হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১২৭ করা হইয়াছে। প্রকারান্তরে এই কথাও জানাইয়া দেওয়া হইয়াছে যে, রাসূল মারুফ ছাড়া আর কোন আদেশ করেন না। দ্বিতীয়, আল্লামা শারকাভীর ভাষায় ৪ - DEN BAS ০০ i FUN Ue এ সম্পর্কে সতর্ক করিয়া দেওয়া যে, আল্লাহ্র নাফরমানী করিয়া কাহারো হুকুম পালন করা জায়েয নয়। এই সম্পর্কে এই হাদীসে সতর্ক করিয়া দেওয়া হইয়াছে। হাদীসের শেষাংশের এই ছয় দফা ভিত্তিক শপথ পালন করা ও না করার পরিণাম সম্পর্কে স্পষ্ট ঘোষণা দেওয়া হইয়াছে। বলা হইয়াছে £ এই শপথ গ্রহণ করা হইতেছে এই উদ্দেশ্যে যে, ইহা যথাযথভাবে পালন করা হইবে । কাজেই যে তাহা পালন করিবে, এই শপথের উপর মজবুতীর সহিত অটল হইয়া থাকিবে, সে ইহার পুরস্কার পাইবে । আর সে পুরস্কার দান হইবে আল্লাহ্‌র উপর বর্তিত কাজ । আল্লাহ তাহাকে নিশ্চয়ই পুরস্কার দান করিবেন। কিন্তু যদি কেহ ইহার কোন একটি শর্তেরও খিলাফ করে, তবে তাহার দুইটি অবস্থা হইতে পারে। প্রথমত, সে উহার কারণে ধৃত হইয়া ইসলামী আদালতে নীত হইতে পারে এবং তাহাকে জনা, চুরি, নরহত্যা ও মিথ্যা দোষারোপের দণ্ডে দণ্ডিত করা যাইতে পারে । এই দণ্ডভোগ করিলে ইহা তাহার পরকালীন শাস্তির জন্য কাফফারা হইবে । আর যদি সে ধরা না পড়ে তবে তাহার সম্পর্কে বিচার ফয়সালা করা এবং শাস্তি দেওয়া না-দেওয়া সম্পূর্ণ আল্লাহ্‌র ইখতিয়ারভুক্ত ব্যাপার । এই হাদীস হইতে প্রমাণিত হয় যে, অপরাধীর শাস্তি দান করিতে আল্লাহ্‌ তা'আলা বাধ্য নন। আর এই কারণে কোন অনুগত বান্দাকে সওয়াব দান করাও আল্লাহ্‌র উপর মূলত ওয়াজিব নয়। আর হাদীসে এই ব্যাপারটি যখন সম্পূর্ণ আল্লাহ্‌র উপর বর্তানো হইয়াছে, তখন এই কথাও জানা গেল যে, কোন লোক যদি কবীরা গুনাহ করিয়া তওবা করার পূর্বেই মরিয়া যায় তবে আল্লাহ ইচ্ছা করিলে তাকে মাফ করিয়া প্রথমেই বেহেশতে দাখিল করিতে পারেন, আবার ইচ্ছা করিলে তিনি তাহাকে জাহান্নামে নিক্ষেপ করিয়া শাস্তি দিতেও পারেন, সেখান হইতে বেহেশতে পৌছাইতেও পারেন৷ এই ব্যাপারটি সম্পূর্ণত আল্লাহ্‌র উপর সোপর্দ হাদীসটি ইহাও প্রমাণ করে যে, অপরাধের দণ্ডদান পরকালের আযাব হইতে নিষ্কৃতি লাভের উপায়। হযরত আলী (রো) হইতে ইহার সমর্থনে নিম্নোক্ত কথাটি বর্ণিত হইয়াছে ঃ Ly i 0১৬43 ০০০ ৪০০৮ ৮০৭১৮ _ TANI dS ৮৬০4০ কেহ যদি কোন গুনাহ করে এবং সেইজন্য দুনিয়ায়ই সে দণ্ডিত হয়, তবে পরকালেও আল্লাহ তাহার বান্দার উপর দ্বিতীয়বার আযাব দিবেন ইহা হইতে তিনি উর্ধ্বে। 2905 ০2800203৮৯৯ ০ ৩০৮০০৫১০০৪৩ ০০419 > Ea ae RH www.icsbook.info

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।