হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১২১ বিস্তার লাভের মুলে অসংখ্য কারণের মধ্যে ইহা ছিল একটি উল্লেখ্যযোগ্য ও গুরুত্বপূর্ণ কারণ । বিশেষত ইসলামী আন্দোলনের কর্মীদের ইহা একটি অপরিহার্য গুণ । এই গুণ না থাকিলে কেহ যেন ইসলামী দাওয়াতের কাজ না করে; করিলে তাহার দ্বারা ইসলামের প্রচার হওয়া তো দূরের কথা, ইসলামের প্রতি লোকদের বীতশ্রদ্ধা জাগিবে, ইসলাম হইতে লোকেরা দূরে সরিয়া দীড়াইবে। সাধারণভাবে কোন সময়ই যেমন কাহাকেও আঘাত দিয়া কথা বলা নিষিদ্ধ, তেমনি ইসলাম প্রচারের কাজে ইহা বিশেষভাবে আপত্তিকর । এই কারণেই রাসূলে করীম (স) অত্যন্ত মিষ্টিভাষী ছিলেন৷ কুরআন মজীদেই আল্লাহ তা“আলা বলিয়াছেন £ ০2515110515 ECOL ES (১.৭ - ১০01) - ৬১৯৮ আল্লাহ্‌র অনুগ্বহেই হে নবী, তুমি বিনম্র হইয়াছ, অন্যথায় তুমি যদি রূঢ় ভাষী ও পাষাণ মনের অধিকারী হইতে, তবে সব লোক তোমার চতুষ্পার্থ হইতে ভাগিয়া যাইত। _ আল ইমরান £ ১০১ রাসূলে করীম (স) যে রূঢ়ভাষী ছিলেন না, বিনয়ী ও নম্র ছিলেন, তাহার মুখের কথায় যে মানুষ আত্মহারা হইয়া যাইত আল্লাহ তাহার বিশেষ অনুগ্রহ হিসাবেই একথার উল্লেখ করিয়াছেন, তিনি চান প্রত্যেকটি মুসলিমও ঠিক সেই গুণেই গুণান্বিত হইবে। মুখের কথার সঙ্গে সঙ্গে রাসূলে করীম (স) হাতেরও উল্লেখ করিয়াছেন । হাতও মানুষের এমন একটি হাতিয়ার, যাহার দ্বারা অপরের ক্ষতিও করা যায়, উপকারও করা যায়; অপরকে আঘাতও দেওয়া যায়, তাহার কল্যাণও করা যায়। তাই রসনার সঙ্গে সঙ্গে হাতকেও অপরের ক্ষতি সাধন হইতে বিরত রাখিতে রাসূলে করীম (স) নির্দেশ দিয়াছেন । পূর্বেই বলিয়াছি, হাত বলিতে কেবল নির্দিষ্ট একটি অঙ্গকে বুঝানো হয় নাই, অন্যায়ভাবে মানুষের যে ক্ষতি বা অপকারই করা হইবে, তাহাই হস্ত দ্বারা সাধিত হইল বলা যাইবে । আল্লামা বদরুদ্দীন আইনী ইহার ব্যাখ্যা প্রসঙ্গে বলিয়াছেন ঃ 21252207555) ৩ শা 4: Ml ত ভি > | শন ০৯১০ EE OTR EEE COO STS Ed 2 Ed তি টি Ed লা (1০০ 055৪1 ০০৪) _ 235০ ১ হাত একটি অঙ্গ বিশেষ, কিন্তু এখানে প্রকৃত হাতও অর্থ হইতে পারে আর ভাব অর্থেও ইহা ব্যবহৃত হইতে পারে । যেমন অপরের হক অনধিকারভাবে দখল করা। কেননা ইহাও এক প্রকারের কষ্টাদান_ যদিও তাহা প্রকৃত হাত দ্বারা হয় না। -_- উমদাতুলকারী £ ১৩১ বলা বাহুল্য, হাদীসে কেবল মুসলিমকেই সকল প্রকার কষ্ট দান হইতে রক্ষা করার কথা বলা হইয়াছে; কিন্তু সাধারণভাবে সব মানুষই ইহার অন্তর্ভুক্ত । হাদীসের দ্বিতীয় ও শেষ অংশে www.icsbook.info

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।