১০৩ হাদীস শরীফ উপর কুঠারাঘাত করে । দ্বিতীয়ত, বলা হইয়াছে 8 ):+. ৮৮ __-“পথ অতিক্রমকারী' । পথিক প্রত্যেকটি মুহুর্তেই গতিবান হইয়া থাকে, যখনই তাহার গতি থামিয়া যায় তখনই সে তাহার ‘পথিক জীবন' ত্যাগ করে, মঞ্জিলে মকসুদে পৌছার কোন সম্ভাবনাই তখন থাকে না। ঠিক একজন ঈমানদার ব্যক্তির জীবনও গতিশীল জীবন হইবে, স্থবির অচল জড়পদার্থ হইয়া থাকা তাহার জীবনধর্মের সম্পূর্ণ বিপরীত । তাছাড়া পথ উহার আরম্ভ (91811101011) হইতে শেষ লক্ষ্যবিন্দু (16 End) পর্যন্ত একটানা সরল রেখার মতো চলিয়া গিয়াছে। পথিকের গতিশীলতার মধ্যে রহিয়াছে বিবর্তন ও পরিবর্তনের শাশ্বত ভাবধারা ৷ মূল পথ এক রেখা হইয়া খুজুভাবে চলিয়া গিয়াছে; কিন্তু উহার দুই দিকের পরিবেশ একরূপ নয়। পথে বিভিন্ন স্তরে উহা বিভিন্ন রূপ হইয়া আছে। অনুরূপভাবে ঈমানদার ব্যক্তির জীবনধারাও কোন জড়, স্থবির ও পরিবর্তনহীন জীবন হইবে না; বরং উহার গতি যেমন অব্যাহত হওয়া বাঞ্ছনীয়, তেমনি উহার স্তরও পরিবর্তনশীল হওয়া আবশ্যক । এক একটি স্তর পথিকের সম্মুখে বাহ্যত শেষ মঞ্জিলের রূপ ধরিয়া উপস্থিত হইলেও কোথাও সে স্তব্ধ হইতে-_ ক্ষান্ত হইতে প্রস্তুত হইবে না; বরং প্রত্যেক স্তরেই সে বলিবে, “হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে।” প্রসঙ্গত এই কথাও অনুধাবন করা আবশ্যক যে, যেখানে গতি আছে সেখানে কোন পংকিলতা জমা হইতে পারে না, তাহা ক্ষুদ্র ঝর্ণাধারা হউক আর বিশাল নদী-সমুদ্রই হউক । পংকিলতা সেখানেই পুঞ্জীভূত হইতে পারে-_ হইয়া থাকে, যেখানে গতি নাই। হাদীসে মুসলিম ব্যক্তির জীবন পথিকের ন্যায় যাপন করার নির্দেশ দিয়া এই দিকেই ইঙ্গিত করা হইয়াছে যে, তাহার জীবন যেন কখনো গতি না হারাইয়া বসে।কেননা জীবনে যদি গতি থাকে এক গতিময় পরিচ্ছন্ন ধারায় পরিণত হইতে পারিবে । বস্তুত এইরূপ জীবনই মুসলিমের কাম্য । দ্বিতীয় হাদীসেও ঠিক এই কথা বলা হইয়াছে । ইহাতে গাছের ছায়ায় সাময়িকভাবে আশ্রয় গ্রহণকারী আরোহী পথিকের সহিত মুসলিম জীবনের তুলনা করা হইয়াছে। বলা হইয়াছে, একজন আরোহী পথিক ছায়া গ্রহণের জন্য হয়তবা সাময়িকভাবে কোন গাছের নীচে আশ্রয় গ্রহণ করে; কিন্তু সেখানে সে কখনই স্থায়ী হইয়া বসবাস করিতে শুরু করে না, একটু বিশ্রাম লইয়াই সে আবার লক্ষ্যের দিকে যাত্রা শুরু করে । একজন ঈমানদার ব্যক্তির জীবনও এমনই হওয়া উচিত। আর এই কথা যেমন ঈমানদান লোকদের ব্যক্তি জীবনের জন্য তেমনি তাহাদের সমষ্টিগত ও জাতীয় জীবনের ক্ষেত্রেও। কোথাও ইহার সামান্য ব্যতিক্রম দেখা দিলেই বিপর্যয় অবশ্যন্তাবী। এক কথায় জীবনের অস্থায়িত্রে মধ্যে গতি স্থায়িত্ব, একটানা একই পথের মধ্যে স্তর বৈচিত্র্য ইহাই হইতেছে মুসলিম জীবনের ধারা এবং ইহাই হইতেছে আলোচ্য হাদীসদ্বয়ের প্রতিপাদ্য । www.icsbook.info
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।