হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

2 হাদীস শরীফ ও ইসলামের পথে দৃঢ়তা ও দূরদৃষ্টি সহকারে চলিত খলীফাদের আদর্শানুযায়ী কাজ করাই উম্মতের লোকদের কর্তব্য। এই ব্যাপারে পারস্পরিক সকল মতভেদ পরিহার করিয়া তাহাদেরই রীতিনীতি ও শাসন-পদ্ধতি গ্রহণ করা উচিত অকুষ্ঠিত হৃদয়ে । কিন্তু এখানে মনে রাখা আবশ্যক যে, খুলাফায়ে রাশেদুনের নিজস্ব কোন কথা স্বতঃই দলীল হইতে পারে না। আল্লামা শাওকানী তাহার রচিত “ইরশাদুল ফুসুল' গ্রন্থে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করিয়াছেন। বিদয়াত “বিদয়াত' অর্থ এমন কোন পথ বা কাজকে শরীয়ত সম্মত বলিয়া মানিয়া লওয়া, যাহা বাস্তবিকই শরীয়তের কোন দলীলের উপর ভিত্তিশীল নয়। বিদয়াত ও ইজতিহাদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রহিয়াছে। নতুন কোন্‌ ব্যাপার বা বিষয় সম্মুখে উপস্থিত হইলে তাহা ইজতিহাদের সাহায্যেই ঠিক করা হয় ও এই উপায়ে সেই সম্পর্কে কোন ফয়সালা গ্রহণ করা। কিন্তু বিদয়াতের ব্যাপারে কোন সমস্যা দেখা দেওয়া ও সেই সম্পর্কে শরীয়তের ভিত্তিতে কোন সিদ্ধান্ত গ্রহণ করার সহিত কোন সম্পর্ক নাই। প্রকৃতপক্ষে লোকদের মনের কামনা ও ঝোকপ্রবণতা অনুযায়ী শরীয়ত সম্মত নয় এমন কাজ করাকেই বিদয়াত বলা হয়। কুরআন মজীদে ইহার সুস্পষ্ট দৃষ্টান্ত হইতেছে 'রাহবানিয়াত' । সুন্নাতে রাসূলের পরিপন্থী রীতিনীতি অনুযায়ী কৃজ্ছুসাধনা করা দুনিয়ার হালাল জিনিসও পরিহার করিয়া চলা এবং ঘরের নিভৃত কোণ কিংবা নিবিড় জঙ্গলে আশ্রয় গ্রহণ ইত্যাদিকেই 'রাহবানিয়াত' বলা হইয়াছে। ইহার পরিণাম হইতেছে মন হইতে আদর্শভিত্তিক বিপ্লবী ভাবধারা ও কর্মতৎপরতা পরিহার এবং বহির্মূখিতা, বিশ্বজয় ও আন্দোলনমূলক কার্যকলাপ তুলিয়া ইয়াতীম, মিসকীন ও নেহায়েত নিরীহ হইয়া কালাতিপাত করা । দুনিয়া-সমাজের সার্বিক কর্তৃত্ব ফাসিক-ফাজির ও আল্লাহ্‌র দুশমনের হস্তে তুলিয়া নেক লোকদের নিষ্ক্রিয় ও নিজীবি হইয়া থাকাও পরিষ্কার বিদয়াত । কেননা কুরআন, সুন্নাত ও ইসলামের মৌলিক ভাবধারার ইহা সম্পূর্ণ বিপুরীত জিনিস। আলোচ্য হাদীসে বিশেষভাবে রাষ্ট্রনীতি, অর্থনীতি, তাহযীব, তমদ্দুন ও সমাজ ব্যবস্থা প্রভৃতি ক্ষেত্রের বিদয়াত সম্পর্কেই সাবধান করা হইয়াছে। এই দৃষ্টিতে দেখিলে দেখা যাইবে যে, খিলাফতকে “উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজত্বে পরিণত করা, কুরআন ও সুন্নাতের মুলনীতি সম্পত্তির বন্টন না করা, সুদ-জুয়ার প্রচলন করা, ব্যক্তিগত মালিকানা অধিকার হরণ করা, মানুষের মধ্যে বর্ণ-বংশ-অর্থ পরিমান ইত্যাদির ভিত্তিতে পার্থক্য করা এই সবকিছুই বিদয়াত । মুসলমানদের মধ্যে আল্লাহ ভিতি সৃষ্টির অনুকূল সাহিত্য ও সংস্কৃতির প্রচলন না করা, নারী-পুরুষের অবাধ সংমিশ্রণ, নৃত্য-গীত-অভিনয়, বংশরোধ ইত্যাদিও বড় বড় বিদয়াত সন্দেহ নাই। কবর-পুজা, আল্লাহ ছাড়া অপর কাহারো জন্য মানত মানা, তাহার নিকট বিপদে সাহায্য বা কোন জিনিস প্রার্থনা করা যে বিদয়াত, তাহা তো সর্বজনস্বীকৃত। বিদয়াত সম্পর্কে রাসূল (স) বলিয়াছেন, ইহা সম্পূর্ণ নূতন, বাহির হইতে আমদানী করা ও শরীয়তের ভিত্তিহীন জিনিস এবং উহার পরিণাম সুস্পষ্ট গোমরাহী এই জিনিসগুলির পরিণামও পরিষ্কার ত্রষ্টতা-- ইহাতে কোন সন্দেহ নাই। www.icsbook.info

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।