রি হাদীস শরীফ প্রকৃত মুহাজিরের পরিচয় দান করা হইয়াছে। বলা হইয়াছে, মুহাজির সে-ই, যে আল্লাহ্র নিষিদ্ধ জিনিস পরিত্যাগ করে । “মুহাজির' 'হিজরত' শব্দ হইতে নির্গত হইয়াছে। ইহার আভিধানিক অর্থ পরিত্যাগ করা । এক ব্যক্তি যখন ইসলাম কবুল করে, তখন হইতে তাহার হিজরতের কাজ শুরু করিতে হয় । প্রথমে তাহার মন ও মগজ হইতে ইসলামের বিপরীত আকীদাসমূহ বহিষ্কৃত করে-_ ইহা তাহার প্রথম হিজরত । দ্বিতীয় পর্যায়ে আল্লাহ্র যাবতীয় নিষিদ্ধ কাজ পরিত্যাগ করে, হারাম জিনিস ব্যবহার বন্ধ করিয়া দেয়। কিন্তু সম্পূর্ণরূপে সকল নিষিদ্ধ জিনিস ও কাজ পরিত্যাগ করার জন্য পূর্ণ ইসলামী সমাজ ও রাষ্ট্র অপরিহার্য । তৃতীয় পর্যায়ে সে এই দিকে মনোনিবেশ করে। ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সে পূর্ণ শক্তিতে চেষ্টা করিতে চায় । কিন্তু সমাজ ও রাষ্ট্রের অবস্থা এই দিক দিয়া যদি চরম নৈরাশ্যজনক ও দুরধিগম্য মনে হয় তখন সে নিরুপায় হইয়া সেই সমাজ ও দেশ ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যাইতে বাধ্য হয় । প্রচলিত ভাষায় ইহাকেই বলে হিজরত । কিন্তু উপরে আলোচনা হইতে জানা গেল যে, ইহাই আসল ও একমাত্র হিজরত নয় । হিজরতের আসল অর্থ ত্যাগ করা আর দেশ ত্যাগ করা ইহার চূড়ান্ত পর্যায় ও সর্বশেষ উপায় । কাজেই যে লোক প্রকৃত মুহাজির হইতে চায় আল্লাহ্র নিষিদ্ধ জিনিস ত্যাগ করা তাহার প্রথম কর্তব্য, তাহা না করিয়া শুধু দেশ ত্যাগ করিলেই হিজরত হয় না এবং যে তাহা করে, সেও ‘মুহাজির’ হয় না। আলোচ্য হাদীসে প্রকৃত মুসলিম ও মুহাজিরের রূপ তুলিয়া ধরা হইয়াছে। ইহা সরাসরি আল্লাহ্র সহিত সম্পর্কশীল। বাহ্য দৃষ্টিতে ও সরকারী দফতরে মুসলিম ও মুহাজির সংখ্যাতীত ; কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহ দফতরে মুসলিম ও মুহাজিরকে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করাই আলোচ্য হাদীসের উদ্দেশ্য । মুসলমানের সমাজ জীবন J, 4৯115 ১৫ 4/-/1 1৮1৮4. রি 8647) ৮৮) ০৩ 00 ০০ 82৮৯ Ale ০০০৭ সস এ 2 ৩৪১৯০ ul ৮৮২৯১ (4৯ sil i নি is JANE ALMA LNT AL SN Sl (৭--) - 4৮৮৪ হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, রাসূলে করীম (স) বলিয়াছেন ঃ মুসলমান মুসলমানের ভাই; সে না তাহার উপর জুলুম করিবে, না তাহাকে লজ্জা বা লাঞ্ছনা দিবে, আর না তাহাকে হীন ও ছোট মনে করিবে । অতঃপর রাসূলে করীম (স) নিজের বক্ষস্থলের দিকে ইশারা করিয়া তিনবার বলিলেন ঃ তাকওয়া এখানেই । মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে, সে তাহার মুসলমান ভাইকে ঘৃণা করে-_ ছোট মনে করে। বস্তুত প্রত্যেক মুসলমানের রক্ত, মাল ও ইজ্জত অপর সমস্ত মুসলমানের উপর হারাম । = মুসলিম www.icsbook.info
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।