হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১১৯ ভুল-ভ্ৰান্তি, দোষ, পদস্থলন মানুষেরই হইয়া থাকে এবং মানুষ যদি অনুতপ্ত হয় তবে আল্লাহ্‌ অপরাধ ক্ষমা করিবেন। ইহা স্বাভাবিক কথা। কিন্তু মানুষই যদি পাপ করে কিন্তু সেই জন্য অনুতপ্ত না হয়, পাপ করিয়া আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা না 'করে তবে তাহা চরম ধৃষ্টতা সন্দেহ নাই৷ আল্লাহ্‌র নিকট শির্ক ছাড়া সব অপরাধেরই ক্ষমা আছে; কিন্তু হয়ত ক্ষমা নাই এই ধৃষ্টতার। কাজেই প্রত্যেক ঈমানদার মানুষেরই উচিত স্বীয় অপরাধের জন্য অনুতপ্ত হওয়া, নিজ গুনাহের জন্য আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করা । এই ক্ষমা প্রার্থনাও কৃত্রিম হওয়া উচিত নয়, আন্তরিক নিষ্ঠা সহকারে হওয়া বাঞ্ছনীয় । সেই জন্য ক্রন্দন ও অশ্রু বর্ষণও অপরিহার্য ৷ এক কথায় বলা যায়, উল্লেখিত তিনটি জিনিস যথাযথরূপে কার্যকর হইলে মানব সমাজ অসংখ্য বিপর্যয়ের হাত হইতে রক্ষা পাইতে পারে এবং বর্ষিত হইতে পারে আল্লাহ্‌র তরফ হইতে অফুরন্ত শাস্তি ও সমৃদ্ধি। JOLIN Is BE DN ISI os (sit 574 এত 021) WEY হযরত আলী (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ কোন ব্যক্তির ইসলামী জিন্দেগীর সৌন্দর্য ও বৈশিষ্ট্য ইহাই হইতে পারে যে, সে অর্থহীন, উদ্দেশ্যহীন কথা ও কাজ পরিহার করিয়া চলিবে । - ইবনে মাজাহ, তিরমিযী, বায়হাকী ব্যাখ্যা হাদীসের অর্থ সুস্পষ্ট । যে কাজ বা কথার কোন অর্থ হয় না, যাহার কোন সার্থকতা নাই, ফল নাই, ফায়দা নাই, দুনিয়া আখিরাতে কোন দিক দিয়াই যাহার কোন উপকারিতা নাই, এমন কাজ করা ঈমানদার মুসলমানদের উচিত নয় । এই ধরনের সকল কাজ হইতে নিজেকে দূরে রাখাই কর্তব্য । কেননা মুসলমানদের জিন্দেগীর একটি মুহূর্তও নষ্ট করা নিষ্ফল ও বেকার কাজে অতিবাহিত করা একেবারেই অনুচিত কাজেই মুসলিমের প্রত্যেকটি মুহূর্ত সুফলদায়ক কাজে ও কথায় কাটানো কর্তব্য। মানুষকে আল্লাহ্র দেওয়া অফুরন্ত নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হইবে ৷ তন্মধ্যে মানুষের জীবন-_ জীবন-কালের প্রত্যেকটি মুহূর্ত কিভাবে কাটানো হইয়াছে তাহা অন্যতম । অতএব প্রত্যেকটি মুহূর্তই যাহাতে আল্লাহ্‌র সন্তোষ এবং কোন না কোন সুফলজনক কাজে ব্যয়িত হয়, সেই জন্য সচেতন ও সতর্ক হইয়া থাকাই মুসলিমের কর্তব্য । বস্তুত মুসলিম জীবনের ইহা অন্যতম মূলমন্ত্র । ইহার প্রেরণায়ই মুসলমান এককালে এতদূর দায়িত্‌ সম্পন্ন ও প্রত্যেকটি মুহূর্ত কর্মতৎপর হইয়াছিল যে, এইদিক দিয়া তাহারা ছিলেন দুনিয়ার আদর্শ, তাহারা হইয়াছিলেন বিশ্বজয়ী। কিন্তু উত্তরকালে যখন সময় ও জীবনের মূল্যবোধ মুসলমানগণ হারাইয়া ফেলে, তখন সঙ্গে সঙ্গে শুরু হইয়া গেল তাহাদের চরম অধঃপতন । ইহা এক স্বাভাবিক ব্যাপার । www.icsbook.info

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।