হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রি হাদীস শরীফ হাদীসের বর্ণনাকারী হযরত আবৃযর (রো) পরকালের চিন্তায় এতদূর ভীত ও সন্ত্রস্ত হইয়া পড়িয়াছিলেন যে, তিনি মাঝে মাঝে বলিয়া উঠিতেনঃ হায়! আমি মানুষ হইয়া জন্মিলাম কেন, আমি যদি একটি গাছ হইতাম তাহা হইলে আমার পক্ষে পরকালের কোন চিন্তা ছিল না, উহাকে কাটিয়া ফেলা হইত, আল্লাহ্‌র নিকট হিসাব নিকাশ ও শাস্তি পুরস্কারের ভয়াবহ অবস্থা হইতে নিষ্কৃতি পাইয়া যাইতাম। পরকাল ও অদৃশ্য জগতের এই ভয়াবহ অবস্থা দুনিয়ার সাধারণ মানুষের সম্পূর্ণ অন্তরালে রাখা হইয়াছে এই জন্য যে, তাহাদের উপর যে খিলাফতের মহান দায়িত্ব অর্পিত হইয়াছে ও রাসূল বিশ্বাসের ভিত্তিতেই এই জীবন পরিচালনা করা যে তাহাদের কর্তব্য, ইহা তখন সম্ভব হইত না। মানুষ পরকালের আসন্ন বিপদ ভয়ে অস্থির হইয়া ঘর-বাড়ি পরিবার-সমাজ সবকিছু পরিত্যাগ করিয়া জঙ্গলে চলিয়া যাইত । আর তাহা হইলে এই নিখিল সৃষ্টি ও মানুষের জন্ম ও জীবন অর্থহীন হইয়া পড়িত। কিন্তু আল্লাহ যেহেতু মানুষকে পরকাল সম্পর্কে গাফিল করিয়াও রাখিতে পারেন না, এই কারণে রাসূলের মারফতে মানুষকে সেই সম্পর্কে আভাষ দান করিয়াছেন, যেন মানুষ আল্লাহ্‌র পারে। পরকালের জন্য প্রস্তুতি ৮৮৮1৮৮৮559১ ০০০০০০১০১4০ ১০৮০ ৯:১১ ৮০০৭ 4715 9০০০১৮৬৫০০৮] ০৪১৮৮৮৫০৮৬১) (skal পিস 591৮৮) ৮৯317507141 হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ এক ব্যক্তি বলিল £ লোকদের মধ্যে অধিক বুদ্ধিমান জ্ঞানী ও সতর্ক ব্যক্তি কে? উত্তরে নবী করীম (স) ' বলিলেন £ লোকদের মধ্যে যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং উহার জন্য যে সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে। তাহারাই হইতেছে প্রকৃত বুদ্ধিমান ও হুঁশিয়ার লোক যাহারা দুনিয়ার সম্মান ও পরকালের মর্যাদা উভয়ই লাভ করিতে পারে । --তাবরানী, মুজিমুস সগীর ব্যাখ্যা প্রকৃত বুদ্ধিমান কে, আলোচ্য হাদীসে তাহারই জওয়াব দেওয়া হইয়াছে। দুনিয়ার সাধারণ দৃষ্টিতে মানুষ বুদ্ধিমান তাহাকেই বলে যে ছলে-বলে-কৌশলে নিজেকে বড় ধনী ও অধিকতর সুখী করিয়া লইতে পারে। আর যে ব্যক্তি সাদাসিদা জীবন যাপন করে, কোন প্রকার শঠতা ও পরম্বাপহরণের আশ্রয় লয় না এবং এই কারণেই ধন-দৌলত সংগ্রহ কিংবা নিজেকে অপেক্ষাকৃত সুখী করিয়া তোলা সম্ভব হয় না-- তাহাকে লোকেরা নির্বোধ ও সোজা বান্দা মনে করিয়া অনুকম্পার যোগ্য বলিয়া মনে করে। রাসূলে করীম (স)-এর আলোচ্য বাণী হইতে ইহার বিপরীত কথাই জানা যায়। তিনি বলিয়াছেন £ যে লোক অধিক মাত্রায় মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবরতীকালের নিরাপত্তার www.icsbook.info

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।