হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ হাদীস শরীফ দ্বীন-ইসলাম তো এক পূর্ণ ও পরিণত জিনিস, ইহাতে কোন জিনিসের বৃদ্ধি করিতে চাহিলে তাহা নির্বুদ্ধিতারই পরিচায়ক হইবে ৷ বিশেষত সম্পূর্ণ ইসলামকে অসম্পূর্ণ মনে করিয়া ইহাকে অপমান করা হইবে। আলোচ্য হাদীসে কুরআন ও সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণ করার উপর গুরুত্ব আরোপ করে এবং উহাতে উহার বিরোধী-_ উহার মূল ব্যবস্থাপনা ও ভাবধারার সহিত খাপ খায় না এমন কোন জিনিসকেই বরদাশত না করার নির্দেশ দিতেছে । প্রসঙ্গত এই কথা মনে রাখা আবশ্যক যে, কুরআন ও হাদীসের ভিত্তিতে খালেস নিয়তে ইজতিহাদ করা হইলে এবং এই ধরনের ইজতিহাদের সাহায্যে কোন কথা প্রমাণ করা হইলে তাহা এই পর্যায়ে পড়িবে না, তাহা প্রত্যাহৃত হইবে না, বরং কুরআন হাদীস অনুযায়ী আমল করিতে হইলে এই ধরনের ইজতিহাদ গ্রহণ করা ছাড়া উপায় নাই । কেননা ইজতিহাদ করিয়া যাহা বলা হইল, তাহা কুরআন হাদীসের বিরোধী বা বিপরীত কিছু নয় এবং উহা কুরআন হাদীস উপস্থাপিত বিস্তারিত জীবন ব্যবস্থার সহিত সামঞ্জস্যশীল । তাহা বিদয়াত নয়। বিদয়াত হইতেছে তাহা যাহা ইসলামের মৌলিক ভাবধারার সহিত কিছুমাত্র খাপ খায় না। হাদীসের গুরুত্ব NANNIES 44৮০১০০৮০০৪ Sr ws ৫777০055540 9059 48 ILS 2 HE Ss LLL No im om টি SLD (১১৮) - 2৮৭7০ হযরত মিকদাদ ইবনে মাদী কারাব (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি হযরত রাসূলে করীম (স) হইতে বর্ণনা করিয়াছেন; রাসূলের করীম (স) বলিয়াছেন £ জানিয়া রাখ, আমাকে কুরআন মজীদ দেওয়া হইয়াছে এবং উহার সহিত অনুরূপ আর এক জিনিস। সাবধান থাকিও, সম্ভবত এক ব্যক্তি স্বচ্ছন্দ ও পরিতৃপ্ত হইয়া নিজ আসনে বসিয়া বলিতে থাকিবে যে, তোমরা কেবল এই কুরআন মজীদই ধারণ কর, উহাতে যাহা হালাল দেখিতে পাও, তাহাকেই হালাল মনে কর, আর উহাতে যাহা হারাম জানিতে পার, তাহাকেই হারাম বলিয়া মনে কর। - আবূ দাউদ ব্যাখ্যা ইসলামী শরীয়তের উৎস নির্ধারণের ব্যাপারে এই হাদীসটির বিশেষ গুরুত্ব রহিয়াছে । এই হাদীস প্রমাণ করে যে, শেষ নবী হযরত মুহাম্মাদ (স) কর্তৃক উপস্থাপিত শরীয়ত দুইটি উৎস হইতে চিরদিন গৃহীত হইবে । একটি আল্লাহ্‌র কিতাব কুরআন মজীদ আর অপরটি রাসূলের হাদীস বা সুন্নাহ । ইহাদের একটিকে বাদ দিয়া অপরটির কোন কার্যকারিতা হইতে পারে না। এই ব্যাপারে কোন দিন যেন মুসলমানদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না হয় এবং লোকেরা যেন হাদীস বা সুন্নাহকে বাদ দিয়া কেবল কুরআনের উপর নির্ভর করিতে শুরু না করে, সেই উদ্দেশ্যে রাসুলে করীম (স) অত্র হাদীসে দুইটি সাবধান বাণী উচ্চারণ করিয়াছেন। প্রথমতঃ তিনি বলিয়াছেন £ ০4 ক্র আঠা EN মনে রাখিও, আমাকে আল্লাহ্‌র কিতাব দেওয়া হইয়াছে এবং ইহার সহিত উহারই মতো আরো একটি জিনিস ৷” www.icsbook.info

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।