রতি হাদীস শরীফ জীবন ছিল আল্লাহ এবং তাহার রাসূলের অধীন এবং অনুসারী । ফলে যিনি রাসূলের যত নিকটবর্তী ছিলেন, তিনিই রাসূলের আনুগত্য ততবেশি করিতেন। আনুগত্যের উর্ধ্বে কিংবা আনুগত্য সম্পর্কে বেপরোয়া করিয়া দেওয়ার মতো কোন রাসূল প্রেম সাহাবাদের মহান যুগে পাওয়া যাইত না। তাহাদের কর্মমুখর জীবন রাসূল প্রেমের বাস্তব নির্দশন এই পেশ করিয়াছে যে, তাহারা রাসূলের প্রত্যেকটি ছোট-বড় কাজের অনুসরণ করা-_ সেইজন্য জীবন-ধন উৎসর্গ করিয়া দেওয়াও পরম ভাগ্যের ব্যাপার বলিয়া মনে করিতেন। সাহাবাদের রাসূল প্রেমের বাস্তবরূপ ছিল সর্বক্ষেত্রে তাহার অনুসরণ । ইহার বিস্তারিত বিবরণ হাদীস ও সাহাবাচরিতের প্রতি পৃষ্ঠায় উজ্জ্বল অক্ষরে লিখিত রহিয়াছে। কিয়ামতের দিন সঙ্গী হওয়ার অর্থ কি? কিয়ামতের দিন রাসূলের সঙ্গী হওয়ার অর্থ এই যে, রাসূল (স) কে যে ভালবাসিবে, কিয়ামতের দিন সে রাসূলে করীম (স) ও তাহার অনুসারীদের দলে শামিল হইয়া হাশরের ময়দানে হাজির হইবে এবং সে রাসূলের সাথে সাথে থাকিবে । কেননা এই দুনিয়ায় যে লোক রাসূলে আনুগত্য করিল-_ রাসূলের কাজের অনুসরণ করিল-- এই আনুগত্য ও অনুসরণের ফলে সে-ই হাশরের দিন অনিবার্ধরূপে রাসূলের সঙ্গী ও সাথী হইবে। তাহাকে রাসূলের সাহচর্য হইতে কিছুতেই দূরে রাখা হইবে না। এই সম্পর্কে স্বয়ং আল্লাহ তা'আলা কুরআন মজীদে বলিয়াছেন ৪ 2 Lo এ Dl ০511৮544903 Th Oks is AGL te UE ao et aC Sci dl যাহারা আল্লাহ্র রাসূলের আনুগত্য ও অনুসরণ করিয়া চলিবে, তাহারা আল্লাহ্র নিয়ামতপ্রাপ্ত_ নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ ও নেককার লোকদের সঙ্গী হইবে । আর এই লোকদের সঙ্গী হওয়া বড়ই উত্তম-- বড়ই ভাগ্যের ব্যাপার । কুরআন মজীদের এই আযাতকে সম্মুখে রাখিয়া আলোচ্য হাদীস সম্পর্কে চিন্তা করিলে স্পষ্ট বুঝিতে পারা যায় যে, কিয়ামতের দিন রাসূল সাহচর্য কেবল তাহারাই লাভ করিতে পারিবে, যাহারা এই দুনিয়ায় রাসূলের আনুগত্য স্বীকার করিবে ও তাহার প্রদর্শিত পথ অনুসরণ করিয়া চলিবে ৷ উপরিউক্ত আয়াতে রাসূলের সঙ্গী হওয়ার সুসংবাদ কেবল সেই লোকদেরকেই দেওয়া হইয়াছে। বলা বাহুল্য, রাসূলের আনুগত্য করার অর্থ হইতেছে তাহার আদেশগুলি যথাযথভাবে পালন করা ও তাহার নিষিদ্ধ কাজ হইতে স্বেচ্ছায় বিরত থাকা এবং তাহার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা । হাদীসের শেষভাগে হাদীসের মূল বর্ণনাকারী হযরত আনাস (রা) সাহাবী যুগের বাস্তব ঘটনার উল্লেখ করিয়া বলিয়াছেন যে, প্রশ্নকারীর জওয়াবে রাসূলের এই ধরনের কথা বলায় সাহাবিগণ এতদূর সন্তুষ্ট হইয়াছিলেন যে, ইসলাম কবুল করার পর ততদূর সন্তুষ্ট আর কিছুতেই হইতে পারেন নাই। রাসূলের প্রতি সাহাবীদের কতখানি গভীর ভালবাসা ছিল এবং সুস্পষ্ট প্রমাণিত হয়। বস্তুত রাসূলের প্রতি সাহাবাদের যতদূর খাটি ভালবাসা ছিল, দুনিয়ার ইতিহাসে কোন নেতা ও অনুসারীদের মধ্যে তাহার দৃষ্টান্ত পেশ করিতে পারে না। www.icsbook.info
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।