হাদীস শরীফ নিত ০৯২৫ 3 9591 ৮৮৫৭০ ০০ ০520 ৮৮৪56 ০০৬০ ৮৮১, i DS EE 80504 ১5525 LG ১৫ ০০০৮১ IU, (৬০০) - IL UG (৮০6 ০০১০) 2501 LLIN ইরবাদ ইবনে সারীয়া (রা) বলেন £ একদিন ফজরের নামাযের পর নবী করীম (স) অত্যন্ত প্রভাব বিস্তারকারী উপদেশ দান করেন, যাহার দরুন আমাদের চক্ষু অশ্রু প্রাবিত হইয়া গেল ও মন সাংঘাতিক রকমে কম্পিত হইল। একজন বলিলেন £ ইহা তো বিদায় গ্রহণকারী ব্যক্তির মতোই উপদেশ দান। হে আল্লাহ্র রাসূল! আপনি আমাদেরকে কি উপদেশ দেন? রাসূল বলিলেন £ আমি তোমাদেরকে আল্লাহ্র তাকওয়া অবলম্বন করিতে এবং শ্রবণ ও আনুগত্য করার উপদেশ দিতেছি, যদিও কোন হাবসী গোলাম তোমাদের আমীর নিযুক্ত হয়। কেননা তোমাদের মধ্যে যাহারা ভবিষ্যতে জীবিত থাকিবে তাহারা অসংখ্য ব্যাপারে মতভেদ দেখিতে পাইবে । এইরূপ অবস্থায় তোমাদেরকে বিদয়াত হইতে বাচিতে হইবে। কেননা তাহা সুস্পষ্ট ভ্রান্তি ও গোমরাহী । তোমাদের যে কেহ এই যুগে পৌছিবে, তাহার পক্ষে আমার সুন্নাত ও হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদুনের সুন্নাত দাত দ্বারা শক্ত করিয়া কামড়াইয়া ধরা অবশ্য কর্তব্য । -- তিরমিযী ব্যাখ্যা হাদীসটি তিরমিযী শরীফে উল্লেখিত হইয়াছে এবং গ্রন্থকার “হসানুল সহীহুন' বলিয়া ইহার পরিচয় দিয়াছেন। আবূ দাউদ, ইবনে মাজা, মুসনাদে আহমদ ও দারেমী শরীফেও এই হাদীস বর্ণিত হইয়াছে। “ইবনে মাজা গ্রন্থে বর্ণিত হাদীসে £ ২:4) -০ ৫০০০ ১২ - WU 31০০ ০৮৪ YU, UT US. (2 )। কথাটুকু অতিরিক্ত উল্লিখিত হইয়াছে। অর্থাৎ রাসূল (স) বলিয়াছেন £ আমি তোমাদেরকে উজ্জ্বলতম শরীয়তের উপর প্রতিষ্ঠিত করিয়া যাইতেছি। ইহা রাত্র-দিনের মতই উজ্জ্বল। যে ধ্বংস হইতে চায়, কেবল সেই ব্যক্তিই ইহা হইতে বাকা পথ অবলম্বন করিতে পারে। মুসনাদে আহমদ ও আবূ দাউদ শরীফে উল্লেখিত হাদীসেও বর্ণিত হইয়াছে $ “প্রত্যেক নতুন কথাই বিদয়াত এবং প্রত্যেকে বিদয়াতই সুস্পষ্ট ভ্রষ্টতা ৷” হাদীসটিতে নবী করীম (স)-এর উপদেশ উল্লেখিত হওয়ায় ইহার গুরুত্ব অত্যধিক বৃদ্ধি পাইয়াছে। ইহাতে মুসলিম উশ্মতকে কল্যাণ ও মঙ্গলময় আদর্শের উপর প্রতিষ্ঠিত করিয়া উহার নিকট হইতে বিদায় গ্রহণের বাণী শোননো হইয়াছে। আর এই বিদায়ী পয়গাম দেওয়া হইয়াছে সেই নবী কর্তৃ, যাহার পর আর কোন নবী আসিবার নয়। এক কথায় এই অসিয়ত-- এই উপদেশই হইতেছে রাসূলে করীম (স)-এর সর্বশেষ বাণী । নিজের একক প্রচেষ্টায় গঠিত জাতির নিকট হইতে বিদায় গ্রহণকালে নবী (স)-এর মনে এই আশংকার উদ্রেক হইয়াছিল যে, ইহাকে কোন দিক দিয়াই যেন বিপর্যয় ও বিভ্রান্তি স্পর্শ করিতে না পারে । এই জন্য যে সব চোরাপথ দিয়া বিভ্রান্তি ও বিপর্যয় প্রবেশ করিতে পারে বলিয়া তিনি আশংকাবোধ করিয়াছিলেন, সেই সেই পথ চিরতরে বন্ধ করার জন্য তিনি আগাম উপদেশ ও হেদায়েত দান করিয়াছেন। এই হাদীসে প্রদত্ত হেদায়েত বিশেষভাবে তাকওয়া, শ্রবণ ও আনুগত্যকরণ এবং সুন্নত অনুসরণের কথা উল্লেখিত হইয়াছে । ইহার ফলে বিপর্যয় ও — 3/21 www.icsbook.info
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।