হাদীস শরীফ ১২৩ ব্যাখ্যা এই হাদীসে কয়েকটি মূল কথার দিকে ইশারা করা হইয়াছে। প্রথমত, মুসলমান মুসলমানের ভাই বলিয়া বিশ্ব মুসলিমের সামথিক ভ্রাতৃত্বের ভিত্তি স্থাপন করা হইয়াছে । এই কথাটি দুই দিক দিয়াই সত্য। বংশ ও রক্তের দিক দিয়া সকলেই যখন বাবা আদম ও মা হওয়ার সন্তান-- অধস্তন পুরুষ, তখন মুসলমানদের পরস্পরের ভাই হওয়ার সত্যতা সুস্পষ্ট । পক্ষান্তরে আদর্শবাদের দিক দিয়াও এই কথা নির্ভুল । কেননা প্রত্যেক মুসলিমই যখন একই ইসলামী আদর্শের প্রতি বিশ্বাসী এবং বাস্তব জীবনে উহার অনুসরণকারী ও উহার প্রতিষ্ঠাকামী তখন তাহারা একই পথের পথিক, প্রত্যেকে প্রত্যেকের সাথী ও সাহায্যকারী এবং সহকর্মী । যেহেতু ইসলামী আদর্শ বিশ্বাস ও অনুসরণের দিক দিয়াই মুসলমান মুসলমান বলিয়া পরিচিত হয়, কাজেই মুসলমানের ভ্রাতৃত্ব আদর্শবাদের দৃষ্টিতেই অধিকতর প্রকট । দ্বিতীয়ত, ইসলামী ভ্রাতৃত্বের অনিবার্য দাবি এই যে, একজন মুসলমান অপর মুসলমানের উপর কিছুতেই জুলুম করিবে না, তাহার সহিত খারাপ ব্যবহার করিবে না, তাহার হক অপহরণ করিবে না বা নষ্ট হইতে দিবে না। অন্যায়ভাবে তাহাকে মারধোর করিবে না, তাহাকে অশ্লীল ভাষায় গালাগালী করিবে না। এইরূপ ব্যবহার পাওয়ার অধিকার রহিয়াছে প্রত্যেক মুসলমানের প্রত্যেক মুসলমানের উপর । এই অধিকার পূর্ণ না হইলেই জুলুম হয়। তৃতীয়ত, নিজে তো জুলুম করিবেই না, তাহাকে অসহায়, আশ্রয়হীন এবং পৃষ্ঠপোষক ও বন্ধুহীন করিয়া রাখিয়া অপরকে তাহার উপর জুলুম করার সুযোগও করিয়া দিবে না। কারণ প্রত্যেক মুসলিমেরই অপর মুসলিমের উপর এই হক বর্তিয়াছে যে, বিপদে-আপদে সে তাহার সাহায্য করিবে, তাহার বন্ধু ও পৃষ্ঠপোষক হইয়া দীড়াইবে, যেন কেহ তাহাকে একবিন্দু কষ্ট দিতে না পারে। চতুর্থত, কোন মুসিলমই যেন অপর মুসলিমকে হীন, নীচ ও ছোট এবং নিজেকে বড়, উচ্চ ও উন্নত বলিয়া মনে না করে । কেননা তাহারা সকলেই যখন এক পিতামাতার সন্তান তখন একজন আর একজনকে কোন্ অধিকারে ঘৃণা করিতে পারে-- ছোট মনে করিতে পারে? পঞ্চমত, তাকওয়া পরহেজগারীর মূল উৎস ও কেন্দ্র হইতেছে মানুষের হৃদয় । হৃদয়ের ভূমিতে তাকওয়ার বীজ বপন করা হইলে ও উহার শিকড় মজবুত হইতে পারিলে মানুষের বাহ্যিক আমল-আখলাক ও আচার-ব্যবহার, চরিত্র ও যাবতীয় কাজকর্মও ঠিক হইতে পারে, ইসলামের পবিত্র ভাবধারায় ব্যক্তি জীবন কানায় কানায় পূর্ণ হইতে পারে। কিন্তু হৃদয়ের ভূমিতেই যদি তাকওয়ার স্থান পাইতে না পারে, তবে বাহ্যিক বেশ-ভূষা যতই ফিটফাট করা হউক না কেন, প্রকৃত তাকওয়া লাভ হইবে না। কেননা বাহ্যিক বেশ-ভুষায় না চরিত্র পরিবর্তিত হয়, না ব্যক্তির পরকাল নিরাপত্তাপূর্ণ হয়। শেষ কথা এই যে, মুসলিম সমাজে কোন মুসলমানের জান-মাল ও আবরুর উপর বিনা কারণে হামলা করা নিকৃষ্টতম ও ঘৃণার্থ কাজ। ইহার শাস্তি দুনিয়ায় ইসলামী ফৌজদারী আইনেই অত্যন্ত কঠোর এবং আখিরাতে তো এই লোক আল্লাহ্র কঠিন আযাবে নিক্ষিপ্ত হইবে। | বর্তমান মানব সমাজের অভ্যন্তরীণ অবস্থার পরিপ্রেক্ষিতে এই হাদীসের গুরুত্ব অসাধারণ । এই হাদীসের ভাবধারা দুনিয়ার সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্ক সন্বন্ধের ক্ষেত্রে পরিস্ফুট হইলে সর্বগ্রাসী সয্বাজ্যবাদী পুঁজিবাদী শোষণ এবং সাম্যবাদী সমাজতান্ত্রিক নিপীড়ন বন্ধ হইতে www.icsbook.info
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।