হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

মুসলিম জীবনের ধারা ০৮৫০০০০৮৫০০ MNT HIG os os ০৭ এ] ০৮০ (৬১০) 41755151754 হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন যে, রাসূলে করীম (স) আমার কাধ ধরিলেন এবং বলিলেন ঃ তুমি দুনিয়ায় একজন প্রবাসী অথবা পথিকের ন্যায় জীবন যাপন কর । _ বুখারী LL, EUS NL ISIS ws ১০০০৭ ০ (৬০৮) 71899 091 At ০ ০5 আর্ট খু হযরত ইবনে মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন $ দুনিয়ার সহিত আমার কি সম্পর্ক ? আমার ও দুনিয়ার দৃষ্টান্ত এইরূপ, যেন কোন আরোহী পথ চলিতে চলিতে কোন গাছের নীচে ছায়ায় (অল্প সময়ের জন্য) আশ্রয় লইল এবং কিছুক্ষণ পর সেই গাছকে নিজ জায়গায় রাখিয়া সে সম্মুখে অগ্রসর হইয়া গেল। - তিরমিযী ব্যাখ্যা নবী করীম (স)-এর এই সংক্ষিপ্ত ও ছোট্ট নির্দেশ বাণী দুইটি গভীরভাবে প্রণিধানযোগ্য। দুনিয়ায় একজন ঈমানদার ব্যক্তির জীবনের ধারা কি হইবে, তাহা এই সংক্ষিপ্ত হাদীসে উপমার সাহায্যে চমৎকারভাবে বুঝাইয়া দেওয়া হইয়াছে। দুনিয়ায় বসবাসকারী মুসলমানদের উপমা দেওয়া হইয়াছে প্রবাসী কিংবা পথিকের সাথে । একজন লোক যে সাধারণত নিজের আসল ঘর-বাড়ি হইতে বহুদূরে প্রবাস জীবন-যাপন করে, তাহার কোন কাজেই কোন চিরস্থায়ী বন্দোবস্ত নাই, সব কিছুই তাহার অস্থায়ী ও সাময়িক ব্যবস্থা হইয়া থাকে । কেননা তাহার মনস্তত্ব সব সময়ই এইরূপ থাকে যে, এখানে আমি স্থায়ীভাবে থাকিতে আসি নাই; বরং আজ হউক, কাল হউক, এক বৎসরে হউক, পাঁচ বৎসরে হউক, আমাকে এইখান হইতে চলিয়া যাইতে হইবে । তাই সে কোন কিছু স্থায়ী ও সুদৃঢ় ব্যবস্থা করে না, তাহার দরকারও মনে করে না। বরং সে শুধু এতটুকু ব্যবস্থা করিয়া লওয়াই যথেষ্ট মনে করে যে, কোনক্রমে দিন কাটিলেই হয়, প্রয়োজনীয় কাজ সম্পন্ন হইতে বিশেষ কোন অসুবিধা যেন না হয়। উপরুস্তু তাহার মনে সেই প্রবাসী অবস্থার দিকে আকৃষ্ট থাকে না বরং সব সময়ই তাহার স্মরণ হয় তাহার আসল বাড়ির কথা, সেই দিকেই সে মনের এক স্বাভাবিক আকর্ষণ অনুভব করিয়া থাকে । এবং কোন রকমে কাজ সম্পন্ন করিয়া বাড়ি ফিরিয়া যাইবার জন্যই তাহার মন সব সময় উদগ্রীব হইয়া থাকে । যাহারা বিদেশে থাকেন তাহারাই এই কথাটি সঠিকভাবে উপলব্ধি করিতে পারেন। www.icsbook.info

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।