হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১০৭ তাহারই সঙ্গে থাকিবে ৷ হযরত আনাস (রা) বলিলেন £ ইসলাম গ্রহণের পর মুসলমানগণ এই কথায় যত খুশী হইয়াছেন তত আর কিছুতে হন নাই। = বুখারী, মুসলিম ব্যাখ্যা আলোচ্য হাদীসে রাসূল (স)-এর নিকট কিয়ামতের সময় ও দিন-তারিখ জানিতে চাওয়া হইয়াছিল; কিন্তু রাসূল (স) সরাসরি এই সম্পর্কে কোন জওয়াব না দিয়া প্রশ্রকারীর দৃষ্টি কিয়ামতের সময় বা দিন-তারিখ হইতে অপরদিকে ফিরাইয়া লইয়াছেন। ইহার তাৎপর্য এই যে, কিয়ামতের দিন-তারিখ জানিতে চেষ্টা করা মূলতই অর্থহীন, একেবারেই নিক্ষল কাজ । বস্তুত কিয়ামত কখন বা কোন্‌ দিন হইবে, চিন্তার এই পন্থা ঠিক নয়। ইহা জানিয়া কাহারো বিশেষ কোন লাভ নাই । কেননা কিয়ামত যখন হইবার তখন তো তাহা হইবেই। মুসলমানের তো মূল চিন্তার বিষয় হইতেছে এই যে, কিয়ামতের অনিবার্য কঠিন দিনে মুক্তির উপায় কি? সেই দিনের জন্য কি পাথেয় সংগ্রহ করা হইয়াছে ? মুসলিম ব্যক্তির চিন্তা-ভাবনা সব ইহাকে কেন্দ্র করিয়াই পরিচালিত হওয়া বাঞ্ছনীয় ৷ বস্তুত মুসলমানের সঠিক আচরণ এই যে, হয় তাহারা কাজের কথা বলিবে, না হয় চুপ করিয়া থাকিবে । চিন্তার এই বিলাস ও উহার অভ্যাস মানুষকে ধ্বংস করে । মানুষ এই ধরনের চিন্তায় পড়িয়া অগ্রসর হইতে হইতে বিভ্রান্ত হইয়া যায়, অন্তরে স্বস্তি ও স্থিরতা হারাইয়া ফেলে। তখন মন ও মগজের অবস্থা গভীর পংকে নিপতিত জন্তুর যতো এমন হইয়া যায় যে, উহা হইতে মুক্তি পাওয়ার হাজারো চেষ্টা করা সত্বেও উহা হইতে নিষ্কৃতি পাইতে পারে না। ইসলামে ঈমানের ব্যাখ্যা সংক্ষিপ্ত এবং তাহা খুবই অল্প সময় সাপেক্ষ ৷ কিন্তু তদনুযায়ী আমল করার জন্য সমগ্র জীবনও যথেষ্ট নয় । কর্মে-অনুপ্রাণিত মানুষ কেবল এই ধরনের চিন্তার বিলাস করার অবসর পায় না। তাহার মন সব সময় কেবল সেই সব চিন্তায়ই নির্লিপ্ত থাকে, যাহা মানুষের বাস্তব জীবনের সহিত জড়িত। আর সেই বিষয়ে সে চিন্তা করেও কেবল এই উদ্দেশ্যে যে, তাহাকে তদুনুযায়ী আমল করিতে হইবে । এইজন্য নয় যে, মনের বিলাস তৃপ্ত করিবে ও উহার স্বাদ গ্রহণ করিবে । এইজন্য নবী করীম (স) বলিয়াছেন ঃ - a সি ১50৩ 8 7১509-405 eH BS আল্লাহ ও পরকালের প্রতি ঈমানদার ব্যক্তির কর্তব্য এই যে, হয় সে কাজের কথা-_ ভাল কথা বলিবে, না হয় চুপ করিয়া থাকিবে । ঠিক এই কারণেই আলোচ্য হাদীসে নবী করীম (স) প্রশ্নকারীর জওয়াব দান করিত গিয়া এই বিজ্ঞানসম্মত পন্থা অবলম্বন করিয়াছেন । তিনি বুঝাইয়া দিয়াছেন,যে, কিয়ামত কবে হইবে সেই চিন্তা করায় কোনই ফায়দা নাই; বরং পরকালে মুক্তির কোন উপায়, কোন পাথেয় সংগ্রহ করিয়াছ কিনা, তাহাই ভাবিয়া দেখ। এইজন্য সঠিক আকীদা ও নেক আমল ছারা জীবনকে সজ্জিত কর, জীবনের লব্ধ ও অবকাশটুকু বেকার ও নিষ্ফল চিন্তায় আর অতিবাহিত করিয়া দিও না। হাদীসের শেষাংশে রাসূল (স) বলিয়াছেন £ তুমি তাহারই সঙ্গী হইবে যাহাকে তুমি ভালবাস। ভালবাসার অনিবার্য প্রতিক্রিয়া হইতেছে আনুগত্য ও অনুসরণ । আনুগত্য ও অনুসরণহীন ভালবাসার মৌখিক দাবির-_ অন্তত সাহাবীদের যুগে কোন দৃষ্টান্ত পাওয়া যায় না। কেননা তাহাদের হৃদয়মন ভালবাসার অনিবার্য ফল হিসাবে আনুগত্যে ভরপুর । তাহাদের বাস্তব www.icsbook.info

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।