হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১৩১ উহা ভঙ্গ ও লংঘন করা কিংবা উহা ছিন্ন করিয়া বিদ্রোহ ঘোষণা করা জায়েয নয় । কিন্তু উহাতে যদি মৌলিক বিপর্যয় দেখা দেয় তবে ইসলামেরই কারণে উহার বাধ্যবাধকতা নির্বিচারে মানিয়া চলাও যুক্তিসঙ্গত নয় । বলা হইয়াছে £ “কোন হাবসী গোলাম তোমাদের আমীর নিযুক্ত হইলেও”-- ইহার অর্থ এই যে, তোমাদের আমীরকে যদি তোমরা এই কারণে অপছন্দ কর যে, সে এককালে ক্রীতদাস ছিল কিংবা সে দাস বংশজাত লোক; কিন্তু অধিকাংশ লোকের মতানুকূল্যে তাহাকে আমীর নির্বাচিত করা হইয়া থাকিলে এবং সে কুরআন সুন্নাত মুতাবিক তোমাদের পরিচাল ও শাসন করিতে থাকিলে তাহার আনুগত্য করা সকলের প্রতিই ফরয । এই বাক্য হইতে জানা যায় যে, আরব অভিজাতদের উপর হাবসী গোলামকে আমীর নিযুক্ত করা শরীয়ত বিরোধী নয়। বরং এই ব্যবস্থাই বর্ণ-বংশ, ভাষা ও ভৌগলিক আঞ্চলিকতার সকল প্রবার বিভেদ ও বিদ্বেষ গৌরবের মূল উৎপাটিত করিয়া দিয়াছে। সমাজ জীবনের মূল কথা হইতেছে শৃঙ্খলা ও আনুগত্য ৷ শৃঙ্খলা স্থাপনের জন্য প্রয়োজন সমাজের প্রত্যেক ব্যক্তির মধ্যে আদর্শ মানিয়া চলার প্রবণতা ৷ এই প্রবণতা যখন সঠিক রূপ পরিগ্রহণ করে ঠিক তখনই সমাজের সকল ফয়সালা ও নির্দেশ কার্যকর হইতে পারে । আর এইরূপেই সমাজ মজবুত বুনিয়াদে স্থাপিত হইতে পারে, অক্ষুণ্ন হইয়া দীড়াইতে পারে। যে সমাজ এই গুণদ্বয় হইতে বঞ্চিত হইয়াছে উহার নিঃশেষ ধ্বংস হইয়া যাইতে ততটুকু বিলম্ব পানির স্রোতে ধুইয়া গিয়াছে। খুলাফায়ে রাশেদুনের সুন্নাত হাদীসে “হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদুনের সুন্নাত” শক্ত করিয়া ধরিতে বলা হইয়াছে। এখানে খলীফাদের দুইটি গুণের উল্লেখ করা হইয়াছে। একটি হইতেছে তাহাদের রাশেদ হওয়ার গুণ আর দ্বিতীয়টি হইতেছে, 'হিদায়াতপ্রাপ্ত' হওয়ার কথা । অন্য কথায়, যে সব খলীফা ঈমান ও ইসলামের সুপ্রশস্ত রাজপথে অত্যন্ত দৃঢ়তা সহকারে চলে এবং সকল প্রকার কাজ সুক্ষ জ্ঞান-বুদ্ধি, প্রতিভা ও দৃরদৃষ্টি সহকারে রাসূল (স)-এর উপস্থাপিত আদর্শের ভিত্তিতে সম্পন্ন করে। আন্তর্জাতিক যাবতীয় কাজ। এই সব কাজ তাহারা যেভাবে ও যে পদ্ধতিতে সম্পন্ন করিবে, তাহা যেহেতু কুরআন ও সুন্নাতে রাসূলের ভিত্তিতে হইবে, এইজন্য তাহা সুন্নাতে রাসূলেরই বাস্তব ব্যাখ্যা ও রূপের মর্যাদাসম্পন্ন হইবে । বস্তুত কুরআন ও সুন্নাতে যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক মূলনীতি উল্লিখিত হইয়াছে, তাহার বাস্তব রূপায়ণের অনেকভাগ দায়িত্ব ন্যস্ত ছিল রাসূলের পরবর্তী খলিফাদের উপর, আর তাহাদের দ্বারা তাহা বাস্তবিকই রূপায়িত হইয়াছে, উহার কোন একটি দিকও অবাস্তব থাকিয়া যায় নাই। এইজন্য রাসূলের নির্দেশ অনুযায়ী ফেতনা ও বিপর্যয়কালে মুসলিম জাতিকে পুনর্গঠনের জন্য তাহাই হতে পারে উজ্জ্বল আদর্শ । যখনই এই ব্যাপারে কোন মতভেদ সৃষ্টি হইবে, তখন হেদায়েতপ্রাপ্ত www.icsbook.info

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।