হাদীস শরীফ ১১ হইবার জন্য নির্দেশ দেন। তখন কিছু লোক হিজরত করা হইতে বিরত থাকে । কিন্তু মুখলেস ঈমানদার লোকগণ চারিদিক হইতে হিজরত করিয়া মদীনায় উপস্থিত হন। তন্মধ্যে একজন লোক এক মহিলা মুহাজিরকে বিবাহ করার নিয়্যতে মদীনায় হিজরত করেন। এই মহিলাটির নাম “উম্মে কায়স' কিংবা “কাইলা' ৷ এই হিজরতকারীর মক্কা হইতে মদীনায় উপস্থিত হওয়ার মূলে উক্ত মহিলাকে বিবাহ করাই ছিল একমাত্র উদ্দেশ্য ৷ হিজরতের ব্যাপারে রাসূলের নির্দেশ পালন ও সওয়াব লাভ করিবার দিকে তাহার কিছুমাত্র লক্ষ্য ছিল না। তখন নবী করীম (স) এই হাদীসটি বলেন। ঠিক এই কারণেই হাদীসটিতে কোন নারীকে বিবাহ করার জন্য হিজরত করার কথা বিশেষভাবে উল্লেখ করা হইয়াছে হাদীসটির গুরুত্ব এই হাদীসটি ইসলামে এইকটি মূল ফর্মুলা হিসাবে গণ্য। কোন কোন লোকের মতে ইসলাম সম্পর্কিত ইলম-এ ইহার গুরুত্ব এক-তৃতীয়াংশ । কেননা বান্দাহর সমস্ত কাজ যদিও তাহার অন্তর, অঙ্গ-প্রত্যঙ্গ ও মুখ দ্বারা সম্পন্ন হয়, কিন্তু তবুও “অন্তর' দ্বারা সম্পাদিত কাজ তন্মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অগ্রগণ্য । কেবলমাত্র নিয়ত বা অন্তরের কাজ দ্বারাই “ইবাদত' সম্পন্ন হয়। কিন্তু অপর দুইটির কোন একটি দ্বারাও এককভাবে কোন কাজ হয় না।১ এই হাদীস হইতে একথাও প্রমাণিত হয় যে, ইবাদতের সমস্ত কাজেই নিয়্যত এক শর্ত বিশেষ, উহা ছাড়া কোন কাজ করিলেও তাহা গণ্য হইতে পার না।২ আল্লামা খাত্তাবী এই হাদীসের ব্যাখ্যা প্রসঙ্গে লিখিয়াছেন ঃ “সকল কাজই নিয়্যতের উপর নির্ভরশীল'_- এই কথার অর্থ এই যে, সমস্ত কাজের বিশুদ্ধতা এবং উহার ফল লাভ নিয়্যত অনুযায়ীই হইয়া থাকে । কেননা নিয়্যতই মানুষের কাজের দিক নির্ণয় করে। কিন্তু ইহার অর্থ এই নয় যে, নিয়্যত ছাড়া মূল কাজটিই অসম্পাদিত থাকিয়া যায় । কেননা কাজ তো করিলেই হয়-_ নিয়্যত না করিলেও উহা সঙ্ঘটিত হয় ।৩ ব্যাখ্যা সকল প্রকার কাজ-কর্মের ভাল ও মন্দ এবং গ্রহণযোগ্য ও গ্রহণ-অযোগ্য হওয়া একমাত্র নিয়্যতের উপরই একান্তভাবে নির্ভরশীল- এই কথা সুস্পষ্ট করিয়া বলাই এই হাদীসের মূল লক্ষ্য । অর্থাৎ যে কাজ সৎ নিয়্যতে ও সৎ উদ্দেশ্যে করা হইবে তাহাই সৎ কাজরূপে গণ্য হইবে এবং আল্লাহ্র দরবারে একমাত্র উহাই মূল্য ও সন্মান লাভ করিতে সমর্থ হইবে । কিন্তু কোন ভাল কাজও যদি খারাপ উদ্দেশ্যে দুষ্ট নিয়্যতে করা হয়, তবে তাহা কখনও ভাল কাজরূপে গণ্য হইবে না ও আল্লাহ্র নিকট তাহা গৃহীতও হইবে না-_ বাহ্যদৃষ্টিতে তাহা যত ভাল ও সৎকাজ বলিয়া মনে হউক না কেন। মোটকথা আল্লাহ তা'আলা কাজের সঙ্গে সঙ্গে নিয়্যতের এবং আঙ্গিকের সঙ্গে সঙ্গে আন্তরিকতারও বাস্তব প্রমাণ পাইতে চান। তীহার নিকট প্রত্যেক কাজের নিয়্যত অনুযায়ী উহার হিসাৰ ও ওজন হইয়া থাকে এবং সেই অনুসারেই উহার ফল দান করা হয়। ০০১০ ১. ২০৮-২৫১৬)০৩ ২%৩৮-6০৮৬০5 ৩165৮710০৮৬ www.icsbook.info
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.