হাদীস শরীফ ১১৫ আল্লাহ্র উপর তাওয়ান্ুল ১৮45140৮0৮5 BE এ) 0০ ০৮৮ 03 ০০ ৯০৬৬ ৮০০০ ৩৮৮০ 4055 (০৮৮৯৮ 7১01 335 SI. 45. (| এ GEL sgh) হযরত উমর ইবনুল খাত্তাব (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, আমি রাসূলে করীম (স)-কে বলিতে শুনিয়াছি যে, তোমরা যদি আল্লাহ্র উপর তাওয়ান্ধুল কর যেভাবে তাওয়াক্কুল করা উচিত, তবে তিনি নিশ্চয়ই তোমাদেরকে রিযৃক দান করিবেন, যেমন করিয়া তিনি রিযৃক দেন পক্ষীকুলকে । উহারা সকাল বেলা শূন্য পেটে ক্ষুধার্থ বাহির হয় আর সন্ধ্যাবেলা ভরাপেটে পূর্ণ পরিতৃপ্ত হইয়া ফিরিয়া আসে । -- তিরমিযী, ইবনে মাজাহা ব্যাখ্যা এই হাদীসটি আল্লাহ্র উপর তাওয়াক্কুল করা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদীস। প্রথমত, ইহাতে আল্লাহ্র উপর তাওয়াক্ুল করার জন্য উৎসাহ দেওয়া হইয়াছে । বিশেষত মানুষের অপরিহার্য প্রয়োজন রিযৃকের ব্যাপারে তো আল্লাহ্র উপর তাওয়ান্ুল করা ছাড়া গত্যন্তর নাই । দ্বিতীয়ত, আল্লাহ্র উপর তাওয়াক্কুল করিতে বলা হইয়াছে। আল্লাহ্র মতো অদ্বিতীয়, অতুলনীয়, সর্বশক্তিমানের উপর যেরূপ ও যতখানি তাওয়াক্কুল করা উচিত বা সম্ভব যতখানি তাওয়াক্কুল পাইবার তিনি উপযুক্ত ততখানি। আল্লাহ্র প্রতি কতখানি দৃঢ় ঈমান ও অচল অটল বিশ্বাস থাকিলে যে এইরূপ তাওয়াক্কুল করা যায়, তাহা সহজেই অনুমান করা চলে । তৃতীয়ত, আল্লাহ্র উপর অনুরূপ তাওয়াক্কুল করিলেই আল্লাহ পূর্ণমাত্রায় রিযৃক দান করিবেন। তিনি কোন তাওয়াকুলকারীকেই বঞ্চিত করেন না, অভাব অনটনে ফেলেন না। চতুর্থত, আল্লাহ্র উপর তাওয়ান্ুল করিলে বাস্তবিকই রিযৃক পাওয়া যায়। আল্লাহ্র রিযৃকদান ক্ষমতা যে অসীম ও সর্বাত্মক, তাহা বুঝাইবার জন্য হাদীসের শেষভাগে একটি বাস্তব দৃষ্টান্তের অবতারণা করা হইয়াছে। বলা হইয়াছে, ইহা সকলেই দেখিতে পারে যে, সকাল বেলা পক্ষীকুল নিজ নিজ কুলায় হইতে শৃন্যপেটে বাহির হইয়া পড়ে। উহাদের কোন খাদ্যভাণ্ডার সঞ্চিত নাই, জানা নাই কোথায় পেটভরা খাদ্য পাওয়া যাইবে । উহারা শূন্যলোকে উড়িতে শুরু করে । তখন আল্লাহ্র রিযিকের প্রতি পরিপূর্ণ নির্ভরতাই হয় স্বাভাবিকভাবে উহাদের একমাত্র সম্বল। তাই দেখা যায়, সন্ধ্যা বেলা উহারা ঠিক পেটপূর্ণ করিয়া পরিতৃপ্ত হইয়াই ফিরিয়া আসে। মানুষও যদি আল্লাহ্র প্রতি অনুরূপভাবে পূর্ণ তাওয়াক্কুল করিতে পারে, তবে আল্লাহ তাহাকেও এরূপ পূর্ণমাত্রায় রিষ্ক দান করিবেন। বস্তুত কর্মক্ষমতাহীন পক্ষীকুলকে যদি আল্লাহ, তা'আলা দুনিয়ার বুকে রিয্ক “দানের ব্যবস্থা করিয়া থাকেন, তবে মানুষের ন্যায় আশরাফুল মাখলুকাতের জন্যে রিয্কের ব্যবস্থা না করার কোন কারণ থাকিতে পারে না! অভুক্ত যদি কেহ থাকিয়া যায় তবে তা মানুষেরই নিজস্ব পাপ, অপরাধ, আল্লাহ্র উপর পূর্ণমাত্রায় তাওয়ান্ধুলের অভাব এবং স্বার্থপরদের মনগড়া অর্থনীতি ও ধন বন্টনে ভুল ব্যবস্থার কারণেই হইয়া থাকে! কাজেই যদি সর্বসাধারণ মানুষের জন্য রিয্কের ব্যবস্থা করিতে হয়, তবে সর্বপ্রথম আল্লাহ্র www.icsbook.info
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।