নাই বলিয়া মনে করিয়াছ ? তখন আমি বলিলাম, হ্যা, হে রাসূল! আপনি যাহা শুনিয়াছেন তাহা সত্য । তখন তিনি বলিলেন ঃ না, তুমি এইরূপ করিবে না। তুমি রোযা রাখিবে, মাঝে-মধ্যে রাখিবেও না। রাত্রিকালে তুমি ইবাদত করিবে বটে, কিন্তু ঘুমাবেও অবশ্যই । কেননা তোমার দেহের সুনির্দিষ্ট হক রহিয়াছে তোমার উপর, তোমার চক্ষুরও হক রহিয়াছে তোমার উপর এবং তোমার জীবন-সঙ্গিনীরও হক রহিয়াছে তোমার উপর (আর এইসব হক তোমাকে অবশ্যই পালন করিতে হইবে)। = বুখারী www.icsbook.info

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।