হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

মুক্তির উপায় 81100 554015 হক এ) 0৮5 ১] 9৩ Ep iE (৬০৮ del ০০০) - Wh dE Lf এল তলত ০০ এও হযরত উকবা ইবন আমর (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ একদা আমি রাসূলে করীম (স)-এর খিদমতে উপস্থিত হইলাম ও আরয করিলাম যে, মুক্তির উপায় কি, তাহা বলিয়া দিন। উত্তরে তিনি ইরশাদ করিলেন £ তোমার জিহবা তোমার আয়ত্তে রাখ, তোমার ঘরকে প্রশস্ত কর এবং নিজের ভুল-ভ্রান্তির জন্য কান্নাকাটি কর। -- মুসনাদে আহমদ, তিরমিযী ব্যাখ্যা মুক্তির উপায় কি, জিজ্ঞাসা করা হইলে রাসূলে করীম (স) যে তিনটি উপায় ঘোষণা করিলেন তাহা বাস্তবিকই প্রণিধানযোগ্য । প্রথম জিহ্বা সংযত রাখা জিহ্বাকে স্বীয় আয়ত্তে রাখা এবং স্বীয় আদর্শানুযায়ী উহাকে ব্যবহার করা। অন্য কথায় মুখে আল্লাহ্‌র বিধানের বিপরীত কোন কথা উচ্চারণ না করা। বস্তুত জিহ্বা স্বীয় কন্ট্রোলে না থাকার দরুন মানব সমাজের বিভিন্ন ক্ষেত্রে কত যে বিপর্যয় ও ফেতনা-ফাসাদের সৃষ্টি হইয়াছে, তাহার ইয়ত্তা নাই; পক্ষান্তরে উহাকে সংযত রাখিলে, স্বীয় আদর্শ অনুযায়ী আল্লাহ্‌র নির্দেশিত পন্থায় উহাকে ব্যবহার করিলে কত যে বিপদ, গণ্ডগোল ও তিক্ততা হইতে নিষ্কৃতি পাওয়া যায় তাহারও হিসাব নাই। জিহ্বা সংযত না থাকিলে, তিক্ত কথা বলার অভ্যাস থাকিলে কত মানুষের হৃদয় তাহার জিহ্বা-তরবারির বিষাক্ত আঘাতে চূর্ণ-বিচূর্ণ ও ক্ষত-বিক্ষত হইয়া যায় তাহা বলিয়া শেষ করা যায় না। এই জন্য আল্লাহ এবং তাহার রাসূল নানাভাবে ও নানা প্রসঙ্গে জিহবাকে সংযত করার নির্দেশ ও উপদেশ দিয়াছেন। বিশেষত ইসলামী সমাজের প্রত্যেকটি নাগরিকেরই ইহা বিশেষ কর্তব্য-_ ইহা ইসলামী জিন্দেগীর বৈশিষ্ট্য৷ দ্বিতীয় বলা হইয়াছে, নিজের ঘর সব সময় উদার, উন্মুক্ত ও প্রশস্ত করিয়া রাখিতে । যখনই কোন মেহমান আসিবে, সে যেন ইসলামী সমাজের কোন ব্যক্তিরই ঘরের দ্বারদেশ হইতে প্রতিহত ও বঞ্চিত হইয়া ফিরিয়া যাইতে বাধ্য না হয়। বরং যেন সেই ঘরের সাদর সম্বর্ধনা লাভ করিতে পারে । মুসলমান মুসলমানের নিকট যাইবে ইহা স্বাভাবিক; কিন্তু একজন মুসলমান অপর একজনের দুয়ারে গিয়া যদি সম্বর্ধনা না পায় তাহা হইলে সামাজিক জীবনে নিবিড় এক্য, বন্ধুতা ভালবাসা গড়িয়া উঠিতে পারে না। সেইজন্য হযরতের এই নির্দেশ । এই প্রসঙ্গে রাসূলের আরো অনেক বাণী হাদীস গ্রন্থ সমূহে উল্লিখিত হইয়াছে। তাহার ভিত্তিতে ইসলামী শরীয়তের এই বিধান রচিত হইয়াছে যে, মেহমান আসিলে তাহার আতিথ্য করা ওয়াজিব । তৃতীয় বলা হইয়াছে, স্বীয় কৃত কাজের দরুন অশ্রু বর্ষণ করিতে, নিজের ভুল স্বীকার করিয়া আল্লাহ্‌র নিকট অনুতপ্ত হইতে ও ক্ষমা প্রার্থনা করিয়া কান্নাকাটি করিতে । www.icsbook.info

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।