হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১৩ কেবল বাহ্যিক অবস্থা দৃষ্টেই কোন মত প্রকাশ করার আমাদের ক্ষমতা আছে কিন্তু উহার অন্তরালে যে গোপন রহস্য রহিয়াছে তাহা একমাত্র আল্লাহরই নিকট সোপর্দ । কিন্তু পরকালের একমাত্র বিচারক আল্লাহ তা'আলা মানুষের কাজের বাহ্যিক অবস্থার ভিত্তিতে বিচার করিবেন না। তিনি সকলের নিয়্যত, সকলের সঠিক মনোভাব প্রত্যক্ষ ও নির্ভুলভাবে জানেন এবং প্রত্যেকের আমলনামায় তাহা প্রতিফলিত থাকিবে বলিয়া উহারই ভিত্তিতে প্রত্যেকের কাজের বিচার করিবেন ও প্রতিফল দিবেন। হাদীসটির বিশেষত্ব নবী করীম (স) খুব সংক্ষেপে অল্প শব্দে এবং ব্যাপক অর্থ ও ভাববোধক যত মূল্যবান বাণীই বলিয়াছেন, আলোচ্য হাদীসটি উহার অন্যতম । ইহাকে “ছোট্র ঘটিতে সমুদ্র’ সংকুলান হওয়ার সঙ্গে তুলনা করা যাইতে পারে । কোন কোন হাদীস পারদর্শী বলিয়াছেন £ ইসলামের এক-তৃতীয়াংশ এই হাদীসের মধ্যে বর্ণিত হইয়াছে । আর এই কথা যে সত্য তাহাতে কোন সন্দেহ নাই। কেননা নীতিগতভাবে ইসলামের তিনটি প্রধান বিভাগ রহিয়াছে। প্রথম- ঈমান অর্থাৎ আকীদা ও মতবাদ, দ্বিতীয় কাজ-কর্ম ও তৃতীয়__ নিষ্ঠা ও নিঃস্বার্থতা। এই হাদীসে যেহেতু নিষ্ঠা ও নিঃস্বার্থতা সম্পর্কে কথা বলা হইয়াছে, এই জন্য ইহাতে ইসলামের এক-তৃতীয়াংশের উল্লেখ হইয়াছে বলা খুবই যুক্তিসঙ্গত হইয়াছে। উপরন্তু নিষ্ঠার প্রয়োজন হইতেছে প্রত্যেক কাজে; বিশেষত কোন বান্দাহ যখন কোন কাজ শুরু করে, তখনই তাহাকে রাসূলে করীম (স)-এর হাদীসের কথা ম্মরণ করিতে হইবে, এই জন্যই বিশেষ হাদীস গ্রন্থসমূহের শুরুতেই এই হাদীসের উল্লেখ দেখা যায়। www.icsbook.info

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।