৯ হাদীস শরীফ প্রকৃত মুসলিম £ প্রকৃত মুহাজির 15071805855 22555 50855 (০১৬) - 24 এ] ৮৫6 ও lh aD ld i হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা) নবী করীম (স) হইতেই বর্ণনা করিয়াছেন, নবী করীম (স) বলিয়াছেন ঃ মুসলিম সে-ই, যাহার রসনা ও হাত হইতে মুসলিমগণ রক্ষা পায় এবং মুহাজির সে-ই, যে আল্লাহ্র নিষিদ্ধ জিনিস পরিত্যাগ করে । __ বুখারী ব্যাখ্যা হাদীসে উল্লেখিত ‘হাত’ মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বিশেষ । কিন্তু এখানে 'হাত' শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হইয়াছে। ইহা হইতে প্রকৃত হাতও বুঝায় এবং ক্ষমতা ও আধিপত্যও ইহার অর্থ হইতে পারে । অপরের অধিকারে অনধিকার চর্চা করা হইলে, ন্যায়সঙ্গত অধিকার না থাকা সত্তেও অপরের কোন জিনিস জোরপূর্বক দখল করিয়া লইলে তাহা হস্তক্ষেপ বুঝায়; যদিও এই কাজ প্রকৃত হস্ত দ্বারা করা হয় না। হাদীসের প্রথম অংশে মুসলিম ব্যক্তির সত্যিকার পরিচয় দান করা হইয়াছে । মুসলিমের ংখ্য বৈশিষ্ট্যের মধ্যে একটি গুণ ও বৈশিষ্ট্য হইতেছে এই যে, সে কাহারো একবিন্দু ক্ষতি করে না, কাহাকেও কোন ভাবেই কষ্ট দেয় না। যাহার রসনা ও হাত দ্বারা অপর মুসলিম আঘাত প্রাপ্ত হয়, সে যাহাই হউক মুসলিম নয়। দুনিয়ার একজন অপরজনের ক্ষতি করিতে পারে প্রধানত এই দুইটি অঙ্গ ছারা । তন্মধ্যে রসনা" (জিহ্বা বা মুখে)-র কথাই প্রধান ৷ ইহার আঘাত পড়ে মানুষের মনের উপর এবং উহার ক্ষত গভীর ও অত্যন্ত মারাত্মক হইয়া থাকে, কিন্তু অস্ত্রের আঘাত পড়ে মানুষের শরীরের উপর, যাহার পীড়ন অপেক্ষাকৃত কম । এই জন্য এক আরব কবি বলিয়াছেন £ ০২51 4১০51 SU ১০4৩৮ ০৭০ ৯ বল্লমের আঘাত শুকাইয়া যায়, কিন্তু রসনার আঘাত কখনো সারে না। এই কথার সত্যতা কেহই অস্বীকার করিতে পারে না। মুখ ও মুখের কথাই মানুষের প্রকৃত ও অন্তর্নিহিত সত্তাকে প্রকাশ করে । মুখের কথাই তাহার স্বরূপ ধরা পড়ে। প্রকৃতপক্ষে মানুষ কি, কোন স্বভাব ও প্রকৃতির, তাহা তাহার মুখের কথা শুনিলেই নিঃসন্দেহে জানিতে পারে যায়। ইহা যেমন সত্য, তেমনি এই কথাও সত্য যে, যাহার মুখের কথায় অপর লোক আঘাত পায়, অপরকে আঘাত দিয়া যে কথা বলিতে অভ্যস্ত, সে ইসলামের হুকুম-আহকাম যতই পালন করুক না কেন, ইহা তাহার একটি বিরাট ত্রুটি, ইহার দরুন প্রকৃত ও পূর্ণ মুসলিম হওয়া তাহার পক্ষে সম্ভব নয়। ইতিহাসে মুসলিমের বৈশিষ্ট্য ছিল এই যে, তাহারা মিষ্টভাষী, তাহাদের কথায় প্রাণ গলিয়া যায়, মন কাড়িয়া লয়। প্রথম যুগের মুসলিমের এই বৈশিষ্ট্য পূর্ণ মাত্রায় ছিল বলিয়াই তাহারা তদানীন্তন দুনিয়ার সাধারণ মানুষের মন জয় করিতে সক্ষম হইয়াছিলেন। ইসলামের দ্রুত www.icsbook.info
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।