১2% হাদীস শরীফ উপর পূর্ণ মাত্রায় তাওয়াক্কুল করিত হইবে এবং সেই সঙ্গে আল্লাহ্র দেওয়া ধন ও খাদ্য বন্টননীতিকে সমাজ. ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে কার্যকরী করিতে হইবে । মনে রাখিতে হইবে, পক্ষীকুল আল্লাহ্র উপর তাওয়াক্কুল করে; কিন্তু খাদ্যের সন্ধান ও চেষ্টা-সাধনা হইতে বিরত ও নিষ্ত্রিয় হইয়া কুলায় বসিয়া থাকে না। মুমিনের জীবন-_ কাফিরের জীবন ০৮৮০৪৭50521 22৮5 ৬৮ 2৮৮00 0৩ ০০ ৯৮৮০০ এ | ০০০ 09৯2015৮৮53 2৮45 ৮৩০) 0944563০৩4০ [] ক্র টি তি E) (১০৮) - al Sun ১১০১: JG 06 « LU 1 ০ 1 হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন ঃ মুমিন ব্যক্তি তাহার গুনাহ সম্পর্কে এতদূর ভীত-সন্ত্স্ত হইয়া থাকে যে, সে মনে করে ঃ যেন কোন পাহাড়ের পাদদেশে বসিয়া আছে এবং প্রত্যেকটি মুহূর্তে সে এই ভয় করে যে, পাহাড় তাহার উপর ভাঙ্গিয়া পড়িতে পারে । কিন্তু আল্লাহদ্রোহী ও পাপিষ্ঠ লোক গুনাহকে মনে করে একটি মাছির মতো, যাহা তাহার নাকের ডগার উপর দিয়া উড়িয়া গিয়াছে । (এবং সে তাহাকে হাতের ইশারায় তাড়াইয়া দিয়াছে)। এই বলিয়া হাদীসে বর্ণনাকারী আবূ শিহাব নাকের উপর হাত দ্বারা ইশারা করিলেন। _ বুখারী ব্যাখ্যা হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) প্রসিদ্ধ খ্যাতিসম্পন্ন ও উচ্চ সম্মানিত সাহাবী । দ্বীন ইসলামের ভাবধারা অনুধাবন ও ইসলামী জ্ঞান পারদর্শিতায় শীর্ষস্থানীয় । উপরে তীহারই একটি বাণী পেশ করা হইয়াছে। হাদীস বিজ্ঞানের পরিভাষায় সাহাবীর বাণীকে বলা হয় ‘আসর’ (£1) । এই আসরই তাহার উপরিউক্ত রূপ জ্ঞান প্রতিভার সুস্পষ্ট প্রমাণ । তাহার এই কথা কুরআন ও হাদীসের মৌলিক ভাবধারার নির্যাস । মুমিন ব্যক্তির দ্বারা যে নাফরমানী কাজ অনুষ্ঠিত হয় তাহাই তাহার গুনাহ; তাহা ক্ষুদ্র হউক, বৃহৎ হউক, তাহার সম্পর্ক মনের সহিত হউক আর মগজের সহিত হউক, মুখের সহিত হউক কিংবা দেহের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের সহিত হউক । তাহা ব্যক্তিগত পাপই হউক আর সমষ্টিগত গুনাহই হউক । ইবাদত, নৈতিকতা, পারস্পরিক কাজকর্ম, বান্দার হক, সামাজিক নিয়ম-শৃঙ্খলা, দাওয়াত ও জিহাদ- জীবনের যে কোন বিভাগ এবং যে কোন কাজের ব্যাপারেই হউক না কেন এবং যে কোন কারণেই হউক না কেন। মুমিন ব্যক্তি এই গুনাহকে নিঃসন্দেহে অত্যন্ত ভয়াবহ মনে করে । এই ব্যাপারে তাহার মনে এই আতংকের ভাব বর্তমান থাকে যে, সে যেন পর্বতের নিঙ্নদেশে বসিয়া আছে এবং যে কোন মুহূর্তে এই পাহাড় ভাঙ্গিয়া তাহার উপর পড়িতে পারে, সে নিষ্পেষিত ও চূর্ণ-বিচূর্ণ হইয়া যাইতে পারে । ঈমানদার ব্যক্তি গুনাহকে-- তাহা যত ক্ষুদ্র ও সামান্যই হউক না কেন, কখনো সামান্য ও নগণ্য মনে করিতে পারে না। বরং সে সব সময়ই তাহার অনিচ্ছাকৃত গুনাহ সম্পর্কে এতদূর সন্ত্রস্ত হইয়া থাকে যে, আল্লাহ্র অসন্তোষ ও পরকালীন কঠিন শাস্তির ভয়ে সে কীপিতে থাকে। সামান্য গুনাহ হইয়া গেলও সে মনে করে তাহার মাথায় পাহাড় ভাঙ্গিয়া পড়িয়াছে ও www.icsbook.info
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।