হাদীস শরীফ ১১১ তাহার পক্ষে অত্যন্ত সওয়াবের কাজ হইয়া থাকে। এই জন্য অন্য এক হাদীসে নবী করীম (স) বলিয়াছেন ঃ “মুসলমান মূসার মায়ের ন্যায় ।' অর্থাৎ মূসা (আ)-এর মা নিজের সন্তানকে দুধ খাওয়াইয়াছিলেন, ইহা তাহার স্বাভাবিক দায়িত্ব ছিল। কিন্তু তবুও তিনি এই দায়িত্ব পালন করিয়া ফিরাউনের নিকট হইতে বেতন পাইয়াছেন। ঈমানদার লোকেরা ঠিক এই রকমই । সে নিজে খায়, অন্যান্য নিকটবর্তী ও দূরবর্তী লোকদের সে খাওয়ায়, যাহা তাহার স্বাভাবিক কর্তব্য, যাহা পালন না করিলে দুনিয়ায়ই তাহাকে জওয়াবদিহি করিতে হয়। কিন্তু সেই সঙ্গে সে আল্লাহ্র নিকট হইতেও সওয়াব লাভ করিবে । ০১৮৮০১০০০৮৪ | ক RET PENG 9300 টিটি ১:১০ A- | এ ৮০০ ০১ ০৯ ৮৮6 ৮ ০৮ ৮৯০০5 Sys ০] (৬০০ শাদ্দাদ ইবনে আওস হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) বলিয়াছেন ঃ বুদ্ধিমান হইতেছে সেই ব্যক্তি যে আত্মসমালোচনা ও আত্মযাচাই করিতে অভ্যস্ত এবং মৃতুর পরের জীবনের জন্য (ইহজীবন) কাজ করে। পক্ষান্তরে দুর্বল ও সাহসহীন সেই ব্যক্তি, যে নিজেকে প্রবৃত্তির লালসার দাস করিয়া দিয়াছে এবং ইহা সত্তেও সে আল্লাহ্র নিকট হইতে (অনুগ্রহ ও দান পাওয়ার) প্রত্যাশী । _ তিরমিযী ব্যাখ্যা যে ব্যক্তি আত্মসমালোচনা করিতে অভ্যস্ত, যে নিজেকে প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি দিক যাচাই ও পরীক্ষা করিয়া দেখে এবং নিজের যে সব ক্রটি ধরা পড়ে, যাহা কিছুর অভাব ও ভ্রান্তি অনুভূত হয় তাহার সংশোধনের চেষ্টা করে, সে-ই প্রকৃত বুদ্ধিমান লোক, তাহাতে সন্দেহ থাকিতে পারে না। কেননা, যে ভুলক্রটির জন্য পরকালে নিশ্চিতরূপে শাস্তি পাইতে হইবে এবং যাহার শাস্তি হইতে রেহাই পাওয়া সম্ভব হইবে না, তাহা হইতে যদি আজ দুনিয়ার জীবনে নিজেকে পবিত্র রাখিতে পারা যায় তবে তাহা বাস্তবিকই দূরদর্শী ব্যক্তির কাজ, তাহা নিঃসন্দেহ। কিন্তু যে নিজেকে লালসার গড্ডালিকা প্রবাহে ভাসাইয়া দিয়াছে, কখনই নিজেকে যাচাই পরীক্ষা করিয়া দেখিতে এবং নিজেরই ত্রুটি নিজের হাতে কঠোরভাবে সংশোধন করিতে প্রস্তুত হয় না, তাহার মন যে কত দুর্বল, সে যে দুনিয়ার কোন বিরাট জাতীয় দায়িত্ব পালনের উপযোগী হইতে পারে না, তাহা সকলেই বুঝিতে পারেন। কিন্তু সর্বাধিক ধৃষ্টতা দেখায় সেই ব্যক্তি, যে নিজকে লালসার স্রোতে ভাসাইয়া দিয়াও-_ আল্লাহ্র সুস্পষ্ট নাফরমানীর মধ্যে অহর্নিশ লিপ্ত থাকিয়াও-- আল্লাহ্র অনুগ্রহ ও রহমত পাইবার আশা রাখে । তাহার এই কথা বুঝা উচিত যে, আল্লাহ্র অনুগ্রহ বিতরণেরও একটা নিয়ম আছে এবং সেই নিয়ম অনুযায়ী আদৌ প্রস্তুত নয়। www.icsbook.info
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।