১২৬ হাদীস শরীফ বিনষ্টকারীও বটে ৷ ইহা দ্বারা সমাজের রন্ধে রন্ধ্রে কলুষতার বিষ সংক্রমিত হইয়া পড়ে । এই অপরাধ কোন এক পক্ষের অমতে জবরদস্তি করিয়া কিংবা উভয় পক্ষের সম্মতিক্রমে হইলেও ইহা কঠোর দণ্তযোগ্য এবং ক্ষমার অযোগ্য অপরাধ । চতুর্থত, “তোমাদের সন্তানদের হত্যা করিবে না।' সন্তান হত্যা করার আরব জাতির মধ্যে সাধারণ রেওয়াজে পরিণত হইয়াছিল । এই জঘন্য হত্যাকার্ধে কেবল কন্যা সন্তানরা বলি হইত না পুত্র সন্তানকেও অনুরূপ নির্মমভাবে হত্যা করা হইত। ইহা ছিল মানবতার তথা মানব বংশের নিরাপত্তার পক্ষে এক বিরাট চ্যালেঞ্জ । ইহা বন্ধ করা ছিল ইসলামের সমাজ সংস্কার প্রচেষ্টার প্রথম পর্যায়ের কাজ। পঞ্চমত, “কাহারো উপর মিথ্যা-মিথ্যি ও সামনা-সামনি গুরুতর দোষ আরোপ করিবে না' । মিথ্যা-মিথ্যি বড় বড় গুনাহের কাজের দোষ কাহারো মাথায় চাপাইয়া দেওয়া আরবদের অভ্যাসে পরিণত হইয়াছিল । ইহার ফলে সমাজ ছিল তিক্ত ও জর্জরিত ৷ ইসলামী সমাজে ইহার কোনই স্থান থাকিতে পারে না। যষ্ঠত, “ন্যায়সঙ্গত কাজে নবীর নির্দেশ অমান্য করিবে না" । নবী করীম (স) যে সমাজ তৈয়ার করিতে যাইতেছিলেন তাহাতে নেতার আনুগত্য করা ছিল এক অপরিহার্য দায়িত্ব । কিন্তু তদানীন্তন আরব জাতি ছিল বিক্ষিপ্ত, অসংগঠিত। নেতার আনুগত্য বলিতে কোন জিনিস সেখানে ছিল না বা তাহারা এই সম্পর্কে কিছু জানিত না ও বুঝিত না। এই জন্য প্রথম শপথেই এই সম্পর্কে প্রতিশ্রুতি গ্রহণ করা একান্তই জরুরী ছিল। কিন্তু নবী করীম (স) “বিনাশর্তে নেতার আনুগত্য করার’ অন্ধত্বকে কখনো চালু করিতে পারেন না। এই জন্যই নেতার নাফরমানী না করার প্রতিশ্রুতিতে স্পষ্ট ভাষায় মারুফ শব্দের শর্ত উল্লেখ করিয়াছেন। বস্তুত নবী করীম (স) নেতার আনুগত্য করার যে পদ্ধতি চালু করিতে চাহিয়াছিলেন তাহা শর্তহীন আনুগত্য নয়, তাহা মা'রুফ শর্তের অধীন । অর্থাৎ কোন নেতাই শর্তহীন আনুগত্যের দাবি করিতে পারে না। তাহাকে অবশ্যই ন্যায়সঙ্গত কাজের আদেশ করিতে হইবে এবং তাহাতেই সে আনুগত্য পাইতে পারে সাধারণ মানুষের নিকট । অন্যথায় সাধারণ লোক কোন পাপ বা অন্যায় কাজে নেতার আনুগত্য করিতে বাধ্য নয়, না তাহা করা সঙ্গত হইতে পারে। মা'রুফ কাহাকে বলে? এই সম্পর্কে আল্লামা বায়যাভী বলিয়াছেন £ -2৫০6940০৮0৮2০51 মা'রুফ তাহা, যাহার ভাল হওয়ার কথা শরীয়তদাতার নিকট হইতে জানা গিয়াছে। নিহায়া" গ্রন্থে বলা হইয়াছে £ )4 44010 0530 SOS 0 ৮৬ ie SEL HEIL - ০০৮০৪ ০৩০] ০০৮৪ ৪০ ৮৮০1 420 ৮০০৩ ইহা এক ব্যাপক নাম, আল্লাহ্র আনুগত্য ও জনগণের কল্যাণমূলক প্রত্যেক কাজ, আর যে সব ভাল কাজকে শরীয়ত সমর্থন করিয়াছে ও যে সব খারাপ কাজকে শরীয়ত নিষেধ করিয়াছে, এমন সব কাজই ইহার মধ্যে শামিল । অর্থাৎ ‘খারাপ ও নিষিদ্ধ কাজ হইতে বিরত থাকা ও ভাল কাজ করা মা'রুফ'। যদিও রাসূলের আনুগত্য শর্তহীনভাবেই গ্রহণ করিতে হইবে। কিন্তু তাহা সত্ত্বেও প্রতিশ্রুতিদাতাদের মনে পবিত্র তওহীদী প্রভাব বিস্তারের উদ্দেশ্য এইখানে এই শর্তের উল্লেখ www.icsbook.info
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।