হাদীস শরীফ ১৩৫ ইমাম খাত্তাবী লিখিয়াছেন £ এই বাক্যাংশের দুইটি অর্থ হইতে পারে । একটি এই যে ঃ - ৮41৯4) ১৮ hCG ০590০) ০৮৪ ০৮০০৭ রাসূলের করীম (স) গোপন ও গায়র মতল্ ওহীর সূত্রে তেমনি একটি জিনিস প্রাপ্ত হইয়াছেন, যেমন তাহাকে দেওয়া হইয়াছে প্রকাশ্য মতল্ ওহীর সূত্রে । অর্থাৎ রাসূল (স)-এর প্রতি দুই প্রকারের ওহী নাযিল হইয়াছে। এক প্রকারের ওহী যাহা তিলাওয়াতযোগ্য, যাহা প্রকাশ্য এই সূত্রে তাহাকে কুরআন মজীদ দেওয়া হইয়াছে। আর দ্বিতীয় প্রকারের ওহী হইতেছে যাহা গোপন ও তিলাওয়াতযোগ্য নয়-_ এই সূত্রে প্রাপ্ত জ্ঞানের সমষ্টি হইতেছে হাদীস। কাজেই কুরআনের মতো হাদীসও মুসলমানদের মানিয়া চলা আবশ্যক ৷ অন্যথায় রাসূল (স) কে সঠিকভাবে ও পূর্ণরূপে মান্য করা হয় না। আর ইহার দ্বিতীয় অর্থ হইতে পারে ঃ 9৮01 ০৮ 2h LS তক লেস ও রাসূল (স)-কে কিতাব দেওয়া হইয়াছে এমন ওহীর সূত্রে যাহা তিলাওয়াত করা, হয় যায় এবং সেই সঙ্গে তাহাকে উহার ব্যাখ্যাও দান করা হইয়াছে। অর্থাৎ তাহাকে কিতাব দেওয়ার পর কিতাবের যাবতীয় বিষয়ের ব্যাখ্যা করার, বিশেষকে সাধারণ ও সাধারণকে বিশেষ পর্যায়ে নির্ধারণ করার, উহার উপর উহার পরিপুরক হিসাবে কোন কিছু বৃদ্ধি করার এবং কুরআনে উল্লেখ নাই-- এমন বিষেয়ে শরীয়তের বিধান তৈয়ার করিবার অনুমতি ও ক্ষমতা তাহাকে পূর্ণমাত্রায় দেওয়া হইয়াছে। অতএব রাসূল (স) এই পর্যায়ে যে আদশেই দিয়াছেন, তাহা মানিয়া লওয়া কুরআনের আদেশের মতোই ওয়াজিব এবং কুরআনের মতোই তদনুযায়ী আমল করা মুসলিমদের জন্য কর্তব্য । হাদীসের শেষাংশে রাসূলে করীম (স)-এর এই কাজের বিরোধিতা সম্পর্কে তিনি আর একটি সাবধান বাণী উচ্চারণ করিয়াছেন। বলিয়াছেন £ সম্ভবত একজন স্বচ্ছন্দ ও পরিতৃপ্ত ব্যক্তি তাহার আসনে বসিয়া কেবল কুরআনকে ধারণ করিয়া চলিতে, উহার হালালকে হালাল ও হারামকে হারাম মনে করিতে বলিবে ও সুন্নাতকে গ্রহণ করিতে নিষেধ করিবে । হাদীসে উক্ত 4৩01 ৬৩ ১৬5৪4) বলিতে বুঝানো হইয়াছে ইমাম খাত্তাবীর ভাষায় £ ১৮৮0৮] ৮0৮৮০ ০১৮ ৮০০ DEL SL (aA wc ted) _ 449 ০০০9 4৩৬০ lb ০ on ms যেসব লোক সুখী বিলাসী, যাহারা ঘরের বাহির হয় না এবং যোগ্য লোকদের নিকট সকাল-সন্ধ্যা উপস্থিত হইয়া কিছুমাত্র ইলম হাসিল করে না। বস্তুত হাদীস বা সুন্নাত সম্পর্কে যাহারা আদৌ জ্ঞান লাভ করে নাই, যোগ্য লোকদের নিকট উহার অধ্যয়ন করে নাই, তাহারা হাদীসের গুরুত্ব আদৌ বুঝিতে পারে না; আর যাহারা অধিকতর সুখী ও বিলাসী জীবন যাপন করে, তাহারা এই কারণেও হাদীসের বিরোধিতা করিতে পারে যে, হাদীস যেহেতু কুরআনের বাস্তব ব্যাখ্যা, কুরআনী হুকুম পালনের বাস্তব নিয়ম প্রদর্শনকারী, তাই হাদীস গ্রহণ করিলে কুরআনের স্বেচ্ছামূলক ব্যাখ্যা করার সুযোগ থাকিবে না www.icsbook.info
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।