হাদীস শরীফ ৭৯ জগতের সব চাবিকাঠি একান্তভাবে আল্লাহ্র মুঠির মধ্যে । সে বিষয়ে আল্লাহ্ ছাড়া অন্য কেহই কিছু জানে না'। ইসলামের ইহাই আকীদা এবং এই আকীদারই প্রচারক ছিলেন স্বয়ং নবী করীম (স)। তাহারই সম্মুখে তাহারই প্রচারিত আকীদা পরিপন্থী ও শিরকী কথা বলা হইবে, তিনি উহার প্রতিবাদ করিবেন না বা ভুল শোধরাইয়া দিবেন না তাহা কিছুতেই হইতে পারে না। নবী করীম (স) সঙ্গে সঙ্গেই তাহা বলিতে নিষেধ করিলেন এবং এই বাক্যটি ব্যতীত তাহারা আর যাহা যাহা বলিতেছিল তাহা বলিবার অনুমতি দিলেন। তাহার এই অনুমতির তাৎপর্য ছিল, আল্লামা বদরুদ্দীন আইনীর ভাষায়ঃ PAA 272 4,74 7242 ১ EE ১০, 9:55 oh 54 বীরত্ব ও যুদ্ধ-বিগ্রহ ইত্যাদি বিষয়ে যে সব গীত গাহিতেছিলে তাহাই গাহিতে নিমগ্ন থাক। আলোচ্য হাদীসটি হইতে কয়েকটি কথা জানা গেল। প্রথম কথা, ইহাতে হযরত কুবাই'র বিশেষ সম্মান ও মর্যাদার কথা বলা হইয়াছে। আর তাহা হইল তাহার নিকট নবী করীম (স)-এর তাহার ঘরে উপস্থিতি এবং তাহার নিকটে আসন গ্রহণ । এখানে প্রশ্ন উঠে, রুবাই একজন ভিন্ মহিলা _-গায়র মুহাররম, নবী করীম (স) তাহার ঘরে কি ভাবে গেলেন এবং তাহার সম্মুখেই বা আসন গ্রহণ করিলেন কেমন করিয়া? ইহার জওয়াবে বলা যায়, নবী করীম সে) হয়ত তাহার ঘরে পর্দার আড়ালে বসিয়াছিলেন। তাহা হইলে তো পর্দা নষ্ট হওয়ার কোন প্রশ্র উঠিতে পারে না। কিংবা এই ঘটনা হয়ত তখনকার সময়ের যখন পর্দার বিধান নাযিল হয় নাই । অথবা বলা যাইতে পারে, বিশেষ প্রয়োজনের কারণে ভিন্ মহিলার প্রতি দৃষ্টি দেওয়া তো সম্পূর্ণ না জায়েয নয় । ইহা ছাড়া কোনরূপ অঘটন ঘটিবার আশংকা না থাকিলে এইরূপ ঘরে প্রবেশ ও উপবেশন করা শরীয়াতের সম্পূর্ণ পরিপন্থী নয় । সর্বোপরি নবী করীম (স)-এর পক্ষে কোন ভিন্ মেয়ের ঘরে যাওয়া ও তাহার উপর দৃষ্টি দেওয়ার একটা বিশেষ অনুমতি থাকাও অসম্ভব নয় । কিন্তু মুন্পা আলী আল-কারীর মতে এইরূপ ব্যাখ্যা দেওয়া অদ্ভূত ও বিস্বয়কর । কেননা মূল হাদীসে একথা আদৌ বলা হয় নাই যে, হযরত রুবাই মুখ খুলিয়া রাসূলে করীমের সম্মুখে উপস্থিত হইয়া ছিলেন এবং তাহার সহিত *নিভূত একাকীত্ব মিলিত টু হ্ইয়াছিলেন। বরং ইহার বিপরীত কথাই হাদীস হইতে বোঝা যায়। কেননা ইহা ছিল তাত্যার 9694 ফুল শয্যার রাত্র বা মধু যামিনী | এই রাত্রে স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সহিত নিভৃত একাকীত্বে মিলিত হওয়ার কোন প্রশ্ন উঠিতে পারে না, তাহার কোন সুযোগ থাকাও স্বাভাবিক নয়। আলোচ্য হাদীসে রুবাই বিবাহ ও ফুল শয্যার রাত্রিতে বিশেষ উৎসব অনুষ্ঠানের অংশ হিসাবে “দফ্' বাজানো ও ছোট ছোট মেয়েদের গীত গাওয়ার কথা স্পষ্ট ভাষায় বলা হইয়াছে। তাহাও আবার করা হইয়াছে শরীয়াতের বিধান প্রবর্তক স্বয়ং নবী করীম (স)-এর উপস্থিতিতে এবং তাহার বিশেষ সংশোধনীসহ অনুমোদনক্রমে । একতারা ঢোলকে দফ্ বলা হয়। ইহা বাজাইয়া বিবাহ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া ও প্রচার করা হইতেছিল। বস্তুত ইহার বিশেষ প্রয়োজন রহিয়াছে। বিবাহ একটা সামাজিক অনুষ্ঠান । ইহাতে সমাজের অনুমোদনের যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন বিবাহ অনুষ্ঠানের কথা সমাজের সকল লোককে সাধারণভাবে জানাইয়া দেওয়া । বিবাহের পূর্বমুহূর্তে যে যুবক ও যুবতী পরস্পরের জন্য হারাম ছিল, এই দুইজনের নিভৃত নির্জনতায় একত্রিত হওয়া ছিল অণনুমোদিত । বিবাহ হইয়া যাওয়ার মুহূর্ত হইতেই পরস্পরের জন্য হালাল হইয়া গেল। অতঃপর দুইজনের নিভৃত নিরালায় একত্রিত হওয়াটার উপর কাহারও আপত্তি থাকে না, কেহ তাহার প্রতি কটাক্ষ পর্যন্ত করিতে পারে না। ইহা সম্ভব সামাজিক সমর্থন ও সাধারণের অনুমতি ও অবগতির কারণে । এই কারণেই বলা হইয়াছ, সামাজিক সমর্থন ও সাধারণের অরগতি ব্যতীত মুবক-যুবতীর নিভৃতে মিলন সুস্পষ্ট ব্যভিচার ছাড়া www.icsbook.info
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।