হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ 3 কথার মাঝখানেই অপর একজন কথা বলিয়া উঠে, একজনের কথা শেষ হওয়ার পূর্বে অন্য একজন কথা শুরু করিয়া দেয়-_- উহাকে আর যাহাই হউক সভ্য লোকদের মজলিস মনে করা যাইতে পারে না। ঠিক এই কারণেই নবী করীম (স) বেদুইন প্রশ্নুকারীর প্রশ্নে জওয়াব সঙ্গে সঙ্গেই দান না করিয়া এই শিক্ষাই দিলেন যে, কথা শেষ হওয়ার পূর্বে কথার মাঝখানেই (নূতন) কাহারো কথা বলা উচিত নয়। পরস্তু জওয়াব দানকারীর জন্যও রাসূল এই শিক্ষাই পেশ করিলেন যে, কথার মাঝখানে কেহ কোন কথা জিজ্ঞাসা করিলেও পূর্ব কথা শেষ না করিয়া সেই দিকে ভ্রুক্ষেপ করা উচিত নয়, সেই কথা শেষ করিয়াই পরবর্তী কথার দিকে লক্ষ্য দেওয়া যাইতে পারে। আলোচ্য হাদীসের মূল বিষয়বস্তু হইতেছে কিয়ামত প্রশ্নকারী কিয়ামত কখন হইবে, তাহা নিশ্চিতভাবে জানিতে চায়। জওয়াবে নবী করীম (স) নির্দিষ্ট দিন-তারিখের উল্লেখ করেন নাই। কেননা উহার নির্দিষ্ট দিন-তারিখ আল্লাহ ছাড়া আর কাহারো জানা নাই। তবে উহার নিদর্শসমূহের কথা রাসূল (স) বলিতে পারেন। কেননা আল্লাহ তা“আলা তাহাকে জানাইয়া দিয়াছেন কিয়ামত হওয়ার পূর্বে মানব সমাজে যে সব ঘটনা অনিবার্ধরূপে ঘটিবে সেই সবের কথা । তাই রাসূল (স) কিয়ামতের অসংখ্য নিদর্শনের মধ্যে আলোচ্য হাদীসে একটি বিশেষ নিদর্শনের উল্লেখ করিয়াছেন। এই নিদর্শনের কথা বলিতে গিয়া রাসূল (স) বলিয়াছেন হর ৮০ 13! “যখন আমানত বিনষ্ট করা হইবে”_- (তখনি কিয়ামত হইবে)। অর্থাৎ কিয়ামতের পূর্বে মানব সমাজে ব্যাপকভাবে আমানত নষ্ট হওয়ার ঘটনা সঙ্ঘটিত হইবে । আমানত কাহাকে বলে ? আমানত বিশেষ কোন জিনিসের নাম নয় । এই শব্দটি “আমনুন' শব্দ হইতে নির্গত হইয়াছে; অর্থাৎ শাস্তি, নিশ্চিন্ততা, নির্ভরতা, বিশ্বাসপরায়ণতা । একজন অপরজনকে বিশ্বাস করিয়া যে কোন ব্যাপারেই তাহার উপর নির্ভর করে তাহাই আমানত ৷ এইরূপ কোন জিনিস, কোন কথা, কোন দায়িতৃপূর্ণ কাজ বা পদও আমানত হইতে পারে। রাসূল (সে) বলিয়াছেন £ এইভাবে বিশ্বাস করিয়া একজনের উপর নির্ভর করা হইলে সেই বিশ্বাস রক্ষা করিয়া কাজ করা মুমিন মাত্রেরই কর্তব্য, বিশ্বাস নষ্ট করা-_ বিশ্বাসঘাতকতা করা মহাপাপ। এই পাপ যখন ব্যাপকভাবে অনুষ্ঠিত হইতে শুরু করিবে, যখন কেহ কাহারো বিশ্বাস রক্ষা করিয়া কাজ করিবে না, বরং প্রতি ব্যাপারেই বিশ্বাসঘাতকতা করিব, তখন মনে করিতে হইবে যে, কিয়ামতের আর বেশি দেরী নাই। আমানত বিনষ্ট হওয়ার কথার অধিকতর ব্যাখ্যা ও বিশ্লেষণের প্রয়োজনে বেদুইন জিজ্ঞাসা করিল, আমানত কিভাবে ধ্বংস ও বিনষ্ট হইবে ইয়া রাসূলুল্লাহ! ইহার জওয়াবে নবী করীম (স) ইরশাদ করিলেন ঃ 44 ০1০৮) 5 [| _যখন দায়িতৃপূর্ণ ব্যাপারসমূহ উহার অনুপযুক্ত লোকদের উপর ন্যস্ত করা হইবে ।” হাদীসে উক্ত ” এ শব্দটি পূর্বোক্ত আমানত শব্দের বদলেই ব্যবহৃত হইয়াছে এবং ইহার অর্থ করা হইয়াছে £ (AV ০০৫-৯/০৪) ০৮০05 ০০806 LNG) ES mL পু পা দ্বীনের সহিত সম্পর্কিত যাবতীয় বিষয় যথা রাষ্ট্রীয় খিলাফত, বিচারকার্য ও ফতওয়া দান বা আইন প্রণয়ন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম । আর এই সব দায়িতৃপূর্ণ কাজকর্ম যখন এমন সব লোকের উপর ন্যস্ত করা হইবে, যাহারা দ্বীন ও আমানত রক্ষার দৃষ্টিতে অনুপযুক্ত লোক, তখনি কিয়ামত নিকটবর্তী বলিয়া মনে করিতে ~3/ 38 www.icsbook.info

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।