হাদীস শরীফ ১১৩ রাসূল বলিতেছেন যে, এই দুনিয়ায় একজন মুসলমানের জিন্দেগীও ঠিক এইরূপই হওয়া উচিত । তাহার নিঃসন্দেহে মনে করা উচিত যে, তাহাকে এখানে চিরদিনের জন্য কোন চিরস্থায়ী বন্দোবস্ত দিয়া পাঠানো হয় নাই । বরং এখানে সে সাময়িকভাবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্যই আসিয়াছে । হাজার চেষ্টা করিলেও সকল জ্ঞান-বুদ্ধি ও শক্তি-সম্পদ ব্যয় করিয়া অটুট অক্ষয় কোন রক্ষা ব্যবস্থা গড়িয়া তুলিলেও-_ সে এখানে চিরদিন থাকিতে পারিবে না। এখান হইতে তাহাকে চলিয়া যাইতে হইবে । অতএব তাহার জীবন ধারা ঠিক প্রবাসীদের মতোই হওয়া উচিত। কেননা এখানে সে মূলতই প্রবাসী । এই দুনিয়ার জমিনে আল্লাহ তাহাকে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট দায়িত্ব দিয়াই পাঠাইয়াছেন। তাহা ছাড়া তাহার এই কথাও জানা নাই যে, এখানে তাহার সময় কতটুকু আর কখন তাহাকে চলিয়া যাইতে হইবে৷ এই অজ্ঞাত অবস্থায় প্রত্যেক দুনিয়াবাসীরই কর্তব্য হইতেছে, এখানকার দায়িত্ব পালন করিয়া ‘আসল বাড়িতে" যাওয়ার জন্য সতত প্রস্তুত হইয়া থাকা, যেন যখনি এখানের সীমায়িত সময় শেষ হইয়া যাইবে ও আসল বাড়িতে যাওয়ার জন্য ডাক আসিবে, তখনি যেন. সে সেইদিকে যাত্রার জন্য প্রস্তুত হইয়া থাকে । তখন যেন তাহাকে এই কথা ভাবিতে না হয় যে, “সময় তো ফুরাইয়া গেল, কিন্তু যে জন্য আমাকে পাঠানো হইয়াছিল তাহা তো সম্পন্ন হয় নাই৷” দ্বিতীয় বাক্যাংশ হইতেছে, ‘আবিরু সাবীল'-_ পথ অতিক্রমকারী, পথিক অর্থাৎ একজন পথিক যেভাবে তাহার মঞ্জিল্ঠমকসুদের দিকেই সব সময় খেয়াল রাখিয়া পথ অতিক্রম করে । লক্ষ্যে পৌছিতে বিলম্ব হইতে পারে, পথ চলায় ব্যাহত হইতে পারে, তাহার নির্দিষ্ট পথ হারাইয়া যাইতে পারে- এমন কোন কাজই সে কখনো করিতে প্রস্তুত হয় না; বরং পথে যথ প্রকার বাধা, দুঃখ, আঘাতই আসুক না কেন, সবকিছুই সে অবলীলাক্রমে সহ্য করিয়া তাহার চূড়ান্ত লক্ষ্যের দিকে আগাইয়া যায় নবী করীম (স) বলেন যে, একজন মুমিন ব্যক্তির জীবনও ঠিক এইরূপই হওয়া বাঞ্কনীয়। পথিক যেমন মনে করে যে, পথ বা পথের কোন বাক তাহার শেষ মঞ্জিল নয়, বরং ইহা পথ-ই, তাই সে পথে কখনো স্থায়ীভাবে আসন গাড়িয়া বসে না। অনুরূপভাবে একজন ঈমানদার ব্যক্তিরও মনে করা উচিত যে, এই দুনিয়ার জীবনই তাহার আসল জীবন নয়। আর পথ যেহেতু কখনো স্থায়ী বসবাস করার উপযোগী নয়, বরং উহা সব সময়ই অতিক্রম করার জন্য হইয়া থাকে এবং পথ অতিক্রম করিতে পারিলেই শেষ লক্ষ্যে উপনীত হওয়া সম্ভব, তাহার পূর্বে নয়_ ঠিক তেমনি মুমিনের এই জীবন কোন অসীম ও অশেষ জীবন নয়, ইহাকে অতিক্রম করিয়াই তাহার আসল মঞ্জিলে পৌছা সম্ভব হইবে । তাই এই জীবনকে কোন চিরস্থায়ী অক্ষয় জিনিস করিয়া তোলার জন্য চেষ্টা করা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। আরো লক্ষ্য করার বিষয় এই যে, পথিক সব সময়ই ঠিক ততটুকু পরিমাণ পাথেয় লইয়া যাত্রা শুরু করে, যতটুকু তাহার পথে অপরিহার্য হয়, অধিক বোঝা লইয়া সে কখনোই পথের কষ্ট স্বীকার করিতে রাজি হয় না, ঠিক ঈমানদার ব্যক্তির জীবনেও বোঝার বাহুল্য সৃষ্টি করিতে কখনো প্রস্তুত হওয়া উচিত নয়। এই হাদীস হইতে আরো দুটি কথা বিশেষভাবে ব্যক্ত হইয়া পড়িয়াছে। প্রথমত, হাদীসে বলা হইয়াছে {541,555 _দুনিয়ায় থাক-_ বসবাস কর। দুনিয়া ত্যাগ করিতে, ইহার সহিত সম্পর্ক ছিন্ন করিতে বলা হয় নাই। তাই দুনিয়া ত্যাগ করিয়া জঙ্গলবাসী হওয়া, বৈষয়িক জীবন ও সংসারধর্ম পালন না করিয়া বৈষ্ণবী, বৈরাগী হওয়া ইসলামের সম্পূর্ণ বিপরীত কাজ। --১/১৫ www.icsbook.info
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।