হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ট হাদীস শরীফ একটি সন্দেহের অপনোদন নিয়ত দৃষ্টেই যখন কাজের মূল্য হয়, তখন ভাল নিয়্যতে খারাপ কাজ করা হইলে তাহাও ভাল কাজরূপে গণ্য হওয়া উচিত এবং তাহাতেও সওয়াব লাভ হওয়া উচিত বলিয়া কাহারও মনে ভুল ধারণার সৃষ্টি হওয়া উচিত নয়। এবং কাহারও মনে এই ধারণা হওয়া উচিত নয় যে, চুরি কিংবা ডাকাতি করিয়া লব্ধ সম্পদ দ্বারা গরীব-মিসকীন লোকদের সাহায্য বা অন্য কোন ভাল কাজ করিলে তাহাতে বিন্দুমাত্রও সওয়াব পাওয়া যাইবে । আসল কথা এই যে, যে কাজ মূলত খারাপ, যে কাজ আল্লাহ এবং তাহার রাসূলই নিষেধ করিয়াছেন, তাহাতে ভাল নিয়্যতের তো কোন প্রশ্নই হইতে পারে না। কারণ তাহা তো মূলতই খারাপ এবং পাপের কাজ। এমতাবস্থায় উহার সহিত সৎ উদ্দেশ্য যোগ করা এবং তাহা হইতে সওয়াবের আশা করাই বরং অধিকতর অন্যায় ও পাপের কাজ। কেননা এইরূপ করিলে তাহাতে আল্লাহ্‌র দ্বীনের সহিত তামাশা ও ব্দ্রিপ করা হয়। হাদীস হইতে ইহাও প্রমাণিত হয় যে, ভাল কাজ যদি খারাপ নিয়্যতে করা হয়, তবে তাহা আর “সৎ কাজ’ থাকিবে না; বরং খারাপ নিয়্যতের কারণে উহার পরিণাম ফলও অত্যন্ত খারাপ হইবে। যেমন, এক ব্যক্তি খুব বিনয়-নম্রতা ও একাগ্রতা সহকারে নামায পড়ে । এইরূপ নামাযের দ্বারা তাহার নিয়ত যদি লোকদের উপর নিজের তাকওয়া, পরহেযগারী ও ধার্মিকতার প্রভাব বিস্তার করা এবং এই সবের মধ্য দিয়া লোকদের নিকট হইতে ভক্তি-শ্রদ্ধা ও সুনাম অর্জন করা উদ্দেশ্য হয়, তবে এই হাধঙ্কসের দৃষ্টিতে তাহার এই কাজের কোন মূল্যই আল্লাহ্‌র নিকট হইবে না। অথবা কোন ব্যক্তি যদি কাফির দেশ হইতে ইসলামের দেশে হিজরত করিয়া আসে এবং এই হিজরত ব্যপদেশে সে যাবতীয় দুঃখ-কষ্ঠ ভোগ করে; কিন্তু তাহার এই সবকিছুর মূলে আল্লাহ্‌র সন্তোষ লাভই যদি তাহার উদ্দেশ্য না হয়, বরং কোন বৈষয়িক স্বার্থ লাভ কিংবা ইসলামী রাজ্যের কোন নারীর সহিত বিবাহ সম্পর্ক স্থাপন করাই যদি হয় তাহার এই হিজরতের মূল কারণ, তবে ইহা ইসলামী হিজরত হইবে না এবং আল্লাহ্‌র নিকটও ইহার কোন মূল্য হওয়া সম্ভব নয়। বরং ইহার দরুন তাহার অধিক গুনাহ হইবে, তাহাতে সন্দেহ নাই। এই জন্যে কিয়ামতের দিন আল্লাহ্‌র বিচারে বহু ‘শহীদ’ ব্যক্তিও সুখ্যাতি লাভের উদ্দেশ্যে যুদ্ধ করিয়া মৃত্যুমুখে পতিত হইয়াছে বলিয়া জাহান্নামে যাইতে বাধ্য হইবে এবং বহু “আলেম' আলেম নামে অভিহিত হওয়ার উদ্দেশ্যে দ্বীনী ইল্ম শিখিয়াছে বলিয়া আল্লাহ্‌র নিকট অভিযুক্ত হইতে বাধ্য হইবে। বস্তুত যে দুনিয়ায় আমরা বর্তমানে বাস করিতেছি তাহা প্রাকৃতিক দুনিয়া, বাহ্যিক ও দৃষ্টিগোচর দুনিয়া । আমাদের অনুভূতি তথা পঞ্চেন্দিয় ইহার শুধু বহির্ভাগকে আয়ত্ত করিতে পারে । অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটি মানুষের শুধু বাহ্যিক চালচলন দেখিয়াই তাহার সম্পর্কে ভাল কিংবা মন্দ ধারণা করিয়া লইতে পারি এবং উহারই ভিত্তিতে আমরা এক একজনের সহিত ব্যবহার ও লেনদেন করিতে পারি। বাহ্যিক কাজের অন্তরালে মানুষের কি নিয়ত ও মনোভাব অন্তর্নিহিত রহিয়াছে, তাহা আমরা সহজে জানিতেও পারি না আর সেই সম্পর্কে আমরা কিছু বলিতেও পারি না। এই জন্যই হযরত উমর ফারূক (রা) বলিয়াছেন ঃ www.icsbook.info

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।