রি হাদীস শরীফ 0৩ 2১৬ ৮০ সি মস ৮৮10৮ 0৩00৮ 0 0 20 ৬৪০ চি 05 4010৮) ০০১০০ ৮০৮1০০০৭122 1৮৮2০৮৮৬005 ঠি 0৩ ০5 0৬০০০৪9০550 ৮5০9 (5 obs sb) - 2০01 RS হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, এমন এক সময়, যখন নৰী করীম (স) এক মজলিসে বসিয়া লোকজনের সাথে কথা বলিতেছিলেন, একজন বেদুইন ব্যক্তি তাহার নিকট আসিয়া উপস্থিত হইল। সে বলিল £ কিয়ামত কবে হইবে ? কিন্তু নবী করীম (স) কোন জওয়াব না দিয়া তাহার কথা বলিয়াই যাইতেছিলেন। তখন লোকদের মধ্য হইতে কেহ বলিল £ নবী করীম (স) কথাটি শুনিতে পাইয়াছেন বটে, কিন্তু কথাটি তিনি পছন্দ করেন নাই । আর কেহ বলিল ঃ নবী করীম (স) মোটেই শুনিতে পান নাই। শেষ পর্যন্ত তিনি যখন তাহার কথা সম্পূর্ণ করিলেন তখন বলিলেন £ কোথায় ? হা হযরত আবু হুরায়রা হইতে হাদীসটির বর্ণনাকারী বলেন যে, সম্ভবত কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাকারী ব্যক্তি সম্পর্কেই তিনি জিজ্ঞাসা করিলেন। তখন বেদুইন বলিলঃ এই যে, আমিই জিজ্ঞাসাকারী, হে আল্লাহ্র রাসূল! নবী করীম (স) বলিলেন ঃ যখন আমানত বিনষ্ট করা হইবে তখন কিয়ামতের অপেক্ষা কর। প্রশ্বকারী আবার জিজ্ঞাসা করিল £ আমানত বিনষ্ট হওয়ার অর্থ কি? নবী করীম (স) বলিলেন £ দায়িত্বের ব্যাপার যখন উহার অনুপযুক্ত ব্যক্তির উপর ন্যস্ত করা হইবে, তখনই কিয়ামতের অপেক্ষা কর। = বুখারী ব্যাখ্যা আলোচ্য হাদীসে কিয়ামতের অনিবার্ধতা এবং উহার নিদর্শন সুস্পষ্ট ও অকাট্য দৃঢ়তা সহকারে বর্ণিত হইয়াছে । একজন বেদুইন মুসলমান দূরবর্তী স্থান হইতে আসিয়া কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে জিজ্ঞাসা করে। তাহার এই আগমন ছিল একান্ত জ্ঞান লাভের জন্য । এই কারণে ইমাম বুখারী (র) আলোচ্য হাদীসটিকে কিতাবুল ইলম-এর শুরুতেই সংযোজিত করিয়াছেন। দ্বীন সম্পর্কিত প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা মুসলিম মাত্রেরই কর্তব্য, এইজন্য তাহাকে সুদূর দেশে যাত্রা করিতে হইলেও তাহা করাই বাঞ্চনীয় । ইসলামের প্রথম পর্যায়ে নবদীক্ষিত মুসলিমদের মনে যে ইসলাম সম্পর্কিত জরুরী জ্ঞানের জন্য প্রবল উৎসাহ ও উদ্যোগ ছিল, তাহা আলোচ্য হাদীস হইতে প্রমাণিত হইতেছে। অপরদিকে নবী করীম (স) অবসর সময় অনুসারী লোকদের সম্মুখে ইসলামের শিক্ষা ও ব্যাখ্যা পেশ করিতেন। সাহাবিগণ তাহার নিকট হইতেই সব কিছু জানিয়া লইতেন, কোন বিষয়ে সন্দেহের উদ্রেক হইলে তাহাও তাহার নিকট জিজ্ঞাসা করিয়া দূর করিতেন, হাদীস হইতে এই কথাও স্পষ্টভাবে জানা যায়। বেদুইন ব্যক্তির জিজ্ঞাসার সঙ্গে সঙ্গেই রাসূল করীম (স) উহার জওয়াব দেন নাই, তিনি তাহার কথার পূর্ব ধারাকে বজায় রাখিয়াছেন এবং তাহা শেষ হওয়ার পরই তিনি নতুন প্রশ্নকারীর দিকে লক্ষ্য দিয়াছেন। ইহা হইতে ইসলামের মজলিসী আদব-কায়দা ও রীতি-নীতি নিঃসন্দেহে জানা যায়। প্রথমত £ কেহ কোন কথা বলার ব্যাপারে ব্যস্ত থাকিলে তাহার মাঝখানে অপর কাহারো কোন কথা বলা উচিত নয়। ইহাতে বক্তার কথার ধারাবাহিকতা বাধাগ্রস্ত হয়, কথা অসম্পূর্ণ থাকিয়া যায়। এইভাবে কোন মজলিস চলিলে সেখানে একজনের www.icsbook.info
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।