হাদীস শরীফ ১০৩ আমধ ইবনে মাইমুন (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ নবী করীম (স) এক ব্যক্তিকে উপদেশ দান প্রসঙ্গে বলিয়াছেন ঃ পাচটি জিনিসের পূর্বে পাচটি জিনিসের মূল্য ও গুরুত্ব অনুধাবন কর। বার্ধক্যের পূর্বে যৌবনের, রোগের পূর্বে স্বাস্থ্যের, ৭ সচ্ছলতার, ব্যস্ততার পূর্বে অবসরকালের এবং মৃত্যুর পূর্বে জীবনের । রা জীবন যাপনের ধারা ও দৃষ্টি সম্পর্কে বলা হইয়াছে যে, দুনিয়ায় একজন পথিকের-- দূরের যাত্রীর ন্যায় জীবন যাপন কর। বস্তুত পথিকের দৃষ্টিভঙ্গি ও স্থায়ী বাসিন্দার দৃষ্টিভঙ্গিতে আকাশ-পাতাল পার্থক্য হইয়া থাকে। একজন স্থায়ী বাসিন্দা প্রত্যেকটি বৈষয়িক কাজকে এমনভাবে সম্পন্ন করে, যেন সে এখানে চিরদিন থাকিবে__ অক্ষয়, অবিনশ্বর হইয়া থাকিবে। সেইজন্য সে তাহার প্রকৃত গন্তব্যস্থল-_ পরকাল-- এর জন্য কিছুই করিতে পারে না, সেই দিকে তাহার মন ও লক্ষ্য আরোপ করে না। ফলে এই নশ্বর দুনিয়ায় চিরস্থায়ী বন্দোবস্তের কাজ করিয়াও আয়ুঙ্কাল শেষ হইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে সে শুষ্ক ফলের মত ঝরিয়া পড়ে। ফলে সে হয় অত্যন্ত অসহায় । কেননা সেখানকার সুখ-সুবিধার জন্য সে কিছুই করে নাই । পক্ষান্তরে একজন দূর পথের যাত্রী কোথায়ও স্থায়ী হইয়া থাকে না, মঞ্জিলে মঞ্জিলে সাময়িকভাবে বন্দোবস্তের জন্য সে কোন চেষ্টা করে না। একজন ঈমানদার ও একজন পরকালে অবিশ্বাসী ব্যক্তির মধ্যে দৃষ্টিভঙ্গির এই পার্থক্য অনিবার্যরূপে দেখা যায়। পরকালে অবিশ্বাসী কাফির ব্যক্তি তাহার সকল শক্তি কর্মক্ষমতা ও মনের ঝৌক-প্রবণতাকে নিয়োজিত করে পার্থিব সুখ-সুবিধা বিধানের উপর, পরকালের উন্নতির দিকে তাহার একটুও লক্ষ্য থাকে না। কিন্তু একজন ঈমানদার ব্যক্তি বৈষয়িক সুখ সুবিধা যতদূর হউক, আর না-ই হউক তাহার আসল লক্ষ্য দৃষ্টি ও ঝৌক-প্রবণতা থাকে পরকালে প্রতি । মনের রাখিতে হইবে যে, এখানে ইহজীবনকে তুলিয়া গিয়া বৈরাগ্যবাদ গ্রহণের নির্দেশ দেওয়া হয় নাই। আসল ব্যাপার হইতেছে শুধু তুলনামূলকভাবে অধিকতর গুরুত্ব আরোপ ও প্রাধান্য দান করা । ঈমানদার ব্যক্তি পরকালকে অধিকতর গুরুত্ব দান করে, কাফির ব্যক্তি তাহা করে না। বরং তাহার নিকট দুনিয়াই হয় একমাত্র গুরত্বপূর্ণ স্থান । ইহার উপর ভিত্তি করিয়াই সে সমগ্র জীবনের কর্মসূচী রচনা ও কার্যধারা পরিচালনা করিয়া থাকে। এইজন্য বর্তমানের প্রত্যেকটি মুহূর্তকে যথাযথ গুরুত্ব দানের নির্দেশ দেওয়া হইয়াছে। পারে না। অন্তত যে কোন মুহূর্তে মানুষের মৃত্যু ঘটিতে পারে, এইটুকু কথাও যাহারা নিঃসন্দেহে বিশ্বাস করে, তাহারাও তাহা করিতে পারে না! কেননা এই মুহূর্তটির কাজ যদি এখনই সম্পন্ন না করি তবে এক নিমিষ পরে যদি আমার মৃত্যু ঘটিয়া যায়, তাহা হইলে সেই কাজ চিরজীবনের তরে অকৃতই থাকিয়া যাইবে । উপরিউক্ত দ্বিতীয় হাদীসটি এই কথাই আমাদেরকে সুস্পষ্টভাবে বুঝাইয়া দেয়। পরকালের নিদর্শন চে 4 পি ্ যারা s- “৪০ 2 হা ওঠ ৪ ৪০ ০৩01 ০০০৮০ ও BE এএ। ৮০ i UU ০৯০ 8৮২০৯ lo ৮৮] ৮০০৪ 035 ৬০০০ এন ০৮০ ৮০20 220। ০০ 0০০৮ www.icsbook.info
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।