হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ দি নিজেকে সেই গুনাহ হইতে যুক্ত করিতে না পারিলে তাহার আর রক্ষা নাই । তাই সে অবিলম্বে তওবা করিয়া নিজেকে আল্লাহ্র ফরমাবরদারীর পথে পরিচালিত করে । পরকালীন শাস্তি হইতে বাচিবার জন্য সে আল্লাহ্‌র নিকট পানাহ চায়, মনে করে, আল্লাহ্‌র পানা ছাড়া বান্দার রক্ষা পাওয়ার আর কোন উপায় নাই। সেইজন্য সে আল্লাহ্র নিকট কান্নকাটি পর্যন্ত করিতে শুরু করে। আল্লাহ্‌র রুজ্জুকে দৃঢ়তা সহকারে ধারণ করে এবং ভবিষ্যতে আল্লাহ্‌র ফরমাবরদারী করা, আল্লাহ্‌র সন্তোষের পথ অনুসরণ করা ও আল্লাহ্‌র নাফরমানীর পথ হইতে বাচিয়া থাকার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করে। বস্তুত প্রকৃত ঈমানের ইহাই বাস্তব ফল এবং ইহাই হইতেছে নির্ভুল নিদর্শন। পক্ষান্তরে গুনাহগার ও পাপিষ্ঠ ব্যক্তির আচরণ ইহার সম্পূর্ণ বিপরীত। সে সত্যকে ভুলিয়া যায়। আল্লাহ্‌র ভয় তাহার মনে বিন্দুমাত্র দাগ কাটিতে পারে না। সত্যকে-- পরের অধিকারকে-_ ভুলিয়া যাওয়ার পরিণাম হইতেছে নিকিতা, বেপরোয়াভাব ও মর্ধাদাহানিকর কাজ গ্রহণ। পাপস্পৃহা ও বেপরোয়া হইয়া আল্লাহ্‌র নাফরমানীতে লিপ্ত হইয়া যাওয়া। পাপকে- সে (পাপ যত বড়ই হউক না কেন) কোন অপরাধের কাজ বলিয়া মনে করে না। কখনো শয়তানের ফেরেবে পড়িয়া পাপ করিলেও তাহার মনে অনুতাপ জাগে না। বস্তুত ইহা কেবলমাত্র বেঈমান লোকদেরই ভূমিকা হইতে পারে! হাদীসের মূল শিক্ষা এই যে, কে ঈমানদার ও কে বেঈমান তাহা ব্যক্তির বাস্তব জীবনের কাজকর্মের ভিতর দিয়াই সুস্প্টরূপে জানিতে পারা যায়। এক কথায় বলা যায়, গুনাহ হইয়া গেলে ব্যক্তির মনে যদি অনুতাপ জাগে ও তওবা করিতে প্রস্তুত হয়, তবে সে ঈমানদার । আর পাপে যদি বেপরোয়া ভাব হয়, বড় বড় পাপকেও উপেক্ষা করে, তাহাতে যদি একটুকুও ভয়, আতংক বা অনুতাপ না জাগে, তবে সে বেঈমান। www.icsbook.info

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।