হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

bid হাদীস শরীফ ENE EAMES ASCH 40৬40 (xb nl sie) - 4৮০৮ ৮9 5 হযরত আবৃযর গিফারী (রা) হইতে বর্ণিত হইয়াছে, হযরত রাসূলে করীম (স) বলিয়াছেন দুনিয়ার ব্যাপারে হালাল জিনিসকে নিজের উপর হারাম করিয়া লওয়া ও নিজের ধন-মাল বিনষ্ট করা 'যুহদ' বা বৈরাগ্য নয়। বরং দুনিয়ার প্রকৃত যুহদ এবং উহার সঠিক মানদণ্ড হইতেছে এই যে, তোমার নিকট বা তোমার আয়ত্তে যাহা কিছু আছে তদপেক্ষা অধিক ভরসা ও নির্ভরতা গ্রহণ করিবে সেই জিনিসের উপর যাহা আল্লাহ্‌র নিকট ও আল্লাহ্‌র কজায় রহিয়াছে । উপরন্তু তোমার উপর যখন কোন কষ্ট বা বিপদের কারণ ঘটিবে, তখন উহার পরকালীন সওয়াব ও লাভ উহার প্রতি আগ্রহ তোমার মনে অধিকতর প্রবল হইবে-_ উহা তোমার প্রতি সঙ্ঘটিত না হওয়ার কামনা ও বাসনা অপেক্ষাও বেশি। -- তিরমিযী ও ইবনে মাজাহ ব্যাখ্যা ‘যুহদ’ বা পরহেজগারী সম্পর্কে বর্তমানে মুসলিম সমাজে সম্পূর্ণ গায়র ইসলামী ধারণা প্রভাবশীল হইয়া রহিয়াছে। দুনিয়ার হালাল জিনিসসমূহকে নিজের প্রতি হারাম মনে করা-_ হারাম মনে করিয়া উহার ভোগ-ব্যবহার না করাকেই বর্তমানে পরহেজগারী মনে করা হইতেছে। দুনিয়ার নিয়ামত, আরাম-সুখের উপকরণ বিধিসঙ্গত স্বাদ-আস্বাদনকে পর্যন্ত নিজের উপর হারাম মনে করা হয় । ফলে না কখনও কোন স্বাদের জিনিস গ্রহণ করে, না শীতল পানি পান করে, না ভাল ও পরিচ্ছন পোশাক পরিধান করে, না নরম শব্যায় বিশ্রাম করে; কোথাও হইতে এমন কিছু জিনিস আসিয়া গেলেও তাহা পরিহার করিয়া চলে । বস্তুত ইহা ইসলামী আদর্শ মুতাবিক পরহেজগারী নয়, ঈহাকে ‘হিন্দুয়ানী ও বেদান্তবাদী বৈরাগ্যবাদ' বলা যাইতে পারে। নবী করীম (স) আলোচ্য হাদীসে পরহেজগারী সম্পর্কিত এই ভ্রান্ত ধারণারই প্রতিবাদ করিয়াছেন-_ ইহা যে ভুল ধারণা, সঠিক ধারণা নয়, তাহা স্পষ্ট ভাষায় ঘোষণা করিয়াছেন। রাসূলের করীম (স) এই কথার সারমর্ম এই যে, আল্লাহই সারেজাহানের এবং উহার যাবতীয় দ্রব্যসামথীর একচ্ছত্র মালিক, মানুষকে সৃষ্টি করা হইয়াছে আল্লাহ্‌র একান্ত দাস ও বান্দা হিসাবে । কাজেই প্রকৃত মালিক ও প্রভু মানুষের জন্য যাহা কিছু হালাল করিয়াছেন__ তাহা যাহাই হউক না কেন-- তাহা সন্তুষ্ট চিত্তে ও আগ্রহান্বিত মনে গ্রহণ করাই বান্দার কর্তব্য । পরহেজগারীর নামে তাহা ত্যাগ করিলে ও নিজের উপর তাহা হারাম করিয়া লইলে প্রকৃত পরহেজগারী হইতে পারে না। যুহদ ও পরহেজগারী হইতেছে ঈমানের একটি বিশেষ গুণ, আল্লাহ্‌র বিধানে সন্তুষ্ট থাকিলেই এই গুণের বিকাশ সম্ভব৷ উহার বিপরীত ধারণা মনের মধ্যে পোষণ করা কোন ক্রমেই সেই পরহেজগারী হইতে পারে না-- যাহার চূড়ান্ত লক্ষ্য আল্লাহ্‌র সত্তুষ্টি বিধান। কাজেই যে যাহা কিছু নিয়ামত লাভ করিয়াছে, তাহা লইয়াই মুগ্ধ বিমোহিত না হইয়া আল্লাহ্র নিকট হইতে আরো অনেক কিছু লাভ করার আশা পোষণ করা এবং নিজের আয়ত্ত্ীধীন জিনিস অপেক্ষা আল্লাহ করায়ত্ত জিনিসের উপর অধিক ভরসা রাখাই হইতেছে, ত পরহেজগারী । কেননা নিজের নিকট যাহা আছে তাহা আজ বাদে কাল শেষ হইয়া যাইবে, তাহার উপর প্রকৃতই কোন নির্ভরতা চলে না। বরং আল্লাহ্‌র নিকট রক্ষিত অফুরন্ত গায়েবী ভাণ্ডার এবং তাহার বিশেষ অনুগ্রহের উপর অধিক ভরসা ও আস্থা রাখিতে হইবে । www.icsbook.info

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।