৮০৮১:০40012 ঠি 90 UE ৮:1০ ml nis ys SGC Cd EG Blt Hol ES hf CLS LUBE 4 (isl) - ১৯৮ 927১৮৯951৮9 = 5 উকবা ইবন আমের (রা) নবী করীম (স) হইতে বর্ণনা করিয়াছেন, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ যখন তোমরা দেখিতে পাইবে যে, আল্লাহ তা'আলা কোন ব্যক্তিকে তাহার অসংখ্য পাপ ও নাফরমানী সত্তেও তাহার বাসনা অনুযায়ী দুনিয়ার অফুরন্ত নিয়ামত দান করিতেছেন, তখন মনে করিবে যে, ইহা আল্লাহ্র তরফ হইতে 'ইস্তেদরাজ' বা টিলদান ছাড়া আর কিছুই নয়। অতঃপর তিনি এই আয়াত পাঠ করিলেন, “যখন তাহারা সেই সব কথাই ভুলিয়া গেল, যাহার উপদেশ তাহাদিগকে দেওয়া হইয়াছিল, তখন আমরা তাহাদের সম্মুখে সকল জিনিসেরই দুয়ার খুলিয়া দিয়াছিলাম। এইভাবে যখন তাহারা প্রদত্ত নিয়ামত পাইয়া আনন্দে মাতিয়া উঠিল ও তাহা ভোগ-ব্যবহারে মগ্ন হইল তখন সহসা আমরা তাহাদিগকে ধরিয়া ফেলিলাম। ইহার দরুন তাহারা অতিশয় নিরাশ ও হতাশ হইয়া গেল। _- মুসনাদে আহমদ ব্যাখ্যা কাহাকেও বৈষয়িক স্বাচ্ছন্দ্য ও সুখ-সন্তারে নিমজ্জিত দেখিয়া এই কথা মনে করা কখনই ঠিক হইতে পারে না যে, আল্লাহ বুঝি তাহার প্রতি খুবই সন্তুষ্ট । বরং মনে করিতে হইবে যে, আল্লাহ তাহাকে এক কঠিন বিপদে নিক্ষেপ করিয়াছেন । কেননা, অতঃপর আল্লাহ তাহাকে এমনভাবে কঠিন আযাবের দ্বারা পরিবেষ্টিত করিবেন যে, তাহা হইতে তাহার রক্ষা পাওয়াই সম্ভব হইবে না। আল্লাহ্র ঢিল দেওয়ার ব্যাপারটি ঠিক বড়শি দ্বারা মাছ শিকারের মতো ৷ যে মাছটি যত বড় হইবে, তাহাকে শিকার করার জন্য তত বড় বড়শি এবং ততদীর্ঘ সূত্রের প্রয়োজন ৷ দ্বিতীয়ত, বড়শি মুখে বিদ্ধ হওয়ার পর ডাঙায় উঠাইবার জন্য মাছের ছোট ও বড় আকার অনুপাতে কম-বেশি টিল দিতে হয় । এইভাবে মাছ যখন খুব ঘুরিয়া ফিরিয়া মুক্তির জন্য দিগ্বিদিগ ছুটিয়া শেষ পর্যন্ত ক্লান্ত হইয়া পড়ে তখন একটি আকস্মিক টান দিয়া উহাকে ডাঙায় তুলিয়া লওয়া হয়। যদিও বড়শি বিদ্ধ হওয়ার পর ডাঙায় উঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত হতভাগ্য মাছ মনে করে $ “আমি মুক্ত, আমি যে দিকে ইচ্ছা ছুটিয়া যাইতে পারি।” আমাদের জীবনেও আল্লাহ্র তরফ হইতে এই নিয়মেরই কাজ দেখিতে পাইতেছি। কাজেই কাহারো বৈষয়িক উন্নতি তাহা যে www.icsbook.info
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।