হাদীস শরীফ ১২৫ অল্প কয়েক বৎসর পরই এই মহাসং্রামের সন্মুখীন হইয়াছিলেন, ইহা ইসলামের প্রথম যুদ্ধ ৷ মদীনা হইতে কয়েক মাইল দুরে বদর নামক স্থানে এই যুদ্ধ সঙ্ঘটিত হইয়াছিল বলিয়াই ইহা “বদর যুদ্ধ’ নামে পরিচিত ৷ এই যুদ্ধে শরীক থাকা এক বিশেষ সৌভাগ্যের ব্যাপার ৷ স্বয়ং আল্লাহর তা“আলাও এই যুদ্ধে যোগদানকারী সাহাবীদের প্রশংসা করিয়াছেন । এই কারণেই হযরত উবাদার পরিচয় দান প্রসঙ্গে এই কথার উল্লেখ জরুরী মনে করা হইয়াছে। আর দ্বিতীয় পরিচয় এই দেওয়া হইয়াছে যে, তিনি আকাবার রাত্রে নিযুক্ত বারোজন নেতার মধ্যে একজন । আকাবা “মিনা' নামক স্থানে অবস্থিত এক পাহাড় । এই স্থানে নবী করীম (স) মদীনার আনসারদের নিকট হইতে ইসলাম গ্রহণ, পালন ও সর্বপ্রকারে রাসূলে করীম (স)-এর সাহায্য সহযোগিতার দায়িত্ব গ্রহণের 'বায়আত" ও প্রতিশ্রুতি এবং উহার উপর শপথ গ্রহণ করেন। এই 'বায়আত' গ্রহণের কাজ দুইবার অনুষ্ঠিত হয়। একবার হজ্জের সময়ে নবী করীম (স) কয়েকজন আনসারকে ডাকিয়া এক স্থানে বসাইয়া তাহাদের সম্মুখে ইসলামের দাওয়াত পেশ করিয়াছিলেন ও আল্লাহর বন্দেগী কবুল করার আহ্বান জানাইয়াছিলেন। সেই সময়ে তাহাদেরকে কুরআন মজীদের বিশেষ অংশ পাঠ করিয়া শোনাইয়াছিলেন। আখেরি নবীর আগমন সম্পর্কে তাহারা পূর্বেই ইয়াহুদীদের নিকট হইতে খবর পাইয়াছিলেন। তাহারা ইয়াহুদীদের পূর্বেই সেই প্রতীক্ষিত আখেরী নবীর সহিত পরিচিত হইয়া তাহার প্রতি সর্বাগ্রে ঈমান আনার উদ্দেশ্য রাসূলের এই দাওয়াত কবুল করিয়া লন। অতঃপর তাহারা মদীনায় ফিরিয়া গিয়া রাসূলের এই কথা প্রচার করেন এবং পরবর্তী বৎসরে মোট বারোজন লোক রাসূলের সহিত কথা বলার জন্য একত্রিত হন। ইহাদের একজন ছিলেন হযরত উবাদা। তাহারা সকলে রাসূলের নিকট এই হাদীসের উল্লেখিত শপথ গ্রহণ করেন। ইহাই আকবার প্রথম “বায়আত'। পরবর্তী বৎসর মোট সত্তরজন লোক রাসূলের নিকট “বায়আত' করার উদ্দেশ্য এই একই স্থানে একত্রিত হন। তখন রাসূলে করীম (স) বলিয়াছেন 8 তোমাদের মধ্য হইতে বারোজন নেতা বাছাই করিয়া দাও। পরে উপস্থিত লোকদের মধ্য হইতে বারোটি গোত্রের বারোজন নেতা বাছাই করিয়া দেওয়া হয়। হযরত উবাদা (রা) ছিলেন “বনী আওফ’ গোত্রের নকীব। ইহাই আকাবার দ্বিতীয় শপথ । আলোচ্য শপথ বাণীতে মোট ছয়টি দফার উল্লেখ করা হইয়াছে। রাসূলে করীম (স) মদীনায় যে ইসলামী সমাজের ভিত্তি স্থাপন করিতে যাইতেছিলেন এই ছয়টি দফা উহার বুনিয়াদী নীতি বিশেষ । ইহাতে প্রথমত আল্লাহর একত্ব স্বীকার করা ও কোন দিক দিয়াই আল্লাহ্র সহিত অপর কোন জিনিসই শরীক না করার কথা রহিয়াছে। বলা বাহুল্য, ইহাই ইসলামের প্রথম ও মূল কথা । ইসলামী জীবন দর্শনের প্রথম ও ভিত্তিগত কথা ইহাই ৷ ইহারই উপর কায়েম হয় ইসলামী জিন্দেগীর বিরাট প্রাসাদ । দ্বিতীয়ত, ‘তোমরা চুরি করিবে না।' চুরি করা ইসলামী আইন বিধানে এক গুরুতর ফৌজদারী অপরাধ । শরীয়তের ভাষায় ইহা কবীরা গুনাহ। ইসলামী সমাজে এই চুরি ও পরস্বাপহরণের কোন অবকাশ নেই । বস্তুত যে পরের মাল চুরি করিয়া নিতে পারে, সে আল্লাহ্র হক কাড়িয়া লইয়া অপর যে কোন সত্ত্বীকে দিয়া শির্কের মারাত্মক গুনাহে লিপ্ত হইতে পারে । তৃতীয়ত, “জিনা বা ব্যভিচার করিবে না", জ্বনা-ব্যভিচারও ইসলামী আদালতে মারাত্মক ফৌজদারী অপরাধ । ইহা যেমন অপরের অধিকার হরণ তেমনি পরের ইজ্জত-আবরু www.icsbook.info
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।