হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১৩৭ আল্লামা নফসী ও অন্যান্য মণীষিগণ বলিয়াছেন £ - ০৮৯৪) এস 4410 ৭ ইহা এমন ইলম, যাহার বিপরীত কিছু হওয়া সম্ভব নয়। (এ) হাদীসে ব্যাখ্যাকারীদের মতে আলোচ্য হাদীসে “ইয়াকীন' অর্থ এই নিগৃঢ় তত্ত্ব গভীর ও দৃঢ় বিশ্বাসের সহিত জানিয়া লওয়া যে, এই দুনিয়ায় যে যাহা লাভ করে, যাহার উপর যাহা লাভ কিংবা খারাপ অবস্থা আসিয়া পড়ে, তাহা সবই আল্লাহ্‌র নিকট হইতে এবং আল্লাহ্‌র ফয়সালা অনুযায়ীই হইয়া থাকে। আর 'যুহদ’ এ; অর্থ দুনিয়ার দিকে আকৃষ্ট না হওয়া, উহার ক্ষণভঙ্গুর অস্থায়ী আনন্দ, সুখ-স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধকে জীবনের লক্ষ্য হিসাবে গ্রহণ না করা। বস্তুত এই দুইটি গুণ সাধারণভাবে কোন জাতির মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান থাকিলে তাহারা এক আদর্শ চরিত্রবান দিপ্বিজয়ী জাতিতে পরিণত হইতে পারে । সকল প্রকার নীচতা, হীনতা ও কলুষতা হইতেও মুক্ত হইয়া বীরদর্পে তাহারা জীবন পথে পদক্ষেপ করিতে পারে । পারে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ্‌র পথে জান-মাল, সময়-সামর্ সব কিছু উৎসর্গ করিতে এবং কোন প্রকার কৃপণতা ও লোভ তাহাদেরকে এই পথে চলিতে বাধাগ্রস্ত করিতে পারে না। আর এই গুণ অর্জিত হইলে সকল ঝুঁকি ও বিপদের মধ্যে অকুষ্ঠিত চিত্তে ঝাপাইয়া পড়া তাহাদের পক্ষে সম্ভব হয়। কাজেই বলা যায়, কি ব্যক্তি, কি জাতি-- উম্মত, সকল প্রকার উন্নতি ও উৎকর্ষতার মূল চাবিকাঠিই হইতেছে এই দুইটি গুণ । কিন্তু সাধারণ মানুষ-_ বিশেষভাবে মুসলিম জাতি যখন এই গুণ হইতে বঞ্চিত হইয়া যায়, আল্লাহ্‌র প্রতি দৃঢ় প্রত্যয়ের পরিবর্তে দুনিয়ার ক্ষুদ্র শক্তির মানুষ ধন-অস্ত্র ইত্যাদির উপর নির্ভরশীল হইয়া পড়ে; যদি মনে করিতে শুরু করে যে, বিপদে পড়িলে অমুক ব্যক্তি বা শক্তি আমাকে সাহায্য করিবে, আমার বিপুল ধন-সম্পত্তি আমাকে উদ্ধার করিবে, তবে সে দুর্বলমনা কাপুরুষ হইয়া যাইতে বাধ্য । যদি কেহ আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের জন্য জীবন-প্রাণ কুরবান করিতে রাজি না হয়; বরং দুনিয়ায় বাচিয়া থাকার জন্য আকুল হইয়া পড়ে, তবে সে হইবে ভীত বিহ্বল ব্যক্তি। সে কোন দিন-_ তাহার দ্বারা কোন বিরাট জাতীয় উ্থানমূলক কাজ সম্পন্ন হওয়াও সম্ভবপর হইবে না রাসূলে করীম (স)-এর এই বাণীর আসল উদ্দেশ্য হইতেছে মুসলিম উম্মতকে বিশেষ হেদায়েত দান এবং এই কথা জানাইয়া দেওয়া যে, জাতীয় কল্যাণ ও উত্থান লাভ করিতে হইলে নিজেদের মধ্যে ইয়াকীন দৃঢ় প্রত্যয়পূর্ণ আল্লাহ্‌র ভরসা এবং দুনিয়ার জাকজমক ও আনন্দ স্ফূর্তির প্রতি অনাসক্তির গুণ অবশ্যই অর্জন করিতে হইবে । আর যতদিন এই গুণে গুণান্বিত থাকিবে ততদিন তোমাদের কিছুমাত্র পতন হইতে পারিবে না। পতন হইবে তখন, যখন এই গুণ হইতে জাতি বঞ্চিত হইয়া যাইবে । বৈরাগ্যবাদ নয়_ আল্লাহর উপর দৃঢ় প্রত্যয় ০০০০২০৯০৭০৪ 051০ BUI ৫ al oem alo ILS LEITH MNS BUNS JINGLE YY --9/১ ৮১ www.icsbook.info

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।