হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

টি হাদীস শরীফ বিভ্রান্তির সকল পথ স্বতঃই সুস্পষ্ট হইয়া উঠিয়াছে। এ কয়টি কথার বিপরীত দিক হইতেছে বিভ্রান্তি ও গোমরাহীর পথ । আর তাহা হইতেছে আল্লাহকে ভয় না করা, ইসলামী সমাজের সামগ্রিক নিয়ম লংঘন করা ও বিদয়াতের কাজ করা। ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে রাসূলে করীম (স)-এর এই বিদায় উপদেশ যে কতখানি গুরুত্বপূর্ণ, তাহা সহজেই ধারণা করা যায়। এতদসত্তেও উম্মত যদি বিভ্রান্ত হইয়া যায়, তবে তাহার পূর্ণ দায়িত্‌ হইতেছে উম্মতের নিজের, এই ব্যাপারে রাসূল (স)-এর কোন ক্রটিই থাকে নাই । তিনি বিদায় গ্রহণের পূর্বে যাহা কিছু দিবার ছিল, তাহা পুরাপুরিভাবে জাতিকে দান করিয়া গিয়াছেন। বস্তুত তিনি তাহার দায়িত পালনে বিন্দুমাত্র ক্রুটি বা অসম্পূর্ণতা রাখিয়া যান নাই। পরস্তু রাসূলের উম্মত যদি কখনো গোমরাহ হইয়া যায়, তবে রাসূল (স)-এর এই শেষ ও বিদায়ী-উপদেশের আলোতে ও ইহারই ভিত্তিতে উহার পনর্গঠনের কাজও অতি সহজেই সম্পন্ন করা যাইতে পারে । আর ইহাতে কোনই সন্দেহ নাই যে, রাসূল (স)-এর গঠিত উম্মতের পুনর্গঠনের কাজে এই উপদেশে উল্লিখিত ভিত্তি ছাড়া আর কোন পথেই করা সম্ভব নয়। অতঃপর এক-একটি বিশষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করিতে চাই। তাকওয়া “তাকওয়া” মূলত মানুষের একটি আভ্যন্তরীণ গুণ বিশেষ । মনের অবস্থা যখন মানুষকে আল্লাহ্র ক্রোধ ও অসন্তোষজনক কাজ হইতে বিরত থাকিতে উদ্বুদ্ধ করে, ঠিক সেই অবস্থাকেই বলা হয় “তাকওয়া” । এই গুণ যাহার মনে ফুটিয়া উঠিবে, উহার আলোক-প্রভা সমগ্র জীবনকে উদ্ভাসিত করিয়া তুলিবেই। কিন্তু ইহা বর্তমান না থাকিলে বাহ্যিক তাকওয়া যতই পরিলক্ষিত হইবে, তাহা আনুষ্ঠানিকমাত্র_ তাহা অন্তসারশৃন্য । এইরূপ তাকওয়া না আল্লাহ্‌র হক রক্ষা করিতে পারে, না পারে বান্দার হক রক্ষা করিতে ৷ নবী করীম (স) ইতিপূর্বে উল্লেখিত এক হাদীসে এই দিকেই ইঙ্গিত করিয়া বলিয়াছেন £ “তাকওয়া এইখানে'। এই বলিয়া তিনি তাহার বক্ষদেশ দেখাইয়া দেন। মনের আভ্যন্তরীণ এই গুণ যখন দুর্বল হয়, স্নান হইয়া আসে, তখন আমলের দিকে বিপর্যয় শুরু হইয়া যায়। আর এই উম্মতের বিভ্রান্ত ও বিপর্যস্ত হওয়ার প্রকৃত কারণ ইহাই । কাজেই উহার সংশোধন ও পুনর্গঠনের জন্য এই গুণটি আল্লাহকে ভয় করার পবিত্র ভাবধারা সৃষ্টি করা একান্ত আবশ্যক | ইহাই জাতির মৃতদেহে নৃতন প্রাণ সঞ্চার করিবে । শ্রবণ ও আনুগত্য করা ইহার অর্থ শাসক ও নেতৃস্থানীয়দের সকল কথা ও হুকুম-আইন কবুল করার মনোভাব লইয়া শ্রবণ করা ও তাহা মানিয়া চলা এবং সেই অনুযায়ী কাজ করা । এখানে বিশেষভাবে ইসলামের সমাজ শৃংখলার আনুগত্য করা, ইসলামের পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত আনুগত্য ও শৃঙ্খলাকে পূর্ণমাত্রায় রক্ষা করার কথাই বলা হইয়াছে। এই জামা'আতী শৃঙ্খলে কোন প্রকার ক্রটি পরিলক্ষিত হইলে উহার সংশোধন করিতে চেষ্টিত হইতে হইবে। www.icsbook.info

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।